somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর ইতিহাসে অন্যতম রহস্য ইষ্টার দ্বিপের মূর্তি এবং রোনকের অস্থায়ী বাসিন্ধা

০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইষ্টার দ্বিপের মূর্তি
১৭২২ সালে বিশাল পাল যুক্ত জাহাজ যখন সর্ব প্রথম আসে ইষ্টার দ্বিপে তখন জাহাজের নাভিক আর স্কু সবাই খুবই ভয় পেয়েছিল দ্বিপটি দেখে।তারা দূর থেকে দেখতে পায়, সু-উচ্চ দ্বিপ থেকে দানবাকৃত অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। সবাই ঘাবড়ে গিয়েছিল, দানবাকৃত মানুষগুলো কোথা থেকে এলো আর কেনই বা তাদের দিকে তাকিয়ে আছে? তারা লক্ষ্য করে দেখতে পায় দানবাকৃত মানুষগুলো নড়াচড়া করছে না! জাহাজের নাভিক নির্দেশ দিলেন আসতে আসতে জাহাজকে দ্বিপের কাছে নিয়ে যেতে। কাছে গিয়ে দেখতে পান, আসলে এগুলো আসলে দানবাকৃত মানুষ না, পাথরের মূর্তি!

ইষ্টার দ্বিপ হল প্রশান্ত মহাসাগরের ছোট একটা দ্বিপ।দ্বিপটি দক্ষিণ আমেরিকা থেকে ২০০০ মাইল এর বেশী দুরুত্বে অবস্থিত। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিচ্ছিন্ন একটা জায়গা।

সবচেয়ে বড় মূর্তি গুলোর উচ্চতা লম্বায় ৬০ ফুট যার ওজন ১০০টন এর বেশী। এছাড়া ছোট ছোট আরো ১০০টির মত মূর্তি রয়েছে যার উচ্চতা ১৫ ফুট। সবগুলো মূর্তিই পাথর দিয়ে তৈরি।আশ্চর্যের বিষয় হল, মূর্তিগুলোর মুখগুলো দেখতে খুবই ভাবগম্ভীর্যপূর্ন এবং চেহারায় কোন হাসি নেই।

অনেক আগে ইষ্টার দ্বিপের বাসিন্দারা ভলকানিক আগ্নেয়গিরির থেকে প্রাপ্ত পাথর দিয়ে মূর্তিগুলো তৈরি করেছিল বলে ধারনা করা হয়! পরবর্তীতে সেগুলো দ্বিপের সৈকতে নিয়ে রেখেছিল যা কিনা আগ্নেয়গিরি থেকে অনেক দূরে অবস্থিত। প্রাপ্ত হিসেব মতে এই দূরত্ব ১০ মাইল এর বেশী।

কেউ জানে না, কিভাবে দ্বিপের বাসিন্দারা এই মূর্তিগুলো সৈকতে নিয়ে রেখেছিল। কিছু বিজ্ঞানীর মতে, দ্বিপে অনেক আগে তাল গাছ ছিল। দ্বিপের বাসিন্দারা সেগুলো কেটে মূর্তিগুলো তার উপর রেখেছিল। পরে ৭০ জন বা তার অধিক মানুষ সেগুলো ঠেলে ঠেলে সৈকতে নিয়ে গিয়েছিল! অন্য অন্য বিজ্ঞানীরা এই তত্বকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন কারন তাদের মতে সেখানে কখনই তাল গাছ ছিল না!

দ্বিপের বাসিন্দারা কিভাবে মূর্তিগুলো সেখানে নিয়ে গিয়েছিল আর তাদের উদ্দেশ্যই বা কি ছিল? তা আজও পৃথিবীর মানুষের কাছে রহস্য।

রোনকের অস্থায়ী বাসিন্ধা


ষোলশ শতকে উত্তর আমেরিকাতে অল্প কিছু ইউরোপিয়ান বাস করত । ১৫৮৭ সালে, ১০০ জন মানুষের একটা ছোট গ্রুপ সিদ্ধান্ত নেয় দক্ষিণে যাওয়ার। তারা রোনক নামক ছোট একটা দ্বিপে গিয়ে উঠে যেটা পরবর্তীতে নর্থ কেরোলিনার প্রদেশ হয়।

দুঃখ্য জনক-ভাবে এটা সত্যি যে একটা দ্বিপে উঠার জন্য যেই পূর্ব প্রস্তুতি দরকার তা তাদের ছিল না। শীতের সময়ের জন্য পর্যাপ্ত খাবার এবং চাষাবাদের জন্য বীজ এর অভাব ছিল।এমতাবস্থায়, তাদের নেতা নাবিক হোয়াইট সিদ্ধান্ত নেন ইংল্যান্ড এ ফিরে গিয়ে প্র্য়োজনীয় জিনিষ নিয়ে আসার। সেই সময় ইউরোপে যুদ্ধ চলছিল তাই নাভিক হোয়াইট ইংল্যান্ডে এসে আর দ্বিপে ফিরে যেতে পারেননি।

তার তিন বছর পর, পরিস্থিতি স্বাভাবিক হলে নাভিক হোয়াইট দ্বিপে যান। আশ্চর্যের ব্যাপার তিনি জাহাজ করে দ্বিপে গিয়ে কাউকেই দেখতে পেলেন না। সম্পূর্ন জনমানব শূন্য মরুভূমি ছারা আর কিছুই দেখতে পেলেন না তিনি।

কেউ জানে না, এতোগুলো মানুষ কোথায় হারিয়ে গেল! অনেকেই মনে করেন আমেরিকানরা তাদের হত্যা করেছে কিন্তু সেখানে হত্যার কোন নিশানা ছিল না! আবার অনেকে বলেন , না খেয়ে বা রোগে ভূগে মারা গেছে লোকগুলো কিন্তু তাহলে দেহ গুলো গেল কোথায়? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি।

এই ঘটনাও পৃথিবীর মানুষের কাছে আজও রহস্যময়।

মেরি চেলেস্ট জাহাজ এবং মোনাস প্রজাপ্রতি ভ্রমণ রহস্য

(পূর্ব-প্রকাশীত )
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা তারেক ওরফে খাল তারেক ...

লিখেছেন অপলক , ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:০১

খাম্বা তারেক ওরফে খাল তারেক ওরফে কার্ড বাবা... তারপর হবে বন্যা বাবা। কিন্তু কেন এই ভবিষ্যৎবানী?

পানি সবসময় উঁচু থেকে নিচু জায়গায় গড়িয়ে যায়। বাংলাদেশের বিশাল বিশাল নদীগুলাে মানব সৃষ্ট কারনে... ...বাকিটুকু পড়ুন

সাগরের তলদেশে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির ‘মালবাহী ট্রেন’! সামনে কি আসছে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সুপার এল নিনো?

লিখেছেন জিয়া চৌধুরী, ২৩ শে মে, ২০২৬ সকাল ৯:৫৯

পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু নাটকের মঞ্চ এখন প্রশান্ত মহাসাগরের গভীরে।

সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে উষ্ণ পানির এক বিশাল ঢেউ, যাকে বিজ্ঞানীরা বলেন “কেলভিন ওয়েভ” (Kelvin Wave)। এর দৈর্ঘ্য প্রায়... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×