তোমার সাথে নেই তুলনা পূর্ণিমার ওই রাত,
তুমি যে সরৎ কালের স্বিগ্ধ প্রভাত ।
গৃষ্মের প্রখর রোদে তুমি বকুল তলার ছায়া,
তোমাকে যতই দেখি ততই লাগে মায়া ।
যদিও তুমি আছো, আমা হতে বহু দুরে,
তোমার দেয়া ভালোবাসা কি কেউ কেড়ে নিতে পারে ?
তুমি যে বিরহের গান গাওয়া অচেনা পাখি,
তোমার কথা মনে হলে জলে ভরে যায় আঁখি।
যেখানে আছো বন্ধু তুমি আমাকেও নিয়ে যাও,
তোমার শাড়ীর আচলে বন্ধু আমাকেও জড়াও ।
যতো দিবে দাও মোরে পাহাড় সমান ব্যাথা,
স্বপ্নে এসে আমার সাথে কইও মিষ্ট কথা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



