গন জাগরন মঞ্চের উৎপত্তি কিন্তু হয়েছিল প্রতিবাদের মানসিকতা নিয়ে । কাদের মোল্লাকে যখন যাবৎজীবন দেয়া হলো তখন প্রতিবাদী স্লোগান নিয়ে তরুনরা রাস্তায় নামলো । জড়ো হলো শাহবাগে । জনে জনে স্লোগান দিতে লাগলো কসাই কাদেরের ফাঁসি চাই । কসাই কাদেরের ফাঁসি চাই । দলে দলে লোক জড়ো হতে লাগলো শাহবাগে । সরকার অলিখিতভাবে আন্দোলনকারীদের শাহবাগ দিয়ে দিলো । বিএনপি পন্থীরা বলা শুরু করল আন্দোলনকারীরা নাস্তিক । আমার এক বন্ধু আমাকে বলল নাস্তিকের বাচ্চারা দেখ কি শুরু করছে ? আমি বললাম ওরা যে নাস্তিক কিভাবে বুঝলি ? ও বলল দেখস না মেয়াগুলা কত বড় বড় টিপ পড়ছে । শালা হিন্দু নাস্তিকেরা । আমি রাগ না করে বললাম তুই কি জানস নাস্তিক কাকে বলে ? ও উত্তর দিল যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না সে নাস্তিক । আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে হিন্দুরা নাস্তিক হয় কেমনে ? হিন্দুরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে । ও একটুক্ষণ চুপ থেকে বলল আমি অত কিছু জানিনা ওরা নাস্তিক আমার নেত্রী বলছে তাই ওরা নাস্তিক । আমি আর কি বলব আমি বললাম ও আচ্ছা । অদ্ভুত বাংলাদেশের রাজনীতি রাজাকারের বিচার চাইলে নাস্তিক হয়ে যায় মানুষ । একসময় গনজাগরন মঞ্চে বিরানির প্যাকেট যাওয়া শুরু হলো সরকারের পক্ষ থেকে । গন জাগরন মঞ্চের আন্দোলনে শেষ পর্যন্ত কসাই কাদেরকে ফাঁসি দেওয়া গেলো । জামায়াত নিয়ে যারা এতো মাতামাতি করে তারা কি জানে জামায়াতের যেখানে উৎপত্তি সেই পাকিস্তানেই জামায়াত নিষিদ্ধ । বাংলাদেশের মানুষ সহজ সরল ধর্মভীরু দেখে বাংলাদেশে জামায়াত এতো কিছু করতে পারে । আসলে ধর্ম ব্যবসায়িরা কখনো কারো ভালো কিছু করতে পারেনা । ধর্ম একজনের মনের অভ্যন্তরীণ ব্যপার । কাজী নজরুল ইসলাম বলেছেন কোন ধর্ম কতটা মহান তা নির্ধারণ করা হয় অন্য ধর্মের প্রতি এর আচরন দেখে । আপনারা ধর্ম পালন করবেন করেন সংখ্যালঘুদের প্রতি আপনাদের নির্যাতন কেনো ? নাকি ইসলাম ধর্মে কোথাও আছে যে অধর্মীদের মারা হালাল ? আমি তো জানি ইসলাম অন্য ধর্মের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল । গন জাগরন মঞ্চের বর্তমান অবস্থা তো আমরা দেখতেই পারছি । ছাত্রলীগের সাথে সংঘর্ষে জড়িয়ে গণজাগরণ মঞ্চ ধ্বংসপ্রায় । কিন্তু গনজাগরন মঞ্চের চেতনা কিন্তু ধ্বংস হয়নি । আগেউ বলছি এখন বলছি রাজাকারমুক্ত বাংলাদেশ চাই । অভিযুক্ত সব রাজাকারের ফাঁসি চাই । সরকার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে যুদ্ধপরাধির বিচার ধীরগতিতে চালিয়ে নিয়ে যাওয়ার অপপ্রয়াস চালাচ্ছে । এই চেষ্টা কখনো সার্থক হবেনা । শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন বৃথা যাবেনা । যুদ্ধাপরাধীর বিচার এদেশের মাটিতেই হবে । নাস্তিক বলেন আর যাই বলেন আমি সবসময় এর মতো বলতে চাই আমি যুদ্ধাপরাধীর বিচার চাই ।।
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।