somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের সংগ্রাম ছিল শাসক বদলের এবারের সংগ্রাম হোক শাসন ব্যবস্থা বদলের

২৮ শে মে, ২০১৪ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদশের বর্তমান পরিস্থিতি খুব একটা সুবিধার নয় । এই পরিস্থিতির জন্য আওয়ামিলীগ , বিএনপি , জামাত শিবির কে আমরা অনেকেই দোষারোপ করে থাকে । যারা আওয়ামিলীগ সমর্থন করেন তারা বিএনপিকে দায়ী করেন , যারা বিএনপি করেন তারা আওয়ামিলীগ কে দায়ি করেন , আওয়ামিলীগ আবার জামাত শিবির কে দায়ী করেন । এক কথায় তারা একে অপরকে দোষারোপ করে থাকে । যদিও বর্তমান বাংলাদেশের সংকটকালের জন্য উল্লেখিত তিনটি দল ই দায়ী । তবু ও আমি বলতে চাই বাংলাদেশের শাসনব্যবস্থা বাংলাদেশে সংকট সৃষ্টির জন্য দায়ী । আপনাদের মনে হয়ত প্রশ্ন আসছে শাসনব্যবস্থা কি করে অপশাসনের সৃষ্টি করে ? সব দোষ শাসকের । শাসক ঠিক থাকলে সব ঠিক । জি আমি আপনার সাথে সহমত শাসক ঠিক থাকলে সব ঠিক এবং সব দোষ শাসকের । কিন্তু শাসনব্যবস্থা শাসককে শোষণের সুযোগ সৃষ্টি করে দেয় । এখন বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে আপনাদের কিছু বলি । আপনি কি জানেন বাংলাদেশ কোন আইন দিয়ে চলে ? আমি আপনাকে বলছি বর্তমান বাংলাদেশ চলছে ১৮৬১ সালের আইন দিয়ে । আশ্চর্য হচ্ছেন ? আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক । ১৮৬১ সালে ব্রিটিশরা তাদের প্রদেশ (Province) শাসনের জন্য আইন সৃষ্টি করেছিল । স্বাভাবিক কারনেই সেই আইন শাসক , আমলাদের সুবিধা দিতে সৃষ্টি হয়েছিল । ১৯৪৭ সালে দেশ বিভাগের পর সেই এক ই আইন দিয়ে পশ্চিম পাকিস্তানিরা আমাদের শোষণ করে । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটিশ পাকিস্তানি আমলের রাষ্ট্রব্যবস্থা বহাল রেখে শুধুমাত্র পাকিস্তানের সংবিধান থেকে পাকিস্তান শব্দটি তুলে বাংলাদেশ শব্দটি বসিয়ে স্বাধীন বাংলাদেশের পথচলার সুচনা করেন । স্বাধিনতার পর বাংলাদেশের জন্য কি নতুন সংবিধান প্রনয়নের প্রয়োজন ছিলনা ? নাকি শুধু শাসকের সুবিধার জন্য ব্রিটিশ পাকিস্তানি আইনের সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা জরুরি ? তাহলে দেশ স্বাধীন করে আমাদের লাভ কি হয়েছে ? লাভ হয়েছে এটুকুই ব্রিটিশ আমলে আমাদের শাসন করা হত ইংল্যান্ড থেকে , পাকিস্তানি আমলে শাসন করা হত পশ্চিম পাকিস্তান থেকে আর এখন শাসন করা হয় ঢাকা থেকে । এক ই আইন দিয়ে শাসন করা হোক দুরত্বটা তো কমেছে । স্বাধীন দেশের রাষ্ট্র কাঠামো হওয়া উচিত স্বাধীন দেশের উপযোগী যেখানে শাসকের পাশাপাশি জনগন ও সমান সুবিধা পাবে । বর্তমানে স্বাধীন বাংলাদেশ যে ১২০০ এর অধিক আইন দিয়ে চলে তার প্রত্যেকটা আইন ব্রিটিশ আমলে প্রণীত । এই আইন বাংলাদেশের মানুষ প্রনয়ন করে নাই । যে আইন আমরা প্রনয়ন করিনি সেই আইন দিয়ে আমরা উপকার কি করে পেতে পারি ? ডাকসু সহ সব ছাত্রসংসদের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে । আমার পূর্ববর্তী ব্লগে আমি বলেছি পরিবারতন্ত্রের কুফল নিয়ে । এখনকার রাজনীতিতে শীর্ষে যারা আছে তারা রাজনীতিবিদ কিন্তু তৃণমূল থেকে যারা উঠে যাচ্ছে তারা গুন্ডা , মাস্তান । রাজনীতিবিদদের সাথে রাজনীতি করা যায় কিন্তু গুন্ডা , মাস্তানদের সাথে রাজনীতি করা যায়না । মেঘের আড়ালে যে সূর্য হাসে আমরা সকলেই জানি , কিন্তু অনেকক্ষণ মেঘ থাকলে একসময় সূর্য ডুবে যায় । তখন মেঘ কেটে গেলেউ আর আলো পাওয়া যায় না । তখন এক ফোটা আলোর জন্য সারাটা রাত অপেক্ষা করতে হয় । আপনি আওয়ামিলীগ করেন বা বিএনপি করেন আমার তাতে কোনো যায় আসেনা । আপনি স্বীকার করতে বাধ্য যে এখন দেশ ভালো নেই , দেশের মানুষ ভালো নেই । কে দায়ী আমি সেটা নিয়ে বলতে যাবনা আমার মতে শাসনব্যবস্থা এই অপশাসন এর সুত্রপাত করতেছে । স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা প্রনয়ন করুন । আপনি যে দল ই হোন আমি আপনাকে সমর্থন করব । বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নতুন আইন প্রনয়ন করা অত্যাবশ্যক । রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের একটা কথা খুব মনে ধরেছেঃযে আইন ও বিধির দ্বারা বিদেশি শাসকেরা শাসন করে সেই আইন ও বিধিকে বদলিয়ে নিজেদের উপযোগী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো স্বাধীনতার মুলকথা । বিদেশি শাসক বদলিয়ে দেশি শাসকদের ক্ষমতায় বসিয়ে ঐপনিবেশিক আমলের রাষ্ট্র কাঠামো ও শাসন ব্যবস্থা দিয়ে দেশ পরিচালনা করা জনগনের জন্য এক ধরনের পরাধিনতা যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে অভ্যন্তরীন উপনিবেশবাদ (Internal colonialism) ।
তাই একাত্তরের সংগ্রাম ছিল শাসক বদলের এবারের সংগ্রাম হোক শাসন ব্যবস্থা বদলের ।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×