somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরল দুধ নাকি বিষ খাচ্ছি? নামিদামি কোম্পানিরাও এতে আছে।

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরাজগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে সংগৃহীত)- সিরাজগঞ্জের শাহজাদপুরে রাসায়নিক পদার্থ দিয়ে নকল দুধ বানাচ্ছে একটি চক্র।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন বলেন, “গত এক বছর ধরে এ এলাকায় নকল দুধ বানানো হচ্ছে। অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ৪০০ মণ নকল দুধ ধ্বংস এবং নকল দুধ বানানোর পাঁচটি চুলা গুড়িয়ে দেওয়া হয়েছে।”

শাহজাদপুরের জমিরতা, পোরজনা, পোতাজিইয়া, বিহাংগারোসহ কয়েকটি গ্রাম ঘুরে জানা যায়, প্রথমে দুধ জ্বাল দিয়ে তুলে নেওয়া হয় ননী। তারপর এ দুধ থেকে ছানা কাটা হয়। সেই ছানার পানিতে রাসায়নিক মিশিয়ে তৈরি হয় নকল দুধ।

৩৭ লিটার ছানার পানি ও খাবার পানির সঙ্গে তিন কেজি ননী, ৫০ গ্রাম খাবার সোডা (সোডিয়াম বাই কার্বনেট), কয়েক চামচ হাইড্রোজেন পার-অক্সাইড, পরিমাণ মতো ময়দা আর চিনি দিয়ে জ্বাল দেওয়া হয়। পরে তাতে ‘কাটিং অয়েল’ ও ‘এসেন্স’ মিশিয়ে বানানো হয় ৪০ লিটার নকল দুধ।

এই ‘দুধ’ সাধারণত ৬ ঘণ্টার বেশি সময় ‘তাজা’ থাকে না। ফলে এতে মেশানো হয় বিষাক্ত ফরমালিন। পরে নামীদামী ডেইরি কোম্পানির স্থানীয় বিক্রয় কেন্দ্র ও সাধারণ ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয় এ দুধ।

অবশ্য দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র ও স্থানীয় ব্যবসায়ীদের কেউই নকল দুধ বানানোর বিষয়টি স্বীকার করেননি।

জামিরতা এলাকার দুধ ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ ঘোষ বলেন, তিনি বা ঘোষরা নকল দুধ বানানোর সঙ্গে জড়িত নন। বিভিন্ন কোম্পানির স্থানীয় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের লোকেরা নকল দুধ বানায় বলে দাবি করেন দ্বিজেন্দ্র।

জামিরতায় প্রাণের স্থানীয় এজেন্টের কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে প্রকাশ্যে খাবার সোডা, পার-অক্সাইড, প্রোলিভভিটসহ নানা রাসায়নিকের বোতল সাজানো রয়েছে।

এই কেন্দ্রের কর্মচারী আব্দুস সামাদ দাবি করেন, এসব রাসায়নিক তারা রেখেছেন দুধে ভেজাল আছে কি-না তা পরীক্ষা করতে, নকল দুধ বানাতে নয়।

একই এলাকায় ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টের দুধ সংগ্রহ কেন্দ্রেও বিভিন্ন রাসায়নিক পদার্থ রাখা দেখা যায়।

এখানকার কর্মচারী খবির হোসেন জুনাইদ বলেন, “দুধে চিনি, লবণ, সোডা, ভাতের মাড় বা ময়দা মেশানো আছে কি না- তা পরীক্ষার জন্য এসব রাসায়নিক ব্যবহার করা হয়।”

এ কাজে অভিজ্ঞতা আছে কি না- জানতে চাইলে খবির বলেন, কোম্পানিতে যোগ দেওয়ার পর তাদের তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অন্যদিকে স্থানীয় পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল অভিযোগ করেন, বড় বড় প্রতিষ্ঠান নকল দুধ বানানোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।

“লোক দেখানো অভিযান চালিয়ে ছোট ছোট কারবারীদের জেল-জরিমানা দেওয়া হচ্ছে। এ কারণে নকলবাজরা আরো বেপরোয়া হয়ে উঠছে”, বলেন তিনি।

জামিরতা বাজারের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৪২) অভিযোগ করেন, চিহ্নিত কয়েকজন ব্যবসায়ী নকল দুধের কারবার করে অল্প সময়ের মধ্যে কোটিপতি বনে গেছেন। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

পোরোজনা গ্রামের প্রান্তিক গো-খামারী আবুল হোসেন আক্ষেপ করে বলেন, নকলবাজদের কারণে তারা বিপাকে। আগে ঘোষ বাড়িতে দুধ দিয়ে সপ্তাহ শেষে পাওয়া টাকায় গো-খাদ্য কিনতেন। প্রশাসনের নকল দুধ বিরোধী অভিযানের পর এখন ঘোষরা দুধ নিলেও নিয়মিত টাকা দিচ্ছে না।

সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান বলেন, নকল দুধ তৈরির অভিযোগ তারাও পেয়েছেন, এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

“ছোট ছোট শিশুরা এ দুধ খাচ্ছে। রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এ বিষ খেলে কিডনি ও লিভার আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে”, বলেন এ চিকিৎসক। চলবে ।।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×