somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত ও পাকিস্তানের বিদ্বেষ পূর্ণ মনোভাব ও বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফ

১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পূর্বে বাংলাদেশের ক্রিকেট সুপ্তাবস্থায় ছিল। তখন আমাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা ভারত কিংবা পাকিস্তান ভিত্তিকই ছিল। ইমরান খান থেকে আজহারউদ্দীন। কিন্তু ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয় বাংলাদেশের ক্রিকেটকে একটি নতুন অধ্যায়ের সূচনা এনে দেয়। জনপ্রিয়তার ব্যারোমিটার আস্তে আস্তে বাড়া শুরু করে। বলা বাহুল্য যে আইসিসি ট্রফির প্রতিযোগী দেশ গুলা প্রত্যেকেই ছিল আইসিসির সহযোগী সদস্য এবং বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত দুর্বল একমাত্র কেনিয়া ছাড়া। বাংলাদেশের মানুষ বরাবরই ক্রিকেট পাগল ছিল। বাংলাদেশ যখন ওয়ানডে স্ট্যাটাস অর্জন করে ঠিক তখনই দেশের ক্রিকেট আস্তে আস্তে তার সুপ্তাবস্থার খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে। আসলে আজকে আমার লেখার উদ্দেশ্য হল। ভারত ও পাকিস্তানের বাংলাদেশকে নিয়ে চুল্কানির উদ্রেক এবং তাদের খেলার মাঠের বাইরের খেলা বিষয়ক।

বাংলদেশ তার প্রথম ওয়ানডে জয় করে কেনিয়ার বিপক্ষে, তারপর বিশ্বকাপের আগ পর্যন্ত তারা হারের বৃত্ত হতে বের হতে পারে নাই। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে প্রথম জয় আসে স্কটল্যান্ডের বিপক্ষে, এবং বড় বোমা ফাটায় পাকিস্তানকে হারিয়ে। যার উপর ভিত্তি করে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস অর্জন করে।পাকিস্তানের চুল্কানির উদ্রেক শুরু হয়ে যায় তখন থেকেই। এবং ওই ম্যাচ নিয়ে ম্যাচ পাতানোর পর্যন্ত অভিযোগ উঠে, অগুলা আর কিছুই ছিল না বিস্ব ক্রিকেটীয় রাজনীতি ব্যাতিত। প্রথম টেস্ট বাংলাদেশের সাথে খেলে ভারত। কিন্তু প্রথম টেস্টেই বাংলাদেশ প্রথম ইনিংসে করে বসে ৪০০ রান, যা টেস্ট ইতিহাসে অনন্য। অবশ্য সেই টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটের হার বরণ করতে হয়। বলা বাহুল্য ভারত পাকিস্তান ওই সময় বরাবরই শক্তিশালি দল ছিল, বলা যায় পাকিস্তান ক্রিকেটের স্বর্ণযুগ ছিল সেইটা, ভারতেরও অবস্থা মন্দ ছিল না। এরপরে বাংলাদেশের সাফল্য বলতে তেমন কিছু নেই। ২০০৩ সালের বিশ্বকাপে বাজে ভাবে হেরে আসার পর, টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নিষিদ্ধ করার আবেদন পর্যন্ত উঠে, অবশ্য সেটা আর শেষ পর্যন্ত টিকে নাই। ২০০৩ সালে ডেভ হোয়াটমোর কোচ হিসেবে দায়িত্ব পান, একে বলা যায় বাংলাদেশের ক্রিকেটের পুনর্জন্ম। ২০০৩ সালে পাকিস্তানের সাথে টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স চোখে পরে, লড়াই করার মানশিকতা গড়ে উঠেছে, এই দেখে বাঙালি শান্তি পায় আর আশায় বুক বাধে অবশ্যই এই বাংলাদেশ কে নিয়ে তাদের গর্ব করার মত কিছু আসবে। কিন্তু মুলতান টেস্টে আম্প্যায়ার এর কিছু ভুল ডিসিশনের কারনে ওই টেস্ট আর জেতা হয়ে ওঠে না বাঙ্গালিদের। আবার সেই টেস্টেই চরম এক পরীক্ষা দেন আমাদের সবার শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক, উমর গুল তার বোলিং এর পূর্বেই ক্রিজ ছেড়ে বের হয়ে যান কিন্তু টা দেখে উনি বোলিং না করে আবার বোলিং মার্কে ফিরে আসেন, অথচ উনি কিন্তু আউট করতে পারতেন, এবং টেস্টটি কিন্তু বাংলাদেশ জিতে যেত, টা তিনি করেন নাই, ওইটা ছিল পাকিস্তানি চোরদের মুখে বাংলাদেশই চপেটাঘাত। কারন বহুবার এলবিডাব্লিউর সঠিক আবেদনে সারা দেননি আম্প্যায়ার।

