somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নব্য নাস্তিকের আত্মকথা ৩ ও শেষ পর্ব

১৪ ই মে, ২০১৩ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পর্বে মন্দির ছাড়িয়া আসিয়াছিলাম।এইবার কোথায় যাইব তাহা চিন্তা করিতে পারিতেছিলাম না। শুন্য উদরে উদ্ভ্রান্তের মত ঘুরিতে ঘুরিতে কখন যে মাথা ঘুরাইয়া পরিয়া গেলাম বুঝিতে পারিলাম না। চোখ খুলিয়া মনে হল স্বয়ং ইশ্বর আসিয়াছেন আমাকে বাচাইয়া তুইলে। আমি তাহার দিকে ভাল মত লক্ষন না করিয়া জড়াইয়া ধরিয়া চিৎকার করিয়া উঠিলাম হে ইশ্বর শেষ পর্যন্ত তোমার দেখা পেলাম, তুমি মানুষ রুপে আমাকে সুস্থ করিয়া তুলিছ। উনি ঝটিকার মত আমাকে ছুড়িয়া দূরে ঠেলিয়া দিলেন। মুখে কিছু না বলিয়া উপরের দিকে তাকাইয়া অঙ্গুলি নির্দেশ করিলেন। মনে বুঝিয়া লইলাম ইশ্বর উপরে রহিয়াছেন।ভাল করিয়া অবলোকন করিলাম তাহাকে, আজানু লম্বিত জামা, শ্মশ্রুমণ্ডিত চেহারা ঠিকরে যেন সূর্যালোক আসিতেছে।

তিনি শান্ত ভাবে আমাকে বলিলেন " তুমি অনেক ক্লান্ত হইয়া গিয়াছ, একটু আরাম করিয়া লও, রাত পোহাইতে অনেক দেরি, প্রত্যুষে উঠিয়া কথা হইবে"

কিন্তু প্রত্যুষে উঠিয়া তাহাকে দেখিতে পাইলাম না। ঘর হইতে বাহির হইয়া দেখি আমি একটি গ্রামে অবস্থান করিতেছি। প্রাতরাশের ব্যবস্থা করা হইয়াছে। এক মুঠো অন্ন। ক্ষুধার্ত উদরে তাহাই মহা অমৃত বলিয়া গন্য হইল। মূলকথা হইল সেই মন্দিরে কামুক পুজারির সহিত বসবাস করিতে করিতে অভিজাত খাদ্যের একটি অভ্যাস গরিয়া উঠেছিল, দুই দিন উদরে কোন অন্ন না পরার দরুন শৈশবের সেই মুহূর্ত গুলা মনে করিয়া দিয়াছিল।

ভদ্রলোক ফিরিয়া আসিয়া এক সুমিষ্ট হাসির সহিত জিজ্ঞাসিলেন, কি খবর হে সুস্থ হইয়াছ? সবচেয়ে অবাক করিয়া দিয়া তিনি যাহা করিলেন, তাহাতে মনে করিলাম ইনি ইশ্বর ব্যতিত কেউ হতেই পারেন না। তুমি মন্দির ত্যাগী এক ফেরারি ভৃত্য। আমরা মুসলমান তোমাকে রাখিতে পারি না। তুমি কোন ধর্মে বিশ্বাস কর জানি না, তবে এইখানে কোন কাফির অবস্থান করিবে না, কোন নাস্তিকও নয়। মুসাফিরের খেদমত করা মুমিনের কর্তব্য তাই করিয়াছি, নতুবা তুমাকে এই খানে অবস্থান করার অনুমুতি দিতাম না।

তিনি যেহেতু আমাকে উদ্ধার করিয়া নতুন জীবন দান করিয়াছেন সেহেতু তিনিই আমার ইশ্বর। আমি পায়ে পরিয়া কাদিয়া উঠিলাম। বলিলাম হে আমার প্রান রক্ষাকারি আমাকে আপনার পদতলে অবস্থান দিন। আপ্নি যাহাই বলিবেন আমি তাহাই করিব তবুও আপনার পদতলে অবস্থান দিন। উনি বলিলেন, আমি তোমাকে জোর করিব না, তবুও বলিব তুমি দ্বিনের পথে আস। তুমি অসহায় তাই তোমাকে আমার ঘরে অবস্থান করার অনুমুতি দিলাম, কিন্তু তোমাকে কাজ কর্ম করিয়া তোমার নিজের ঠিকানা তৈরি করিতে হইবে। এখানে বেশি দিন থাকিতে পারিবা না।

