somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতার বিপরীতে যে-মানুষ একাকী

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃতু্যর পূর্ব-মুহূর্তে সক্রেটিস ছিলেন শিষ্য-পরিবেষ্টিত_ যুথবদ্ধ এক মানুষ; নিশ্চিত মৃতু্যর সামনেও অচঞ্চল, শান্ত_ অন্যান্য দিনের মত। কিন্তু যখন তিনি বললেন তিনি মারা যাচ্ছে এথেনীয়রা বেঁচে থাকবে, তখনই তিনি প্রিয় এথেনীয়দের থেকে নিজেকে আলাদা করে ফেলালন। অতপর হ্যামলকে চুমুক দিয়ে মৃতু্যবরণ করলেন তিনি এবং মৃতু্যর পূর্বেই আর সব এথেনীয় ও নিজের মধ্যে অলঙ্ঘনীয় ব্যবধান রচনা করে গেলেন।
মৃতু্যকালীন সক্রেটিসের নৈঃসঙ্গ আমার কাছে বুদ্ধিজীবীর অমোঘ একাকিত্বের লোভনীয় উদাহরণ বলে মনে হয়। যদি তিনি হ্যামলক পান না করে সব কিছু মেনে নিতেন তাহলে তিনি হতেন আর সকল এথেনীয়দের একজন। তা না করে তিনি জীবনের উপলব্ধ সত্য উচ্চারণ করলেন মতার মুখের উপর এবং তা করতে গিয়ে মৃতু্যকে বরণ করলেন হাসতে হাসতে, সমপূর্ণ একাকী। সক্রেটিস আমাদের জানা ইতিহাসে প্রথম শহীদ বুদ্ধিজীবী, মতা যাকে নোয়াতে না পেরে ধ্বংস করেছে। আবার, নিশ্চিহ্ন হওয়ার পূর্বেই তিনি মতা-বিরোধী প্রতিবাদের বোধ ছড়িয়ে দিয়ে গেছেন এথেনীয়দের মধ্যে যা ধ্বংসহীন।
সক্রেটিসের মৃতু্য আমাদের বলে: প্রথমত_ বুদ্ধিজীবী সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের প্রতিনিধিত্ব করেন, কিন্তু তিনি মূলত একা, দ্বিতীয়ত_মতা বা আগ্রাসনের বিরুদ্ধে বুদ্ধিজীবীর সংগ্রাম আমৃতু্য এবং প্রজন্মক্রমিক।
আধুনিক সমাজে সুসংগঠিত রাষ্ট্রযন্ত্র, এর সহায়ক সংস্থাসমূহ এবং মতামুখী অন্যান্য সংগঠনের স্বভাব ও তৎপরতাই এমন যে বুদ্ধিজীবী জড়িয়ে থাকেন সার্বণিক সংঘাতে, কেননা ঐসব সংস্থার স্বেচ্ছাচরিতা এবং সাধারণ মানুষকে শোষণ-পীড়নের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে অবিরাম। এজন্য বুদ্ধিজীবী এক পবিত্র যোদ্ধা_ প্রধানত ভাষিক অস্ত্রে তিনি যুদ্ধ করেন; যুদ্ধে উপলব্ধিযোগ্য তার অস্তিত্ব_ এখন, প্রতিনিয়ত, আগামীকাল বা আগামী বছরগুলোতেও। তার দায়িত্ব মতার বিশাল ও হিংস্র 'হা'-এর সামনে দাঁড়িয়ে নির্ভয়ে যথাযথ রীতিতে সত্য উচ্চারণ, মিথ্যার প্রতিবাদ; এবং এইভাবে ঐসব সংস্থা/ব্যক্তির আগ্রাসনের বিরুদ্ধে তিগ্রস্ত ব্যক্তি/সমপ্রদায়কে সচেতন করে কার্যকর প্রতিবাদের পটভূমি সৃষ্টি।

(অংশবিশেষ:: প্রবন্ধ: বুদ্ধিজীবী ও তার দায়ভার, লেখক : ফয়েজ আলম, পর্ব 1ম বর্ষ 1ম সংখ্যা।)



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×