আয়না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সৌরভ তার রুম খুঁজছে । আজ তারা বাসা পাল্টিয়েছে । জিনিসপত্র টানতে টানতে সে খুবই ক্লান্ত । এখন তার সামনে একটাই লক্ষ্য নিজের রুমে যেয়ে একটা দীর্ঘ ঘুম দিবে । সে দ্রুত পায়ে রুমে ঢুকল । সে আগে খেয়াল করেনি তার রুমে দেয়ালজুড়ে বিশাল এক আয়না । সে অন্যমনস্ক ভাবে টেবিল থেকে একটা পত্রিকা তুলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাড়ালো । এতো বড় আয়না সে আগে কখনও দেখেনি । সে অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে রইল । সে নিজের দিকে একমনে তাকিয়ে আছে আর কোনোদিকেই তার মনোযোগ নেই । তার শরীর মৃদু এক ঝাঁকুনি দিল । ঘড়ির টিকটিক শব্দে তার বিরক্ত লাগছে । বামপাশে দেয়ালে ঘড়িটা আছে । সে বিরক্ত চোখে ঘড়ির দিকে তাকালো । তার মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল । বিরক্ত সরে গিয়ে সেখানে জায়গা করে নিল বিস্ময় । ঘড়িটা বামপাশের দেয়ালে নেই । সেটা শোভা পাচ্ছে ডানপাশের দেয়ালে । চারপাশের জিনিসগুলোর ক্ষেত্রেই একই পরিবর্তন লাগল তার কাছে মনে পুরো রুমটা কেউ যেন তুলে ঘুরিয়ে দিয়েছে । সবকিছুর পার্শ্ব পরিবর্তন ঘটেছে ।সৌরভ ভাবলো সে ভুল ভাবছে ক্লান্তিতে হেলুসিনেশন হচ্ছে । হাতের পত্রিকাটা মুখের সামনে ধরে মেজাজ খারাপ হয়ে গেল । পত্রিকার প্রিন্ট উল্টাভাবে পড়ছে পড়া যায় না । প্রতিটা পাতায় একই অবস্থা । পত্রিকা টেবিলে রেখে দিল । পত্রিকা রাখতে গিয়ে টেবিলে রাখা কিছুদিন আগে কেনা রহস্য রহস্য বইটা চোখে পড়ল । এই বইয়ে কিছু রহস্য দেওয়া আছে তা সমাধান করতে হয় । সৌরভ গুনে দেখল ৭ টা রহস্য দেওয়া আছে । সে বইটা হাতে নিল কি জানি মনে হতেই আয়নার সামনে গিয়ে দাড়ালো । হঠাৎ মৃদু একটা ঝাঁকুনি । সৌরভের রুমটা আবার অপরিচিত লাগছে মনে হচ্ছে আবার সবকিছুর পার্শ্ব পরিবর্তন হয়েছে । সে ভাবলো ক্লান্তিতে হেলোসিনেশন হচ্ছে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল । হাতের বইটা সকালে পড়বে করে রেখে দিল । সকালে মার ডাকে সৌরভের ঘুম ভাঙলো । বালিশের পাশে রহস্য রহস্য বইটি । আশ্চর্য কেন জানি বইয়ের নামটা উল্টে গেছে পুরোপুরি মিরর ইমেজ । সে বই খুলে দেখল প্রতিটা পাতার ই একই অবস্থা । কিন্তু রাতে ঠিক ই ছিল । হঠাৎ একটা চিন্তা মাথায় আসতে সৌরভ চমকে উঠল আয়নায় কোনো লেখা এভাবে উল্টে যায় । তার মানে কাল সৌরভের হেলুসিনেশন হচ্ছিল না । কিভাবে কিভাবে জানি সে আয়নার ভিতরের জগৎ থেকে ঘুরে এসেছে ।।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।