খুব বৃষ্টি হচ্ছে ।আকাশ বৃষ্টি খুব পছন্দ করে । সে বারান্দায় বসে বাবার সাথে বৃষ্টি দেখছে । এসময়টাতে আকাশের বাবা রায়হান সাহেব গম্ভীরমনে পত্রিকা পড়েন । মাঝে মাঝে আকাশের এটা সেটা কথার উত্তর দেন । আকাশ ৫ বছরের বাচ্চা , সে খুব প্রশ্ন করে ।কিন্তু আকাশের মনে হয় তার বাবা তার কথা শুনেনা । সে তার বাবাকে বলল বাবা আমাকে একটা হাতি কিনে দিবা ? তার বাবা রায়হান পত্রিকা থেকে মুখ না তুলে বলল আচ্ছা । আকাশ তখন বুঝল তার বাবা তার কথা শুনছেনা । কেননা কোনো বাবা তার সন্তানকে হাতি কিনে দিবেনা । সে সেটা নিয়ে তার বাবার সাথে ঝগড়া করার জন্য যেই মুখ খুলবে তখন ই বিরাট শব্দ করে বাজ পড়ল । সে খুব ভয় পেয়ে বাবেকে জড়িয়ে ধরল । রাস্তার দিকে তাকাতে গিয়ে হঠাৎ তার চোখ গিয়ে পড়ল একটা খুব বৃদ্ধ লোকের উপর । বৃদ্ধ লোকটি একটা বন্ধ দোকানের সামনের ছাউনিতে দাড়িয়ে আছে তার রিকশা নিয়ে । ছাউনিতে থেকে কোনো লাভ হচ্ছিল না বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছিল । সামনে রহমান সাহেবের বাসার সামনে অনেক বড় ছাউনিযুক্ত জায়গা যেখানে দাড়ালে লোকটা ভিজবেনা তবুও লোকটা সেখানে যাচ্ছিল না । সে তার বাবাকে ডেকে বলল বাবা লোকটা এতো বোকা কেন ? সে তো রহমান সাহেবের বাসার নিচে দাড়ালে ভিজতোনা । বাবা লোকটাকে ডাক দিয়ে বারান্দায় দাঁড়াতে বলো । রায়হান সাহেব ছেলের মানুষের প্রতি সহানুভূতি দেখে খুশি হলেন । তিনি লোকটিকে ডাক দিলেন । লোকটি তার রিকশা দিয়ে রায়হান সাহেবের বাসার বারান্দায় এসে দাড়ালেন । রায়হান সাহেব কৌতুহলী হয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন,চাচা আপনি ওই বাসার নিচে দাঁড়ালেন না কেন ? লোকটি বললেন আমার নাম কেরামত আলী ।আমি একজন মুক্তিযোদ্ধা । ৭১ সনে যখন যুদ্ধ করছি তখন ওই রহমান রাজাকার আছিল । মিলিটারিগোরে নিয়ে আমাগোর বাড়িঘরে আগুন জ্বালায়ে দিছে । আমাদের মা বোনের সাথে কুকুরের মতো ব্যবহার করছে । তারপর তাদের হত্যা করছে । আমরা মুক্তিযোদ্ধা আছিলাম । এখন স্বাধীন দেশে রিকশা চালাই । দিন আইনা দিন খাই । তবুও কিন্তু আমাদের একটা আত্মমর্যাদা আছে । একদিন বৃষ্টিতে না ভেজার জন্য কি ওই রাজাকারের বাড়ির নিচে দাড়ামু যারা আমাদের দেশের শত্রু আছিল । না তা ওইতে পারে না । সেইজন্য আমি ওই দোকানের নিচে দাড়ায়ে ছিলাম । রায়হান সাহেব স্তম্ভিত হয়ে শুনছিলেন । হঠাৎ আকাশের কথায় তার চমক ভাংলো আকাশ জিজ্ঞেস করতেছে বাবা লোকটা কি বলল ? রায়হান সাহেব উত্তর দিলেন বাবা ,তুমি বুঝবেনা আমরা ৪৩ বছর ধরে বুঝছিনা,তুমি এক দিনে কিভাবে বুঝবে বলো? আকাশ বিজ্ঞের মতো মাথা নেড়ে জবাব দিল ,"হুম"।।।
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।