somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেজুর এবং সুন্নত বিষয়ক আমার টু সেন্টস্‌

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবীজি(সঃ) যেটা নিজে থেকে নিয়মিত করতেন এবং অন্যদের করতে উৎসাহ দিয়েছেন সেটা সুন্নত। আর আল্লাহ যেটা করতে আদেশ করেছেন সেটা ফরজ।

নবীজি(সঃ) উটে চড়তেন, তাই বলে এখন আমরা কি উট আমদানী/রপ্তানী করতে শুরু করব? বাস, গাড়ী, সাইকেল, প্লেন, ট্রেন বাদ দিব? নবীজি(সঃ) তাবুতে থেকেছেন, সত্যি কথা বলেছেন, সৎ ব্যবসা করেছেন। আমরা এটার কোনটা করি? নবীজি(সঃ) ভাষন দিতেন খালি গলায়, মাইক ছাড়া ভাষন এখন কে দেয়? নবীজি(সঃ) দাঁত পরিস্কার রাখতেন; মিসওয়াক করতেন, খিলাল করতেন পেস্ট ব্যবহার করতেন না। আমরা কি করি? নবীজি(সঃ) ইটালিয়ান পিৎযা খান নাই, মেক্সিকান টাকো খান নাই, বাংলাদেশি খিচুরী খান নাই তিনি খেয়েছেন রুটি, খেজুর ইত্যাদি। নবীজি(সঃ) নারী পুরুষ নির্বিশেষে শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন। নবীজি(সঃ) প্রথম বিয়ে করেছিলেন তাঁর থেকে ১৫ বছর বেশী বয়সী একজন বিধবা মহিলা কে।

এই ব্লগের কোন জেহাদী মুসলিম ভাই জেনেশুনে স্বেচ্ছায় ২৫ বছর বয়সে ৪০ এর কোন মহিলাকে বিয়ে করেছেন, জানতে মনটা আঁকুপাকু করছে। আরো জানতে মন চায় কে কোন বিগত যৌবনা, স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় নারীকে বিয়ে করেছেন, সম্মান দিয়েছেন।

আছেন কোন দ্বীনদার ভাই? কোন আলেম? কোন ব্লগ মুজাহিদ? থাকলে আওয়াজ দিন।

আমরা যখন কাউকে ভালবাসি তাকে ভালবেসে তার কিছু ব্যবহার নিজের জীবনেও প্রতিফলিত করে তাকে সম্মান দেখাতে ভালবাসি। এটার প্রাপক হতে পারে আমাদের মা, বাবা বা অন্য যে কেউ। কোন নেতা, কোন শিল্পী, টিচার বা অন্য কেউ।

নবীজি(সঃ) রোজা শেষ হবার সাথে সাথে 'কিছু খেয়েছেন' ... এটাই মুখ্য। তিনি বাহনে চড়ে যাতায়াত করেছেন ... এই যাতায়াতের পদ্ধতিটাই আসল। তিনি দাঁত পরিস্কার রাখতেন ... আপনি মিসওয়াক দিয়েও করতে পারেন বা ব্রাশ দিয়ে। পরিস্কার রাখাটাই কথা। তিনি বিয়ে করেছেন [অধিকাংশই অসহায় নারী] ... এখানে মেসেজ টা হচ্ছে, বিয়ে করুন লিভ টুগেদার না। শিক্ষাটাই লক্ষ্য এখানে, ইংলিশ/বাংলা বা আরবী মিডিয়াম না।

আমার কাছে এগুলোই সুন্নত মনে হয়। ইসলামিক চিন্তাবিদরা আরো ভালো বলতে পারবেন নিশ্চয়ই। আটা মোল্লারা না।

ইসলাম এডুকেটেড মানুষের জন্যে যারা আলোকিত হতে পছন্দ করেন। তর্ক মানুষকে ইসলামের কাছে নিয়ে আসে, দূরে ঠেলে দেয় না। ধর্ম মানুষকে ভাগ করার জন্যে আসেনি বরং শত বিভক্ত জাতিকে একতাবদ্ধ করার প্রয়োজনেই এসেছে।
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×