তোমাকে ভাবিয়া কেটে গেছে মোর নিদ্রাহীন কত রাত
তোমার জন্য সাজিয়েছি আমি প্রতিটি নতুন প্রভাত,
প্রদীপের মত রাত জেগে জেগে আমি নিজেকে বিলিয়ে দিলাম
বিনিময়ে শুধু আঁধারের মাঝে শুন্যতাই খুঁজে পেলাম ।
আন্ধকারের নিকষ কালোয় খুঁজেছি তোমার মুখ
ঘুম জাগা এই রাতে যদি পাইগো একটু সুখ,
মোর কুঁড়ে ঘড়ের দেয়ালে লেগে দৃষ্টি এসেছে ফিরে
রাতের আঁধারে দিয়েছি হানা তোমার সুখের নীড়ে ।
বৃষ্টি স্নাত কতযে রাতে ভেবেছি তোমার স্মৃতি
ভেবেছি একা পুড়েছি আমি, বল তোমার তাতে কি ক্ষতি ?
লাভ সে তো তোমারি হয়েছে, ব্যথায় পুড়েছি আমি
বৃষ্টির মৃদু ধ্বনিতে হাজার স্বপন দেখেছ তুমি ।
তোমার স্বপনে হেসেছো তুমি, হেসেছে তোমার ঘড়
আমার মনের ক্রন্দন শুনেছে রাত জাগা নিশাচড়,
যে বাথ্যার অনলে পুড়ছি আমি, থাক সে আমার ঘড়ে
সে বাথ্যার আগুন লাগেনা যেন তোমার স্বপ্নের নীড়ে ।
রাতের আকাশ আমার জন্য দুঃখের বার্তা আনে
সে রাতের জোৎস্নাই কথা কয় প্রিয়া তোমার কানে কানে,
বাতায়ন খুলে চেয়ে থাকি আমি অন্ধকারের দিকে
তোমার স্মৃতি আমাকে কাঁদায় মরি আমি ধুকে ধুকে ।
জানিনা পৃথিবী আর কত কাল কাঁদাবে আমাকে একা
তবু আশায় বাঁধি বুক, যদি গো তোমার পাই একবার দেখা,
সে দিন আর থাকিবোনা নিঃশ্চুপ করিবোনা পলায়ন
রাত জেগে জেগে ক্লান্ত আমি বিদ্রহ করে দু'নয়ন ।
মোঃ রেদওয়ানুর রহমান (রেজা)
হাজী মোহাম্মদ দানেশ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৫ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



