শুধু এই একটা ছোট্ট শুরু দিয়ে স্বেচ্ছাসেবকরা কুষ্ঠ রোগীদের সেবার জন্য অর্থ সংগ্রহে অগ্রগতি পেলেন। আরো সাহায্যকারী যোগাড় হলো। কলকাতা হতে স্বেচ্ছাসেবকরা তাদের নিজেদের দেশে বহন করে নিয়ে গেলেন মাদার তেরেসার এই মহতী কাজের মন্ত্র। স্বেচ্ছাসেবকরা মাদার তেরেসার বিচনতা ও আত্মত্যাগ দেখে উদ্বুদ্ধ হয়েছিলো । একদিন এ্যান ব্লেইক জ্বর বোধ করায় তার অনুপস্থিতির লিখিত কারণ জানাতে তার ড্রাইভারকে গাড়ি সহ পাঠিয়ে দেন । এর উত্তরে মাদার তেরেসা একটি নোট লিখে গাড়ি চালকের হাতে দিয়ে পাঠান। তিনি লিখেন ,
"আমিও জ্বরে আক্রান্ত। তবে পরকালের চেয়ে এই জগতে দগ্ধ হওয়া শ্রেয়তর।"
1969 সালের মার্চের 26 তারিখে পোপ ষষ্ঠ পল মাদার তেরেসার সহকমর্ীদের আন্তর্জাতিক সংগঠনকে আশর্ীবাদ করলেন। এ্যান ব্লেইক এটার চেয়ারম্যান হলেন। 1970 সালের শীতে লন্ডন ভ্রমণকালে মাদার তেরেসা এক বৃদ্ধকে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে দেখলেন। মধ্য লন্ডনে হিরোইনে আসক্ত একজন তার পায়ের কাছে পড়ে ছিলো, অতিরিক্ত ড্রাগ নেয়ায় মৃতু্যযাত্রী। তিনি তার সহকমর্ীদের বললেন,
ুতোমরা নিজেদের ঘরের দিয়ে তাকাও, দৃষ্টি দাও নিজেদের রাস্তা ঘাটে, ঈশ্বরের ভালোবাসা বহন করে নিয়ে যাও তাদের কাছে যেমনটা করে ভাই বোনেরা, যদি তারা (মানুষেরা) আজ এখানে থাকতো।"
তিনি তৃতীয় বিশ্বের জন্য অর্থ সংগ্রহ হতে তাদের মনোযোগ সরিয়ে দিলেন এই বলে আশ্বস্ত করে যে,
"ঈশ্বরই তার ব্যবস্থা করবেন।"
ব্ল্লেইক বলেন, "তিনি সঠিক। ঈশ্বরই সব ব্যবস্থা করেন।" মাদার েতরেসা 9000 পাউন্ডে সেল হওয়া একটি বাড়ির জন্য 6000 পাউন্ড দান করেন। বাড়ির মালিক মাদার তেরেসার উদ্দেশ্য জানতে পেলে মূল্য কমিয়ে দেন। ব্লেইক স্মরণ করেন যে, " 6000 পাউন্ড যোগাড় করাটাও আমাদের জন্য বিশাল সমস্যা ছিল"। মাদার তেরেসা তার কাঠের হাতলের পুরোনো ব্যাগ হাতে দেশে দেশে ঘুরলেন তার সহকমর্ীদের সাথে দেখা করার জন্য। ফিরে এসে এ্যানের স্বামীর হাতে তিনি তার ব্যাগটি তুলে দিলেন, বললেন,"আমার মনে হয় ব্যাগের ভিতরে কিছু পয়সা আছে।" তার যাত্রাকালে মানুষজন তার ব্যাগে মুক্তহস্তে , স্বতঃস্ফ্থর্তভাবে পয়সা ঢুকিয়ে দিয়েছে।
জন ব্লেইক মুঠোভর্তি নোট , চেক, আর কয়েন গুলো গুনলেন। গণনা শেষে নিজের পকেট থেকে 5 পাউন্ড বের করে যোগ করে মাদার তেরেসার দিকে চেয়ে বললেন, "এখানে আপনার বাড়ি কিনার জন্য 6000 পাউন্ড আছে।"
{চলবে}
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



