somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল বর্তনী
প্রযুক্তির উৎকর্ষে অনুজদের এগিয়ে নিতে ও হতাশার চাদর থেকে বের করে আনতে আমিই সেই নীল বর্তনী।

প্রযুক্তিপণ্যের ব্যাবহার

৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাকি সবার কথা জানিনে , তবে একখানা ল্যাপটপ জোগাড় করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
না, মা-বাবার কাছে আবদার করিনি। নিজের টাকায় ও কিনিনি কেননা সে সামর্থ্যো এখনো হয়নি ।
তবে ?
হ্যাঁ , আমার এক দূর সম্পর্কের চাচা আছে। নিজের আপন চাচারাও হয়ত এমনটি করবে না। আমার ক্যারিয়ার এর ক্লান্তিলগ্নে আমি তাকে পাশে পেয়েছি। সূদূর আমেরিকা প্রবাসী হলেও ঠিক ঐ সময়েই কিভাবে যেন আমি তাকে পাশে পেয়েছি। তার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারার অনেক মিল খুঁজে পেয়েছি। তিনি বলতেন , আমি জাতি স্বত্তায় বাঙালী, মননে আমেরিকান , ধর্মে মুসলিম আর পেশায় একজন ক্যাব ড্রাইভার ।
যাই হোক, এই লেখার প্রসঙ্গ হচ্ছে প্রযুক্তি পণ্যের সঠিক ব্যাবহার। আমার এখনো মনে পড়ে , ল্যাপটপ হাতে পাওয়ার সাথে সাথে এইটা ওইটা গেমস ইন্সটল করে পুরোদমে ৩-৪ মাস খেলছি। পরে ভেবে দেখলাম এইটাও একটা আসক্তি, কখোনোই গেমস খেলা স্কিল হতে পারে না, হতে পারে গেমস তৈরি করা। আমার ছোট ভাই ও আমার দেখগাদেখি গেমস এর প্রতি আসক্ত হয়ে পড়ল। তাই ভেবে চিনতে দিলাম সব গেমস ডিলিট করে।
এইবার আছে মুভি আর মিউজিক । মাঝে মাঝে মুভি দেখাটা ভাল, তবে এই মুভি আসক্তি ও ভালো নয়। আর মিউজিক এর কোন বালাই নাই । কোন একটা কাজ করতেছেন, মিউজিক ছেড়ে দেন ।
এরপর আসি মাইক্রোসফট অফিস এ । আমার মতে প্রত্যেক কম্পিউটার ব্যাবহারকারীর এই সফটওয়্যার টার উপর কমবেশি জ্ঞান থাকা উচিত। এইটাও কিছুদিন নিজে নিজে প্র্যাকটিস করায় এসে গেল। টাইপিং স্পীড ও হলো মোটামুটি ।
এরপর হাত দিলাম গ্রাফিক্স এর কাজে , যেটার তল কিনারা আমি এখনো খুঁজে পাচ্ছি না। পাশাপাশি কোর্স রিলেটেড সফটওয়্যার যেমন Codeblocks, AutoCad , Multisim এইগুলার ব্যাবহার তো আছেই।
আরেকটা জিনিস শুরু করলাম বিভিন্ন বিষয় এর লেকচার টিউটোরিয়াল সংগ্রহ করা ও বাসায় চর্চা করা।
এইসব করে আমার কি লাভ হইছে জানি না তবে ছোট ভাইটার চিন্তাধারায় অনেক পরিবর্তন আনতে পারছি। সে এখন আর আগের মত গেম খেলতে চায় না, চায় কি-বোর্ড এ টাইপিং করতে। যদিও মুভি দেখতে চায় এখনো পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করছি আমাকে গ্রাফিক্স এর কাজ করতে দেখে সেও কই থেকে একটা সুন্দর ডিজাইন আর্ট করে নিয়ে আসছে আর বলে, এইটা ডুজাইন কর কম্পিউটারে।
মোবাইল এর কথা বললাম না। এইটার ভাল মন্দ না হয় আরেকদিন হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

কেন নিজে নিজে এআই দিয়ে, নেট ঘেটে ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের সব সত্যতা পাচ্ছে...!

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

বারডেম সহ সকল ডাক্তারদের উচিত নন কমিউনিকেবল ডিজিজ গুলো বেশি বেশি ঔষধ দিয়ে, ছয় বেলার জায়গায় দরকার হলে আরো কয়য়েক বেলা মুড়ি, বিস্কুট, খই এর সাথে আরো কিছু যোগ করে,... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×