somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ফররুখ আহমদের ৪০তম মৃত্যুবার্ষিকী

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমি নেই আজ কে হাকিবে সিন্দাবাদের দল,
আয়েশি তখতে ঘুমন্তদের কে বলিবে পথ চল?

ফররুখ আহমদ একটি সৌন্দর্য চেতনার নাম । আমাদের ঐতিহ্যভিত্তিক সাহিত্য ভান্ডারে কবি ফররুখ আহমদ এক নবদিগন্তের সুচনা করেছিলেন । এজন্য ফররুখ আহমদ কে বলা হয় ইসলামি রেনেসাঁর কবি । আবার মানবিক দিক থেকে বিচার-বিশ্লেষণ করে অনেকেই মত দিয়েছেন ফররুখ আহমদ নিপীড়িত, অবহেলিত, অসহায় মানুষের কবি । তিনি মানবিকতার কবি । ফররুখ আহমদের এই দুটি কবিসত্তাকে দুটি পরস্পর বিরোধী এবং বিচ্ছিন্ন কবিসত্তা বলেও কেউ কেউ চিহ্নিত করেছেন ।

কবি ফররুখ আহমদের এই দুটি কাব্যধারাকে একীভূত করেই আমরা তার কাব্যপ্রতিভার বৈচিত্র্য মূল্যায়ন করতে পারি । একই উৎস থেকে সৃষ্ট একই নদীর দুটি ভিন্ন শাখা বলেও এটিকে আমরা সুনির্দিষ্ট করতে পারি । ফররুখ আহমদ ‘সাত সাগরের মাঝি’, ‘সিরাজাম মুনিরা’ র কবি । তিনি হাতেম তায়ীও লিখেছেন । তার কবিতার চিত্রপটে অতীতের পরশ আছে, তার কবিতার ছন্দে, ভাব ভঙ্গিমায় ইসলামের আবেদন সোচ্চার । তিনি লিখেছেন,

“এখানে এখন রাত্রি এসেছে নেমে,
তবু দেখা যায় দূরে বহুদূরে হেরার রাজতোরণ,
এখানে এখন প্রবল ক্ষুধায় মানুষ উঠেছে কেঁপে
এখানে এখন অজস্র ধারা উঠেছে দুচোখ ছেপে
তবু দেখা যায় দূরে বহুদূরে হেরার রাজতোরণ । ”

আবার একই কবিতায় তিনি লিখেছেন,

“শাহী দরজার সকল কপাট অনেক আগেই খোলা
অনেক আগেই সেখানে দ্বাদশী জোছনা দিয়েছে দোলা ।”

ফররুখ আহমদ লিখেছেন,

খোশ আমদেদ, গুলিস্তানের দলবাধা বুলবুলি,
হেজাজ মরুর বালুকণা হতে গোলাপ এনেছ তুলি,
এনেছ রঙ্গিন সিরাজী-সারাব ঘুম নিঙ্গড়ানো চুম,
এনেছ জিহাদী তলোয়ার ছোঁওয়া খুন খারাবের ধুম ।

এসব কবিতার অভ্যন্তরে লুকিয়ে থাকা কবির ঐতিহ্য দিশারী মনের পরিচয় পাওয়া যায় । এর ভেতর কেউ কেউ তার অতীতমুখী ও প্রতিক্রিয়াধর্মী মনকে আবিষ্কার করে অপ্রসন্ন দৃষ্টিতে তার কবিতাকে গ্রহন করেছেন এবং তার প্রতি কটাক্ষও করেছেন । অপরপক্ষে, তার “লাশ”, “পটভূমি”, “পাথরের দিন”, “প্রেসম্যান”, “কাচড়াপাড়ায় রাত্রি”, “বিরাণ সড়কের গান”, প্রভৃতি কবিতাকে যুগনির্ভর, আধুনিক এবং মানবিক সুরে বাধা বলে অনেক সমালোচক তাকে অভিনন্দিত করেছেন ।

কবি শামসুর রাহমান ফররুখ আহমদের কাব্যপ্রতিভার ওপর আলোকপাত করতে গিয়ে প্রায় তিরিশ বছর আগেই লিখেছিলেন –
“ফররুখ আহমদ সেইসব বিরল কবিদেরই অন্যতম যারা খুব অল্প দিনেই অনুকারকের দল সৃষ্টি করেন ।”

শুধু পঞ্চাশের দশকেই নয়, পরবর্তিকালেও ফররুখ আহমদ ইসলামী মুল্যবোধ, চেতনায় উজ্জীবিত কবিদের উপর ভাষা, আঙ্গিক ও রুপ-রীতির প্রকাশভঙ্গী থেকে যথেষ্ট প্রভাব ফেলেছেন ।

প্রতীক ও রূপকের ব্যাবহার আধুনিক কাব্যবোধ এবং জীবনচেতনার অগ্রসর কবিমনের পরিচায়ক । ফররুখ আহমদের কবিতায় মুক্ত জীবনের প্রতীক হিসেবে, আদর্শের প্রতীক হিসেবে পাখির কথা বিশেষভাবে স্মরণযোগ্য ।

পরিশেষে বলতে চাই, কাব্য বিচারে কবির ব্যাক্তিগত মতাদর্শ বড় কথা নয়, কবির মত, ভাবাদর্শ, ধর্ম ও চিন্তাভাবনার সাথে কাব্য রসিক ও সমালোচককে সম্পূর্ন একাত্মতা ঘোষণা করে শুধু দেখতে হবে রসের রাজ্যে তার রচনার উত্তরণ সম্ভব হয়েছে কী না ।

আজ কবি ফররুখ আহমদের ৪০ তম মৃত্যুবার্ষিকী । গভীর স্রদ্ধাভরে স্মরণ করছি বাংলা সাহিত্যে তার অমুল্য অবদানের কথা, তার পাশাপাশি তার প্রশান্ত আত্মার মাগফেরাত কামনা করছি । মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন । আমীন ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×