![]()
আমার সব ভালবাসা-
তোমার তরে তোমার পরে
বাংলা মা'গো তুমি আছ হিয়া জুড়ে-
আমার হিয়া জুড়ে।
তুমি আমার বিশ্বভূবন।
স্বর্গ ধরার, তুমি আমার,
তোমাতে মোর জীবন মরণ।
আমি তোমার অভিলাষী,
তোমার ধুলা-বালি আমার ভূষন,
তোমাতে মা ধন্য জনম,
তোমার মাঝে মিশব মরে।
বাংলা মা'গো তুমি আছ হিয়া জুড়ে-
আমার হিয়া জুড়ে।
সবুজ শ্যামল ও-রূপসি।
স্নেহ ভরা অমৃত ঝরা-
মধুর তব মুখের হাসি।
নদী চলা গাওগুলি তোর
আলোক দৃশ্যের হাওর বাওর,
সোনার ফসল ক্ষেতের ওপর-
চির ভাস্বর রূপ, প্রাণ হরে।
বাংলা মা'গো তুমি আছ হিয়া জুড়ে-
আমার হিয়া জুড়ে ।
তোমার নদীজলে সুধা-মাখা।
ফলমুলে ফুল ফসলে
মা'গো তোমার ভান্ডার রাখা।
মায়া লাগা সোহাগ বাটি
সবার পরে তৃপ্তি দানে, হও খাটি,
সকল ব্যথায় তব মমতা পরিপাটি-
তোমার মাটির ধনে ভরে -
বাংলা মা'গো তুমি আছ হিয়া জুড়ে-
আমার হিয়া জুড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





