
বৃদ্ধ দোকানী ভয়ে কেপে বলে বাবারা
দল-বলসহ তোমরা কারা!
আমরা হইলাম ভায়ের লোক
আমগো উপরে হের স্নেহের চোখ।
দল আমাগো ক্ষমতায়
আমগো লগে কি আর কেউ পায়।
মাথার চুল সব পাইকা তামার তার
হের পরও ছাএ নেতা হই বারবার।
কথা কম টাকা ছার গুনে গুনে
শান্তি পামু তাইলে মনে ।
নইলে হাতে দেখছ দুই নালওয়ালা
সাথে গভীর রাইত।
ঠুসঠাস আওয়াজ হইব
হইয়া যাইবা কাইত।
আমাগো আছে দারূন ব্যারাম
মানুষ মাইরা পাই আরাম।
ইচ্ছা মত যেইখানে খুশী গারি ঘাটি
দলের নাম আমগো হইল বাবা পার্টি।
বিরোধী দলের মিটিংএ মারি তাজা বোমা
সাধারন জনগন হইয়া যায় তামা-তামা।
আমগো নাই কোন ন্যায় নীতি
করি আমরা হুদাই রাজনীতি।
ইহা একটি ফান পোষ্ট!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


