এতদুর এসে পৃথিবী
এখনো খুলে দিচ্ছে রহস্যের আবরণ
মন খারাপ করে কি হবে।
কিছু পাল্টাবার নয়
নবজাতক, নবপ্রত্যাশা আরো কিছুর
দরকার নেই।
জন্তু থেকে রুপান্তরিত জন্তু
হেরে যাচ্ছে যন্ত্রের কাছে।
ethical chemistry.
অথচ অলস জীবন শুধু চায় আরো আচড় কাঁটতে,
আরো নিশ্বাস নিতে পৃথিবীর বুকে
চারপাশে এতো option, এতো চিন্তার সংঘাত
যারা দিন আনে দিন খায়,
সর্বকালের প্রাচীন জাত তারা।
জ্ঞানের আলো অন্ধ করেনি বলে
হ্য়তো তারা দেখতে পায় এখনো।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



