somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কথা

১৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষকে হত্যা করা হয়। আবার মানুষ আত্মহত্যাও করে। আত্মহত্যাটাও এক ধরনের হত্যা। সেটা পরোক্ষভাবে।
পত্রিকা খুললেই চোখে পড়ে কোনো নারী ধর্ষিতা হয়েছে, না হয় এসিড নিক্ষেপের শিকার হয়েছে। আর পারিবারিক নির্যাতন, এটা নিত্যদিনের কথা। হোক শারীরিক, না হয় মানসিক।
নানা রকম নির্যাতনের শিকার হতে হতে নারী একসময় দিশেহারা হয়ে যায়। নারী এই যন্ত্রণা ও অভিমান যখন সহ্য করতে না পারে তখন তার সব স্বপ্ন ভেঙে যায়। এমনকি সে বেঁচে থাকার স্বপ্নও দেখে না। সে মুক্তি চায়। মুক্তির অনেক পথ আছে। সে পথে অধিকাংশ নারী সফল হয় না। তাই শেষ পর্যন্ত বেছে নেয় আত্মহত্যার পথ। এই যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি নয়, চির মুক্তি। মৃত্যু মানুষকে সব ধরনের যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এ কথা সবাই জানে। তবে এটাও জানতে হবে। মৃত্যু দিয়ে কিছু জয় করা যায় না। কিছু পরিবর্তন করা যায় না।
যদি পরিবর্তন হতো, তাহলে এত নারীকে আত্মহত্যা করতে হতো না। এক নারীর আত্মহত্যার পর থেমে যেত। এসিডে ঝলসানোর শিকার হতে হতো না। হতো না পারিবারিক নির্যাতন। থাকত না যৌতুক যন্ত্রণা।
কিন্তু কই? থামছে না। আরও দিন দিন বাড়ছে। অসংখ্য নারী প্রাণ দিচ্ছে। আরও কত কী? তাহলে আত্মহত্যা কেন? প্রতি নারীকে ধৈর্যের সঙ্গে সব সমস্যা মোকাবিলা করতে হবে। মনে রাখতে হবে আত্মহত্যা করে নিজে মুক্তি পাওয়া যায়; কিন্তু এই নারী জাতি, এই সমাজ তো মুক্তি পায় না না।
মৃত্যু নয়, বেঁচে থাকতে হবে কারও ওপর নির্ভরশীল না হয়ে, কারও যন্ত্রণায় আত্মহত্যা না করে।
বেঁচে থাকার অধিকার সবার আছে। বেঁচে থেকে সব নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নিজেকে দুর্বল ভাবা যাবে না। আত্মনির্ভরশীল হতে হবে। মনে রাখতে হবে নারী যদি নিজেকে অসহায় মনে করে তখন নির্যাতন আরও বেড়ে যায়। আপনার মনের পরিবর্তন ঘটাতে হবে। আর কোনো আত্মহত্যা নয়। সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার চাই। নারী-পুরুষ সবাই মিলে নির্যাতনমুক্ত একটা সমাজ গড়ার প্রত্যয়ে জেগে উঠুক সুস্থ বোধসম্পন্ন সচেতন মানুষ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×