রাতের আকাশ আমার জন্য দুঃখের বার্তা আনে,
সেই রাতের জোৎস্নাই কথা কয় প্রিয়া তোমার কানে কানে ।
বাতায়ন খুলে চেয়ে থাকি আমি অন্ধকারের দিকে,
তোমার স্মৃতি আমাকে কাঁদায় মরি আমি ধুকে ধুকে।
জানিনা পৃথিবী আর কত কাল কাঁদাবে আমাকে একা,
তবু আশায় বাঁধি বুক, যদি একবার পাই তোমার দেখা ।
সেদিন আর থাকিবোনা নিঃশ্চুপ করিবোনা পলায়ন,
রাত জেগে জেগে ক্লান্ত আমি, বিদ্রহ করে দু'নয়ন ।
মোঃ রেদওয়ানুর রহমান রেজা
হাবিপ্রবি, দিনাজপুর ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



