somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই নেত্রীর ফোনালাপ নিয়ে নিজস্ব কিছু মতামত

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীর ফোনালাপ শুনলাম । প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি নিজে ফোনে কথা বলার পদক্ষেপ নিয়েছেন । বিরোধী দলীয় নেত্রীকেও ধন্যবাদ তিনি কথা বলেছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন কিন্তু খালেদা জিয়া বলেছেন তিনি সংলাপে বসবেন কিন্তু ২৯ তারিখ সন্ধ্যা ৬ টার পর । যেখানে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট থেকে উত্তরন সম্ভব সেখানে বিরোধী দলীয় নেত্রী হরতাল বহাল রেখে জনগনের দুর্ভোগ বাড়ানোর পায়তারা করেছেন । কারন হিসেবে বলেছেন যে হরতাল বন্ধের নির্দেশ দিতে উনি নাকি তার নেতাদের খুঁজে পাবেন না । কি হাস্যকর অজুহাত । দলের নেত্রী তার দলের লোকজনকে খুঁজে পাবেন না । সারাক্ষন দুই নেত্রী একজন আরেকজনকে দোষারোপ করে গেছেন । বিরোধী দলীয় নেত্রীর একটা কথা খারাপ লাগল: ১৫ আগস্ট জন্মদিন পালনের প্রসঙ্গে তিনি বলেছেন এটা তার নিজস্ব ব্যাপার !এটা কোনো বিবেকবান নেত্রীর কথা হতে পারেনা । তার একটা কথা ভাল লেগেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নিরপেক্ষ না । আওয়ামীলীগেও অনেক যুদ্ধাপরাধী আছে । ঠিক তাই আওয়ামীলীগেও অনেক যুদ্ধাপরাধী আছে । একে অপরকে আবার দোষারোপ করতেছে তারা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম । চ্যানেল চেন্জ করলাম দেখি বিরোধী দলীয় মহাসচিব ফোনালাপ ফাঁস নিয়ে মন্তব্য করেছেন এটা নাকি শিষ্টাচার বহির্ভুত । শুনে টাস্কি খাইলাম দেশের প্রধান দুই দলের নেত্রীর কথা জনগন শুনলে নাকি সেটা শিষ্টাচার বহির্ভুত হয়ে যায় । দেশের মানুষ জানবেনা যে তাদের নেত্রী তাদের কল্যানের জন্য কি ধরনের সংলাপে বসল ? তারা জানবেনা কি সিদ্ধান্ত গৃহীত হলো । এতো বড়ো দলের মহাসচিবের মুখে এ ধরনের মন্তব্য শুনে খুব কষ্ট পাইছি । তিনি বোধহয় ভুলে গেছেন দুই নেত্রী শুধু আওয়ামী - বি এন পির নেত্রী তারা বাংলাদেশের মানুষেরও নেত্রী , মানুষের সেবক । তিনি ভুলে গেছেন জনগন যেমন ক্ষমতায় বসাতে পারে তেমনি নামাতেও পারে ।
নিজস্ব মন্তব্য : দুটি দলই ভুলে গেছে ক্ষমতা তাদের জনগন দিয়েছে । তারা রাজনীতি করছে জনগনের জন্য নয় ক্ষমতার জন্য ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×