somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইচ এস সি পরীক্ষায় ফেলের সুফল

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইচ এস সি পরীক্ষায় সবচেয়ে বেশী লাভবান হয় কারা জানো? যারা ফেল করে তারা । কারণ শুনবে?

১। ফেল করলে পুনরায় ইম্প্রুভ দেয়া যায়, সুতরাং যাদের মধ্যে কনফিডেন্স আছে তারা ভালো করে পড়লে পরেরবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। মাঝখান থেকে লাভ একই বই তিনবছর ধরে পড়ার কারণে অপেক্ষাকৃত বেশি আয়ত্তে আসে, ফলে ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়।
২। গোল্ডেন এ+ পেয়েও অনেকে কোথাও চান্স পায়না, আর তুমি যদি ফেল করেও পরেরবার ভালো জায়গায় চান্স পাও, তাহলে কার মূল্য বেশি?
৩। অনেকেই এতদিন ধরে "রেজাল্ট খারাপ করলে তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে চিনবেনা" টাইপের উপদেশ দিয়েছে। মজার ব্যপার হলো, তোমার কাছের বন্ধুরা কখনই তোমাকে ছেড়ে যাবেনা, ছেড়ে যাবে শুধু ঐ উপদেশওয়ালারাই। সুতরাং কে তোমার আসল শুভাকাঙ্ক্ষী সেটি খুব ভালোভাবেই বুঝতে পারবে।
৪। কথায় আছে "বিপদেই বন্ধুর পরিচয়।" তুমি যদি ভালো স্টুডেন্ট হতে, তোমার আশেপাশে বন্ধুর অভাব হতো না, সবাই তোমাকে তোয়াজ করে চলত। ফেসবুকের উদাহরণ দিয়েই বলি, প্রোফাইলে একবার Studies in BUET/DMC/DU টাইপের লেখা দেখলে ফ্রেন্ড রিকুয়েস্টের অভাব হতোনা, "আমি মুড়ি খাই" টাইপের স্ট্যাটাস দিলেও সেখানে পঞ্চাশোর্ধ্ব লাইক পড়ত। এমনকি হয়তো কোন এক কালে দুই ঘন্টার পরিচয় যাদের সাথে, তারাও দেখতে কোথায় কোথায় থেকে জানি মেসেজ দিচ্ছে, ফোন দিচ্ছে, তোমার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। সুতরাং তারা কিন্ত তোমার পিঠে ঝুলানো ঐ ভালো প্রতিষ্ঠানের ব্যনারকেই ভালোবাসত, তোমাকে নয়। তুমি কখনই বুঝতে পারতেনা তোমার আসল বন্ধু কে, কিন্তু এখন এই দুঃসময়ে যাদের পাশে পাবে, তাদেরকে সারাজীবনই পাশে পাবে। তারাই তোমার আসল বন্ধু।
৫। তোমার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড, কিংবা যাকে তুমি ভালবাসো, কিংবা যে তোমাকে ভালবাসে... সবাইকেই চেনার এটিই মোক্ষম সময়।
৬। ফেল পরবর্তী সময়ে মাথায় অনেক আইডিয়া আসে। ঠিক এই সময়েই নিজের জীবনের আসল লক্ষ্য সম্পর্কে ঠান্ডা মাথায় চিন্তা করা যায়, যা ভবিষ্যৎ জীবনে অনেক বড় কিছু হওয়ার পাথেয় হিসেবে কাজ করে।
৭। এই এক বছর পদে পদে কঠিন কিছু বাস্তবতার সম্মুখীন হতে হবে, মনের অহংকারগুলো ভেঙ্গে চূর্ণ হয়ে যাবে। আবেগের ভেলায় ভাসার আর সুযোগ পাবেনা, একটু একটু করে মানুষ চিনতে শুরু করবে, যা তোমাকে একজন খাঁটি বাস্তববাদী মানুষে পরিণত করবে।

মনে রাখবে, দুই বছর ধরে পড়তে দেয়া বারোটা বই তোমাকে যাচাই করার মাপকাঠি হতে পারে না। "খারাপ ছাত্র মানেই খারাপ/নিষ্কর্মা মানুষ" -এই টাইপের মনোভাবওয়ালা প্রতিবন্ধী সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগাও। নিজের ভুলগুলো শুধরে আর একটা বছর পরিশ্রম করো, সাফল্য তোমার সুনিশ্চিত।
আর একটা কথা মনে রাখো, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। পারলে দু' রাকাত শুকরিয়ার নামাজ পড়ে মোনাজাত ধরে বলো, "হে আল্লাহ, সবকিছুর জন্যই আমি তোমার প্রতি কৃতজ্ঞ।" দেখবে আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×