স্রষ্টার সৃষ্টি মাঝে মানবতা প্রাধান্য
মানুষের গুন-চরিত্র সর্বজীবে অনন্য ।
মানুষ বুঝে, মানুষ খুজে, মানুষে জানে
তাইতো সৃষ্টির শ্রেষ্ট মানুষ, সৃষ্টিতে ধন্য ।
মানুষের জ্ঞান মানুষের মননে যত ইচ্ছা
স্রষ্টা দিলেন যাদেরে এই দান 'স্বদীক্ষসা
মানুষে মানুষে রচিবে প্রেম যত ভালবাসা
আপনারে ভুলে অন্যে বিলাবে, মানুষতো বদান্য-
তাইতো সৃষ্টির শ্রেষ্ট মানুষ, সৃষ্টিতে ধন্য ।
মানুষে রয়েছে, মর্ম বুঝে করিবে কর্ম
জাতি বেদ ক্ষীণে মানুষ হবে না শীর্ণ
হেন বাসনার সুচনায় সৃষ্টি হল পূর্ণ
লভি এতে জীবন দান আত্মজ্ঞানে প্রসন্ন -
তাইতো সৃষ্টির শ্রেষ্ট মানুষ, সৃষ্টিতে ধন্য ।
মানুষে মানুষে প্রেমদান নিয়তির বিধান
হেন অর্জনে ভবে মানুষ লভিবে অবদান
গেয়ে স্রষ্টার গান প্রাণে প্রাণে মিলাবে প্রাণ
মানুষে মানুষ হবে সমান থাকিবে না ভিন্ন -
তাইতো সৃষ্টির শ্রেষ্ট মানুষ, সৃষ্টিতে ধন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।