ক্ষণে ক্ষণে, তব কনকের গুঞ্জনে
বসন্তের ছোঁয়াপ্রিয়ে লাগে মননে ।
গোধুলীবেলা, মাধুরী ঝরায়ে নয়নে
নেশায় জড়ালে আজি জড়ালে ।
ভাবাবেগে প্রেম ঝরিয়ে, 'নধরতনে -
চিত্তে ব্যাকুলতা দলিলে ।
স্ব-যশা প্রেম রস পরশিয়া নিরবে
হৃদয়ে বাজালে বীণা আবেগে ।
গোপনে থাকা প্রেম জ্যোত্স্নায় ফুঠিয়ে
আজ বুঝি হরিলিপ্রাণ সোহাগে ।
অধরের ছোঁয়ায় নেশা ভরে স্বরে
আজি শেষ প্রহরে মেলালে তপবাগে ।
সন্ধার আধাঁরে ‘আলোর’ রশ্মিতে ভাসালে
জাগায়ে প্রলয় আজি দোলালে ।
সৌরভে রাঙ্গালে বিহ্বল রজনী
কুঞ্জকাননে আজি নিরলে ।
হৃদয়ে উথলে দিয়ে সুখ অনুরাগ
গোধুলীর মাধুরী আজি ঝরালে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