২০০৪ সালে আসে বাংলদেশের সাফল্য জিম্বাবুয়েতে, বুলাওয়ে মাঠে জিম্বাবুয়েকে পরাজিত করে বাংলাদেশ, এরপর নিজ মাঠে ট্রাই সিরিজ, যেখানে বোমা ফাটানোর মত ভারতকে হারিয়ে দেয়। এই বার শ্রু হইল ভারতীয় চুল্কানি। এরপর আর বাংলাদেশ কে পিছে ফিরে তাকাতে হয় নাই, সময়ের সাথে সাথে একের পর এক সাফল্য ধরা দিতে থাকে। কিন্তু অ্যাটম বোমটা ফাটায় বাংলাদেশ ২০০৭ সালে ভারত কে হারিয়ে, যার কারনে সেই বছর ভারতকে প্রথম পর্ব হতেই বিদায় নিতে হয়। এইবার তো ভারতীয় চুলকানি চরম পর্যায় চলে গেল। আর বাংলাদেশ খেতাব অর্জন করল দ্যা জায়ান্ট কিলার। সেই ২০০৭ এর পর থেকে ভারতীও ক্রীড়া মিডিয়া লেগে গেল বাংলাদেশ ক্রিকেটের পেছনে মাঠের ভেতরে স্লেজিং আর মাঠের বাইরে অপমান। শুরু হইল যুদ্ধ, যেই যুদ্ধ এখনও চলছে। তার মধ্যে বাংলাদেশ এশিয়া কাপে ভারতের বিশাল সংগ্রহ ২৮৬ টপকে জিতে যায়, কিছুই হয় না। আবার চলে যুদ্ধ।

ভারত বাংলাদেশের সাথে ক্রিকেটের দিক দিয়ে যতটুকু শত্রু ভাবাপন্ন টা মনে হয় এখন পাকিস্তানের সাথেও নয়। এটা নিঃসন্দেহে একটি ভাল সংকেত। কারন তারা এখন বাংলাদেশের ক্রিকেটকে ভয় পায়। সেই কারনেই ভারত মাঠের ভেতরের থেকে বাইরে বেশি খেলতে চায়। আর আজকের তামিম সাকিব মুশফিক নাসিররা সেই ১৯৯৭ এর বাংলাদেশকে দেখে নাই, দেখে নাই বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, যখন নান্নু আকরাম বুলবুল রা বলত একটি সম্মানজনক পরাজয় হলেই আমরা সন্তুষ্ট। আজকের বাংলার তরুন বাঘেরা জিততে জানে, লড়াই করে জয় ছিনিয়ে আনতে জানে, এরা হারতে জানে না। একটি হার কে তারা দশটি জয় দিয়ে পুষিয়ে নিতে যানে। একটি ব্যাপার লক্ষণীয় যে ভারত কিনবা পাকিস্তান তাদের বাংলাদেশের প্রতি বিদ্বেষ যত বারছে বাংলাদেশের উন্নতির গ্রাফ ততই উপরে উঠছে।ওরা মাঠের বাইরেই খেলুক, আমাদের মাঠের ভিতরের খেলাই খেলব এবং জিতব।
জয় বাংলা।
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×