somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রিডি প্রিন্টারেই তৈরি হচ্ছে কৃত্রিম অঙ্গ!

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ত্রিমাত্রিক প্রিন্টারের কল্যাণে কত কীই না হচ্ছে! এবার কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের প্রতিস্থাপনের ক্ষেত্রেও বিপ্লব আনছে এই প্রযুক্তি৷ লাভবান হচ্ছেন রোগীরা৷


ভাঙা হাঁটু, কোমরে গেঁটেবাত৷ ক্রমেই আরো বেশি রোগীর প্রস্থেসিস বা কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের প্রয়োজন হয়ে পড়ছে, যাতে তারা ব্যথা ছাড়াই চলাফেরা করতে পারেন৷ এক্স-রে করলে হিপ-এর ক্ষয় বোঝা যায়৷ টোমাস এঙেলস-এর কোমরের দশা এমন, যে সাধারণ কৃত্রিম অঙ্গে আর কাজ হবে না৷



ডিটার ভিয়ারৎস বন শহরের ইউনিভার্সিটি ক্লিনিকের ডাক্তার৷ জয়েন্ট বা অস্থির ক্ষয়ের জটিল প্রক্রিয়া নিয়ে তাঁর কাজ৷ তিনি টোমাস-কে বোঝান, তার ক্ষতিগ্রস্ত হিপ নিয়ে কী করা যেতে পারে৷ তিনি বলেন, ‘‘বুঝতেই পারছেন যে, এটা এখানে ঠিকমতো বসবে না৷ কাজেই আপনার হাড়ের বিশেষ অবস্থা অনুযায়ী আমাদের একটা কৃত্রিম প্রত্যঙ্গ তৈরি করতে হবে৷”



প্রথমে টোমাসের জন্য বিশেষ কৃত্রিম অস্থির একটা থ্রিডি মডেল তৈরি করা হয়েছে৷ সেটি প্রায় নিখুঁত হতে হবে, যাতে তা অতি সহজে হিপ-এর হাড়ে বসানো যায়৷ নড়লে-চড়লে, ঘষাঘষি হলে চলবে না৷ তারপর লেজার রশ্মির মাধ্যমে সত্যিকারের ‘ইমপ্ল্যান্ট’-টির ত্রিমাত্রিক ‘প্রিন্ট’ নিতে হবে৷ ক্রিস্টফ ওভার আখেনের ফ্রাউনহোফার লেজার প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানে এই পদ্ধতি উদ্ভাবন করেছেন৷ তিনি বলেন, ‘‘এটা তৈরির জন্য আমরা টাইটেনিয়াম পাউডার ব্যবহার করি৷ টাইটেনিয়াম শরীরের পক্ষে সবচেয়ে সহনীয়৷ ইমপ্ল্যান্ট শরীরে কয়েক বছর ধরে বসানো থাকলেও তা কোনো অ্যালার্জি বা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে না৷”



প্রিন্টিং শুরু করার আগে রোগীর মাপজোক আরো একবার পরীক্ষা করে, প্রয়োজনে রদবদল করা হয়৷ তারপর কাজ শুরু হয়৷ ক্রিস্টফ ওভার বলেন, ‘‘প্রক্রিয়াটা চলে এমন এক বদ্ধ চেম্বারে, যা আসলে একটি পাইপ, যার মেঝেটা নীচের দিকে নড়ে৷ এই মেঝের উপর আমি টাইটেনিয়াম পাউডারের একটা চিকন স্তর ছড়িয়ে দেই৷ তারপর লেজার রশ্মি সেই সব অংশ গলিয়ে দেয়, যা পরে ইমপ্ল্যান্টের অংশ হবে৷ এরপর আমি মেঝেটা আরও এক স্তর নামিয়ে দেই৷ তখন ঠিক একই প্রক্রিয়া ঘটে৷ এভাবে ধীরে ধীরে ইমপ্ল্যান্ট-টি তার চূড়ান্ত রূপ পায়৷”



এইভাবে বেশ কয়েক হাজার স্তরে ইমপ্ল্যান্ট-টি ‘প্রিন্ট’ করা হয়৷ এতে কয়েক ঘণ্টা সময় লাগে৷ সাবধানে টাইটেনিয়াম পাউডার থেকে সেটা বার করে নিতে হয়৷ ওভার বলেন, ‘‘এটা হল সেই চূড়ান্ত ইমপ্ল্যান্ট৷ যেখানে যেখানে এটা হাড়ের সঙ্গে ঠেকবে, সেখানে এমন ডিজাইন করা আছে যে, শরীরের হাড় খালি অংশে এঁটে বসতে পারবে৷ যার ফলে ইমপ্ল্যান্ট-টা আরো স্বাভাবিকভাবে শরীরের অঙ্গ হয়ে উঠবে আর দীর্ঘস্থায়ী হবে৷”



প্রতিটি লেজার ইমপ্ল্যান্ট একেবারে অভিনব৷ বাঁধা মাপের প্রস্থেসিস যাদের কাজে লাগে না, তাদের জন্য এগুলি প্রয়োজনীয় মাপ অনুযায়ী তৈরি করা হয়৷ ওভার বলেন, ‘‘মাপ অনুযায়ী ইমপ্ল্যান্ট তৈরি করার ফলে আমরা সেই সব রোগীদের সাহায্য করতে পারছি, যাদের এতকাল কোনো আশা ছিল না, যারা হুইলচেয়ারে বসে দিন কাটাতেন৷ আগে তাদের সাহায্য করা যেত না৷ নতুন এই পদ্ধতির ফলে অধিকাংশ ক্ষেত্রে রোগীরা আবার হাঁটাচলা করতে পারেন, তাঁদের জীবনযাত্রার মান একেবারে বদলে যায়৷”



টোমাস এঙেলস এখনও ক্রাচ নিয়ে হাঁটছেন৷ তবে অপারেশনের পর তাঁর আর ক্রাচের প্রয়োজন পড়বে না বলেই মনে হয়৷
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×