somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীরহাতে ছাত্রলীগের সহসভাপতি খুন

১০ ই জুন, ২০১২ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে ঝরে গেল একটি তাজা প্রাণ ।

প্রথম আলো : হাজী দানেশে ছাত্রলীগ নেতা খুন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম মাহফুজ বিপুল (২৪) খুন হয়েছেন।
আজ শনিবার দুপুরে ক্যাম্পাস-সংলগ্ন বাঁশেরহাট বাজারে এ ঘটনা ঘটে। ফাহিমের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামে। তাঁর বাবার নাম মাহফুজুর রহমান ওরফে বাবলা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে ছাত্রলীগের সভা চলছিল। দুপুর ১২টার দিকে ফাহিম তিনজন কর্মীকে সঙ্গে নিয়ে চা খেতে বাইরে যান। এরপরেই এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ফাহিমের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র রেজাউল ইসলাম। তিনি জানান, ফাহিম, কিশোর, মিথুনসহ ছাত্রলীগের চার কর্মী বাঁশেরহাট বাজারে চা খেতে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী মৃণাল গোস্বামী কথা বলার জন্য ফাহিমকে ডেকে নিয়ে যায়। একটু পরেই ফাহিমকে চড় মারতে থাকে মৃণাল। মাহফুজ তাঁর অপর সঙ্গীরা এগিয়ে গেলে মৃণাল গোস্বামীর ডাকে প্রায় ১৫ জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সামনে আসেন। এ সময় মৃণাল গোস্বামী তাঁর শার্টের নিচে থাকা ধারালো ছোরা বের করে ফাহিমকে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যান। পরে ফাহিমকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা দুইটার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এম আফজাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
পুলিশ জানায়, মৃণাল গোস্বামী একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও ক্যাম্পাসে মাদক সরবরাহকারী হিসেবে অভিযোগ আছে।
পুলিশ সুপার মো. ময়নুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা পূর্বপরিকল্পিত। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে পুলিশের বিশেষ শাখার সদস্যরা ছাড়াও র্যাব মাঠে নেমেছে বলে তিনি জানান।

কালের কন্ঠ:: হাজী দানেশ বিশ্ববিদ্যালয়পিয়নের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক পিয়নের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফাহিম মাহফুজ বিপুল (২৫) খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাস-সংলগ্ন বাঁশেরহাট বাজারে এ ঘটনা ঘটে। বিপুল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের ছাত্র ছিলেন। ডিভিএম পাস করে তিনি স্নাতকোত্তরে ভর্তির অপেক্ষায় ছিলেন। তিনি জিয়া হলের ৩০৭ নম্বর কক্ষে থাকতেন। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামে। তাঁর বাবার নাম মাহফুজুর রহমান বাবলা।
আর অভিযুক্ত হত্যাকারী মৃণাল কুমার গোস্বামী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার শাখার চতুর্থ শ্রেণীর কর্মচারী। তার বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের আমলে মৃণালের চাকরি হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে মৃণাল ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গেই ওঠাবসা শুরু করে।
বিপুলের পরিবার বলছে, দলীয় কোন্দলের কারণে বিপুলকে খুন করা হয়েছে। আজ রবিবার গ্রামের বাড়িতে লাশ দাফন শেষে এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখার আহমেদ রিয়েল জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহমুদুল হাসান মারুফ ও রেসিনসহ অন্য নেতাদের উপস্থিতিতে সংগঠনের সভা চলছিল। এর এক ফাঁকে বিপুলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে যায় পিয়ন মৃণালসহ বেশ কয়েকজন বহিরাগত।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১২ রাত ১:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×