ডিসেকটেড বলাকা (হিজিবিজি Fun)
১১ ই মার্চ, ২০১২ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবি রবীওরে নবীন, ওরে আমার কাঁচা
ওরে সবুজ, ওরে অবুঝ
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
।
।ধমাস!!!!!
।
ওরে ওরে করলি কি তুই
নবীন হতচ্ছাড়া?
আধমরাটা বেঁচে ছিল
করলি ধরাছাড়া? :O
অত জোরে বলেছে কে
ঘা দিতে তোকে শুনি?
এমনিতেই তো আধমরা সে
এখন বাঁচবে কিভাবে উনি?
।
।
।
আধমরার হাহাকার-
ঘায়ে ঘায়ে জীবন গেল
শেষ ঘা টাও মারলি?
কবির কথা শুনেই তুই
এমন করতে পারলি?
।
।এবং আধমরা টু ফুলমরা
।
নবীনের বক্তব্য-
সবুজ আমি, অবুঝ আমি
যা বলছে তাই করছি।
কবির কথা শুনে এখন
এই বিপদে পরছি।

ঘা যখন মারবই আমি
আস্তে কেন মারব?
সবই যদি আস্তে করি
কম্পিটিশনে পারব?
কেন যে সব উপদেশ দেয়
বদভ্যাস সব কবির।
আমি এখন জানি না কিছু,
সমস্ত দোষ রবীর।

।
।অতঃপর কবির সম্ভাব্য সংশোধন
।
ওরে আপন, আত্মীয়-স্বজন,
ওরে ডাক্তার চাচা,
আধমরারাও মানুষ বটে,
ওদের চিকিৎসা দিয়ে তোরা বাঁচা।
নবীন, কাঁচা, সবুজ, অবুঝ
বড়ই বিপদজনক।
অভিজ্ঞতার অভাব তাদের
নড়েছে আমার টনক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন