somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটবলার সালাউদ্দিন ভাইয়ের কাছে একটি আবেদন

০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনাব সালাউদ্দিন,

আপনাকে অভিনন্দন!

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন, আমি আনন্দিত।

আপনার সাথে, আপনার দলের সাথে আমার সম্পর্ক সেই ক্লাস ওয়ান থেকে। যদিও স্টেডিয়ামে গিয়ে প্রথম খেলা দেখি ১৯৭৭ সালে। আপনি খেলেছিলেন সেদিন। প্রতিপক্ষ মোহামেডান। বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম খেলা দেখতে। শুনেছিলাম লায়নেল পিরিচ ও মহেন্দ্র পালাকে শ্রিলঙ্কা থেকে নিয়ে এসেছে আবাহনী, জিততেই হবে। খুব উত্তেজনার ম্যাচ।

স্টেডিয়ামের বাইরে কি বিশাল লাইন! বাপ রে বাপ! ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট কিনে লাইনে দাড়াই, এর মধ্যেই পুলিশের অতর্কিত লাঠির বাড়ি। শক্ত করে হাত ধরে আগলে রাখেন ভাইয়া। কিন্তু এই লাঠির কারণ জানিনা। হতে পারে আবাহনী বনাম মোহামেডান, এই নাম দুটোইতো একটা বড় কারণ।

আপনার শেষ খেলাটিও দেখেছিলাম। আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় জানানো হয়েছিল। আপনি চিরকালের প্রতিদ্বন্দ্বী মোহামেডানের হয়ে খেলেছিলেন সেদিন। ওই দিনটিতে খুবই মন খারাপ ছিল কারণ ততদিনে আমি জেনে গিয়েছিলাম যে আমাদের একজন হিরো আছেন এবং তাঁর নাম সালাউদ্দিন, আজকের পর যার খেলা আর দেখতে পাব না।

তেরো বছর আগে ২০০৬ সালে যখন আপনি প্রথমবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হন আমি উদ্বেল হয়েছিলাম আনন্দে। দৃশ্যটা এখনো ঝকঝক করে। খবরটা পড়ে আমি সেদিন আমার ছোট্ট বড় মেয়েটিকে জড়িয়ে ধরে অনেক আবেগ নিয়ে স্বগতোক্তি করেছিলাম, 'এবার যদি বাংলাদেশের কিছু হয়'। মেয়েটি উদ্বিগ্ন চোখে জিজ্ঞেস করেছিল, 'বাংলাদেশের কি হয়েছে আব্বা? তুমি কি বাংলাদেশে যেতে চাও?'

কিন্তু অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়।

২০০৬ সালে নির্বাচনে জিতলেন। ৪ বছর পর যা পারেননি তা করবেন বলে আরও ৪ বছর নিলেন। এরপর ৮ বছরে যা পারেননি তা করে দেখাবেন বলে আরও ৪ বছর আদায় করে নিলেন। এই ১২ বছরে যা পারলেন না, আগামী ৪ বছরে তাই করবেন বলে ২০২০ এ নির্বাচিত হয়ে গেলেন। যে কাজ ১২ বছরে শুরু বা সমাপ্ত, কিছুই করতে পারেননি তা মাত্র ৪ বছরে কী যাদুতে সম্ভব করবেন?

একটু বলুননা, পিলে চমকানো এক কোটি টাকার সুপার কাপ দেশের ফুটবলের উন্নয়নে কী অবদান রেখেছে? কোটি টাকা খরচ করে আর্জেন্টিনা-নাইজেরিয়াকে এনে কোথাও কি এতোটুকুও জোয়ার আনতে পেরেছেন?

আপনি সেই চার বছরে চমকে দিয়েছিলেন আশা আর আইডিয়া দিয়ে, কিন্তু চার বছর, আট বছর, বারো বছরেও পায়ের নিচের মাটিটুকুও শক্ত করতে পারেনি আমাদের জাতীয় দল। আরো কতকিছুই বললেন। ২০২২ সালে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে বলেছিলেন, ফলাফল? এশিয়ার মধেই আমরা এখন সম্ভবত ৪৩/৪৪ নাম্বার ভালো দল।

আপনার এই এক যুগে নতুন কতজন মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হয়েছে? পাইপলাইনের কি অবস্থা? সারাদেশে কি ফুটবল ছড়িয়েছে? নিয়মিত খেলা হচ্ছে কি? পেশাদার ফুটবলের চর্চা কি হচ্ছে? ক্লাবের কাছে নতজানুভাব কি কমেছে? দলবদলে অনিয়ম বিদায় হয়েছে? লিগ পেছানো বন্ধ হয়েছে? অ্যাকাডেমি তৈরি হয়েছে? চলছে? পাতানো খেলারই বা কি হিল্লে হলো?

একটু জোয়ারই তো চেয়েছিলাম, প্লাবনতো চাইনি কেউ।

আপনি কি ততখানিই ব্যার্থ সংগঠক এবং প্রশাসক নন, যতখানি খেলোয়াড় হিসেবে সফল ছিলেন?

ক্লাস ওয়ানের যে ছেলেটি বাড়ি থেকে দেড় কিলোমিটার হেঁটে একা আবাহনী মাঠে আপনাদের খেলা দেখতে এবং নিজে খেলতে চলে যেতো প্রতিদিন বিকেলে, সেই ছেলেটির এসব কথার কোন মূল্য আপনার কাছে না থাকলেও তার আবেগের মূল্যটা অন্তত থাকা উচিত।

ফুটবল ছিল একটা উন্মাদনা, একটা ধর্ম, একটা পরিচয়। আজকে বাংলাদেশের ফুটবলের খোঁজ রাখে কয়জন?

আপনি এখনো আমার হিরো। কিন্তু বাফুফের সভাপতি হিসেবে এটাই যেনো আপনার শেষ টার্ম হয়।

ধন্যবাদ।

ভালো থাকবেন।

আমি
(বাংলাদেশের ফুটবলের দৈন্যদশায় মানসিকভাবে গুরুতর আহত একজন ফুটবল প্রেমী)
২০২০

সংশোধনীঃঃ
স্মৃতনির্ভর এই লেখাটতে একটি তথ্যগত ভুল আছে। সালাউদ্দিন শেষ ম্যাচে মোহামেডানের হয়ে খেলেননি। আমার মনে হচ্ছিলো তিনি কিছুক্ষণের জন্য দল বদলেছিলেন ভালবাসার প্রকাশের জন্য।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×