somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কই আমাদের সুশীল সংগীত শিল্পিরা?

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যা মনে আসতেছে ডায়রেক্ট বলতেছি।

নাহিয়ান নামের নাকি একটা ছেলেরে পুলিশ ধরে পিটাইছে (এবং হয়ত এখনও পিটাইতেছে), তার অপরাধ আছে কিনা ঐটা তো আদালতের বিষয়। বড় বিষয় হইল, তার দোষ এখনও প্রমাণ হয় নাই, হইলে পরে তারে যতদিন জেলে রাখা দরকার রাখুক।

নাহিয়ানের কপাল একটু ভাল যে সে যেকোন আমজনতার থিকা একটু আলাদা, সে একটা ব্যান্ডের সাথে আছে (পাওয়ার সার্জের নাম আমি শুনছি, নিজে তাদের গান অবশ্য শুনি নাই, স্বীকার করলাম আগেই)। ফেসবুকে দেখলাম অন্য ব্যান্ডের লোকজন চেষ্টা করতেছে ঐ ছেলেটারে বাঁচানোর। আমি বলব ঐ ছেলেটারে বাঁচানোর চেষ্টা না, ঐ ছেলেটা যাতে অন্যায়ের শিকার না হয় সেই চেষ্টাই আসলে চলতেছে।

আমাদের দেশের কালচারে মনে হয় এইসব ব্যান্ড বাদ্য অপসংস্কৃতি(!), কাজেই ওদের ধইরা মারলে ব্যান্ডের লিসনারগ্রুপ বাদে কার কি সমস্যা? আমদের দেশে আসলে যারা প্রভাবশালী সংগীতশিল্পি মানে যারা সুশীল রবীন্দ্র সংগীত করেন তারা একটু আওয়াজ করলে কিন্তু বিষয়টা সরকার সিরিয়াসলি নিত। ক্যান বলতেছি? আপনাদের মনে আছে রবীন্দ্র'র সুর সিমিক্স করার জন্য মকসুদ (ফিডব্যাকের) জেল খাটছিলো, টিভির প্রযোজক গিয়া রবীন্দ্রসংগীতের ধারক বাহকদের বাড়ি গিয়া মাফ চাইছিল, চাকরি বাঁচানোর জন্য।

রবীন্দ্র সংগীতের সুর বদলাইয়া গেলে সংস্কৃতি মন্ত্রণালয় কাইপা উঠে, একটা ব্যান্ডের সাথে জড়িত একটা পোলারে নিয়া পুলিশ নিয়া পিটাইলে কিছুই হয় না, হইব না। হ্যায় তো আর রবীন্দ্রপ্রেমী না।

ঘটনায় প্রকাশ, যেই বাড়িতে চুরি হইছে, স্যায় নাকি মন্ত্রির আত্মীয়। ব্রাভো বাঙালি, সাবাশ! ভালো লোকেরে মন্ত্রী বানাইছো। আইজ নাহিয়ানরে ধরছে, কাইল আমারে ধরবে, পরশু তোমারে.... আমরা ভাবুম দল ভালো না লীগ ভালো না শিবির ভালো?

আমাদের মত ফ্রিক, বেকুব, আহাম্মক পাবলিকের জন্য এই রকম নেতারাই (যারা দল/লীগ/শিবির/জাপা সবখানেই আছে) মনে হয় ঠিক আছে।

পরে যোগ করলাম:
আমি রবীন্দ্রনাথরে অপছন্দ করি না, আমি নিজে তার গান অনেক অনেক শুনছি, শুনি। খালি যারা রবীন্দ্র নিয়া ভাব মারে, রবীন্দ্রপ্রেমে গদগদ হইয়া নিজেগোরে উন্নত মানব জাতি মনে করে - তাগোরে আমার সইয্য হয় না।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৩
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×