somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবাশ বাঙালি! কোপাইয়া দে!

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ নিয়ে গর্ব করার সুযোগ খুব কমই পাই, তাই মাঝে মাঝে যখন দেশের ভাল কিছু দেখি আনন্দে পাগল হয়ে যেতে ইচ্ছে করে। কিছুদিন আগে তেমনই একটি সাধারণ ঘটনায় এত আনন্দ পেয়েছি যে তা আপনাদের সাথে ভাগাভাগি করার লোভ সামলাতে পারছি না।



ঢাকা ভারসিটি এলাকায় চানখাঁরপুল জায়গাটা বিখ্যাত খাবারের দোকানের জন্য। আমরা সবাই মোটামুটি ওখানটায় সময় পেলেই খেতে যাই। একদিন রাতে ইচ্ছে হল যে আজকে হলে খাবনা, বাইরে খাব, হলের খাবার পেট দিয়ে আর নামছে না। আমাদের বন্ধুদের মাঝে কারো এমন অবস্থা হলে খুবই মজার একটা ব্যাপার হয়। কেউ একজন যদি ফোন করে বলে যে দোস্ত চল বাইরে খাব, ব্যাস এক পায়ে খাড়া, ১০ মিনিটের মাঝে রেডি হয়ে দৌড়! কিন্তু ওইদিন আমার কপাল খারাপ, যাকেই ফোন করি কেউ হলে নাই, সবাই কোন না কোন কারণে হলের বাইরে। কি আর করা! অগত্যা আমি একা একাই বের হলাম। যত মজার খাবারই হোক না কেন একা একা খেতে ভাল লাগে না। বন্ধুদের সাথে কাড়াকাড়ি করে খাবার মাঝে অন্যরকম একটা মজা আছে। সেই নিরানন্দ খাবারের পর ফেরার পথে একটা চা বিড়ি সিগারেটের দোকানের সামনে দাঁড়ালাম। আমি চেইন স্মোকার না, মাঝে মাঝে দুই একটা টানি আর কি! প্রচণ্ড ঠান্ডা বাতাসের মাঝে দোকানে দাঁড়িয়ে অনভ্যস্ত হাতে সিগারেট ধরানোর জন্য কসরত করছি। পাশে দেখলাম এক লোক এসে দাড়িয়েছে, উচ্চতা আর চেহারা দেখে বাঙালি না বিহারী নাকি অন্য কোন দেশ থেকে এসেছে বুঝলাম না। উনি মশলা দিয়ে পান খেতে চাইলেন কিন্তু কথাগুলো বললেন উর্দুতে। পুরান ঢাকাতে উর্দু বলাটা তেমন কিছু না, মাঝে মাঝেই শুনতে হয়, হিন্দি চ্যানেল গুলোর কল্যাণে প্রায় সবাই এখন এই ভাষাটাও বুঝে। কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে দোকানের পিচ্চিটা বলল, ডু ইউ স্পিক ইংলিশ? আমি লোকটার দিয়ে তাকিয়ে দেখলাম সে পুরো হতভম্ব হয়ে গেছে আর ইংরেজিতে কি চাইছে তা বুঝানোর চেষ্টা করছে। লোকটা হয়ত ইংরেজি ভাল করে জানে না, উর্দুতেই সে ভাল পারদর্শী। পিচ্চিটা হয়ত একটু বেশি ভাব নিয়ে ফেলেছিল, কিন্তু আমার অনেক ভাল লাগল এই ভেবে যে এখনও আমাদের দেশের কিছু মানুষের মেরুদণ্ড শক্ত আছে। তারা বিদেশি কাউকে দেখলেই গদগদ হয়ে স্যার স্যার শুরু করে না।





আমার খুব কাছের এক বন্ধু একদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে, তাকে বড় করতে দেশের যে টাকা খরচ হয়েছে দরকার হলে সে রেমিটেন্স পাঠিয়ে সেটা শোধ করে দিবে! খুব অবাক হয়েছিলাম তার স্ট্যাটাস পড়ে। অবশ্য একজন তার জবাব দিয়েছে যে, তুমি কি তোমার মায়ের দুধের দামও বিদেশ থেকে টাকা পাঠিয়ে শোধ করে দিবে? কয়েক বছর আগে আমি আমার এক ক্লাসমেটকে অপমান করে আমার ফেসবুক থেকে রিমুভ দিয়েছিলাম বাংলাদেশ নিয়ে বাজে স্ট্যাটাস দেয়ার জন্য। আমাদের মাঝে অনেকেই আছে যারা বিদেশে পাড়ি জমায় একটু ভাল থাকার আশায়। কিন্তু কখনই যাতে আমরা আমাদের এই দেশকে না ভুলি। হয়ত আমারো যেতে হতে পারে, কিন্তু আমি সব সময় চাইব এই দেশে থাকতে, এই দেশে ফিরে আসতে, চির নিদ্রায় এই দেশেই শায়িত হতে।



এই দেশ গরীব, এই দেশ আমার মেধার মূল্যায়ন করতে পারছে না- আমাকে চাকরি দিতে পারছে না, ভাল বেতন দিতে পারছে না, এই দেশের সরকারগুলো চরম দুর্নীতিবাজ- সবই মেনে নিলাম। কিন্তু গরীব বলে, ছোট বেলায় আমার সব চাহিদা ঠিকমত পূরণ করতে পারেনি বলে কি নিজের মা-বাবাকে ভুলে থাকা যায়? অপমান করা যায়? তাহলে দেশকে কিভাবে অপমান করবেন?
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×