আজ বাংলার ঘরে ঘরে শুধুই হা হা কার,
বাংলার রাজপথে হরতালের চিৎকার।
সাধারন জনগন আজ বড়ই ক্লান্ত,
বাংলার রাজনীতী কবে হবে শান্ত।
সাধারন জনগন মরিতেছে রাজপথে,
আমরা কী পারিনা চলতে একসাথে ?
প্রশ্নটি করবো আমি আজ কার কাছে,
ভয়ে মোর দুরু দুরু বুকটা কাপছে ।
যে দিকে তাকাই শুধু মানুষের কান্না,
আমরা কী পারিনা হতে আজ হাজারে আন্না ?
একবার জেগে উঠি বুকে নিয়ে শক্তি,
বিজয়ের সাজে সেজে বাংলাদেশটাকে করি ভক্তি।
কত আর ঘুমাবে স্বপ্নের বাসোরে,
ডাকিতেছে জনতা শান্তির আসরে।
ঘুমাইলে যাবে বেলা জেগো উঠ বাঙ্গালী,
বিদায় করতে হবে আছে যত, ঘুষখোর-দুর্নতীবাজ কাঙ্গালী।
জেগে উঠ বাঙ্গালী হাতে রেখে হাত,
আর কত কাল করবো মোরা অশ্রুপাত।
আমরা যে বাঙ্গালী বীরের জাতি,
একবার দেখাই ফুলে মোদের বুকের ছাতি।
আমাদের উপরে আছে হাজারো শহীদের ছায়া,
খুঁজে দেখ পাবে তোমরা, আমাদের সাথে আছে তাদেরই কায়া।
তোমরা কী মনে করো, আমরা পেয়েছি মুক্তি?
পারবে দিতে তোমরা তার কোন যুক্তি।
অযস্র শহীদের দেশে আজ মানুষ পরাজিত,
কবিতায় কবি আর লিখিবে কত।
আমরা ছুটিতেছি মরিচিকার পিছে পিছে,
পাবো কী শান্তি কিছু দানবের কাছে?
শহীদ স্মৃতি আজ বুকে দেয় ব্যাথা,
কী করে ভুলিলাম আমরা শহীদদের কথা?
এসো এসো বাঙ্গালী হাতে রেখে হাত,
আবার করবো মোরা দানব নিপাত।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



