পৃথিবীতে কারো নয় ‘ইচ্ছে’ স্বাধীন
সময় যায় চলে ইচ্ছেগুলো রয় পরে
বাসনা কামনার জলে নিত হয় লীন ।
আশা বিরসায় হয়ে যায় নিরাশা
রাশ রাশ জলে চোখে ভাসে তমসা
হরষা প্রাণে বুনে স্বপ্ন ইচ্ছে প্রতিদিন ।
সুখ-দুঃখ্য বহরে জীবন বাঁধা ডুরে
শত ইচ্ছা আকাশ ছোঁয়া ভালবাসায়
সময়ে হারিয়ে যায় বিনা বাঁধায় ক্ষীন ।
বিবশা পৃথিবীতে সুরসা বনানীতে
মাধুর্য অবনীতে ফুটে মনে শত বাসনা
কত ঘুরে কত পুড়ে কত জ্বলে অন্তলীন ।
মায়ায় বাঁধা সংসারে জীবনের দ্বারে
মানুষ স্বস্বাধীন তবুও পরাধীন ভাবে
সকলের প্রত্যাশা পুড়াতে নিজ ইচ্ছা মলিন ।
স্বপ্ন আয় বোজা চোখে আঁখি খুলায় যায় চলে
সন্তর্পণে হূদয়ে মেখে অমলিন ভাব
নীলাভ মেঘলায় ইচ্ছারাও লুকায় অমলীন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