আমি বলিলাম জি আজ্ঞে। উনি গ্রামের মসজিদের ইমাম ছিলাম। কিন্তু আমার ভগবানই বলুন ঈশ্বরই বলুন, তাহাই উনি ছিলেন। অতঃপর তাহার বাড়িতে বসবাস করিতে লাগিলাম। ঘরের কাজ করিয়া দেবার বদলে দু বেলা পেট পুরিয়া খাইতে পারিতাম।

সেদিন কি যেন গোলযোগ বাধিছে দেখিয়া গ্রামের বাজারের মুখে ছুটিয়া গেলাম, দেখি শ্মশ্রু মণ্ডিত চেহারায় এক লোক মাথা নিচু করিয়া বসিয়া আছে মাটিতে আর কয়েক জন শ্মশ্রুমণ্ডিত চেহারার অধিকারী তাহার চারিপাশে ঘুরিয়া ঘুরিয়া শাসাচ্ছে। ভিড়ের মদ্যে জামিলাকে দেখিলাম মুখ ঢাকিয়া ফুপাইয়া ফুপাইয়া কাদিতেছে। জামিলা ইমাম সাহেবের কন্যা। বড়ই বুদ্ধিমতি। আমাকে বসাইয়া বসাইয়া কুরান পড়া শিখাইত আর উহার অর্থ বুঝাইত। জামিলা কেন কাদিতেছে বুঝিতে পারিলাম না। অতঃপর শাসকগনেরা ওই মানুষটিকে টেনে তুলিলেন। নিথর দেহ, নিলাভ আভা ঠিকরে বাইর হইতেছিল চেহারা হইতে। চেহারা দেখিয়া আমার মাথায় বজ্রপাত হইল। ইনি আমার ইমাম সাহেব। ইনাকে কেন মারা হইল?? কিছুই বুঝিতে পারিলাম না। হেচকা একটা টান অনুভব করিলাম। দেখিলাম জামিলা আমাকে ডাকছে---

জামিলা আমাকে বলিল আপ্নি অতি স্বত্তর এই গ্রাম ছাড়িয়া চলিয়া যান। ইনারা আব্বা কে মারিয়া ফেলিয়াছে। কিছুক্ষন পর আপনাকে মারিয়া ফেলিবে। আমি জিজ্ঞাসিলাম কি হেতু এই কাণ্ড ঘটাইল।
--বুঝিলেন না। আপনার জন্য, আপ্নি নাস্তিক কিন্তু আমাদের ঘরে অবস্থান করেন। ইহা আমাদের ধর্মে নিষেধ, তাই মারিয়া ফেলিয়াছে।
-- জামিলা তুমি তো কুরানের মাঝে আমাকে এই কথা বল নাই।
-- আমি বলি নাই তো কি হইয়াছে? উনারা বলিয়াছে। এখন ইহাই মানিতে হইবে।
--কুরান তো উনারা তৈরি করেন নাই, তাই কেন তাহাদের কথাই মানিতে হইবে?
--আপ্নি কুরানের কি জানেন। উনারা জ্ঞানী, উনারা জানেন, আপ্নি দয়া করে বিদেয় হন।

আমি এইবার চিন্তা করিলাম, ইমাম সাহবের মত লোককে মারিয়া ফেলিয়া যাহারা উল্লাস করিতেছিল, তাহারাই বোধহয় এই ধর্মের সঞ্চালক। তাহাদেরই তৈরি নিয়ম নীতি, এই ধর্মে যদি কোন সত্য নীতি থাকেও তবুও তাহারা ইহা সত্য হইতে দেবে না। তাহাদের ইচ্ছা মত থাকিবে। আল্লাহ শুধু তাহাদের।

এইবার আমি সত্ত্যিকারের ইশ্বর অন্বেষণে বাহির হইয়া পরিলাম। যতদিন আমি ইশ্বর কে না খুজিয়া পাইব। আমি নাস্তিকই থাকিব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×