আমরা এভাবেই হারিয়ে যাচ্ছি!
কেউ দেখলো না, বুঝলো না, শুনলো না!
আমাদের পৃথিবীকে এভাবেই গ্রাস করে নিচ্ছে নিকোটিন আর কালো ধোঁয়া!
ফুসফুস আজ পুরোদমে নিকোটিনের দখলে!
আমরা হারিয়ে যাচ্ছি!
বেঈমানি করতে চাচ্ছে পথটা!
ঘাড় বাঁকা করে উল্টো দিকে যাচ্ছে সে!
আলো নিভে যাচ্ছে নাগরিক জানালায়!
ঘুমিয়ে পরছে শিরোনামহীন রাজপথ!
কেবল ঠায় দাড়িয়ে রয়েছে,
এই রাত ও আমরা কয়েকটা নিশাচর প্রাণী!
আমাদের কাছে ভীষণ সত্য এই রাতটুকু বাঁচা...!
তারপর?
তারপর দেখবো নুতন সূর্যোদয়!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




