এক মাস বাসায় শুইয়া বইসা অনেক সময় টিভি দেখলাম, বাংলাদেশের চ্যানেলগুলা ভালমত দেখলাম এবং ভাল লাগার মতন কিছুই পাইলামনা। অধিকাংশ সময় বিজ্ঞাপন হয়, তারপর এক ঘন্টা পর পর খবর। খবরে প্রতিদিন ঐ একই জিনিষ। বিএনপির মির্জা ফকরুল বলতেছে " এই ফ্যাসিবাদি , স্বৈরাচারি সরকার ব্যর্থ মানুষ এদের আর ক্ষমতায় দেখতে চায়না। আমরা জনগনকে সাথে নিয়ে এই সরকারকে ক্ষমতা চ্যুত করবো ।" আর আওয়ামিলীগের কেউ বলে " একটা দল যুদ্ধঅপরাধিদের... বাচাতে মাঠে নেমেছে , তাদের সফল হতে দেওয়া হবেনা। বাংলার মাটিতেই এদের বিচার হবে ।" প্রতিদিন এই একই কথা সব চ্যানেলের সব খবরে , তারপরেই শেয়ার বাজার মাথা চাপড়া চাপড়ি । দুইটা আলাদা নিউজের চ্যানেল থাকার পরেও এতো নিউজ কি দরকার আল্লাহ জানে। বিনোদনের নামে যে নাটকগুলা হয় তাও দেখলাম। সবই আগামাথা বিহীন ধারাবাহিক এবং প্রচন্ড বোরিং । নাটকের মান অনেক কইমা গেছে, অনেক । কোনো চ্যানেলেই বাচ্চাদের অনুষ্ঠান তেমন চোখেই পরলোনা। কিছু হয় , ওগুলাতে মনে হইলো চ্যানলের মালিকের পোলাপান ভাইগ্না ভুইগ্না আইসা গান গায় , কবিতা কয়। ওগুলা ঐ পোলাপানের বাপ মা ছাড়া আর কেউই দেখবে বইলা মনে হয়না। এক বিটিভিতেই আগে পোলাপানের জন্য কত্ত কিছু হইতো আর এখন দশ বারোটা মিলা বালটাও হয়না।টকশো, আর লাইভ তারকা আড্ডা হয় , পরিচিত প্রিয়মুখ দেখলে আগ্রহ নিয়া দেখতে বসলেই ঐ বিজ্ঞাপনের অত্যাচার শুরু হয়। খবরের বিরতিও পরে । হিন্দি চ্যানেল গুলায় না যাইয়া উপায় কি ??? সিনেমা, সিরিয়াল, খেলা, গান সব কিছুর জন্যই চ্যানেল আলাদা, বিজ্ঞাপনের পেইন কম। দেশপ্রমের জোস ফুল কইরাও বেশিক্ষন আপনি বাংলা চ্যানেল দেখতে পারবেননা শিউর। এখন কেউ কইতে পারে খালি সমালোচনাই করতে পারি, কিছুই করতে পারিনা।চ্যানেলগুলার সমালোচনা করতে হইলে কি এখন আমাকে টিভি চ্যানেল খুলতে হইবো ? হিন্দি চ্যানেলগুলা সব যদি বন্ধ কইরা দেওয়া হয় তাহলে শুধু এই বাংলা চ্যানেল দেখতে কেউ মাসে ক্যাবল অপারেটরদের ৫০ টাকাও দিতে চাইবেনা। এখন উপায় একটাই দেশি টিভির মান উন্নয়ন , অবশ্যই সম্ভব। উদাহরনঃ বন্ধ হওয়ার আগের একুশে টিভি আর নব্বই দশকের বিটিভি
আলোচিত ব্লগ
৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন
সে আমার এআইনোক্কিও

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।