
ঘুম থেকে উঠেই বাবার দু'গালে
প্রান-মন ভরে যেত আচ্ছা করে চুমা'লে।
বড্ড সুখে যাচ্ছিল আসিফদের সংসার,
হিংসুটে দুখ গর্জে মারলো, অগ্নির হুঙ্কার।
বার্ন ইউনিটে ছুটলো খোকা,
চোখ যে তাঁর দিচ্ছে ধোঁকা!
কোথায় বাবা? কোথায় বাবার ঝলমলে দু'গাল?
পেট্রোল বোমায় ঝলসে গেছে মুখের সব ছাল!
কাঁদছে বাবা, কাঁদছি আমি, কাঁদছে আমার মা,
আন্দোলনের নামে হিংস্রতা, আমরা চাইনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





