সব ই আপনারা জানেন।
আমরা সাধারন মানুষ জানতাম মুসা ইব্রাহীম জন্ম: ১৯৭৯ যিনি প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি ২৩ মে ২০১০তারিখে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
এবং এম এ মুহিত জন্ম: ৪ জানুয়ারি, ১৯৭০ তিনি ২০১১ সালের মে মাসের ২১ তারিখ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করার কৃতিত্ব অর্জন করেন । এর আগে ২০১০ সালের ২৩ মে এম এ মুহিত, মুসা ইব্রাহীমের সাথে সাথে চেষ্টা করলেও বিরূপ আবহাওয়ার কারণে এভারেস্টে উঠতে পারেননি।
মাঝ খানে আমরা শুনলাম না সব কিছু ভুল মুসা ইব্রাহীম এভারেস্ট শৃঙ্গ জয় করেন নি। তারপর শুনলাম মুহিত ধাপ্পাবাজি করছে,মুহিতের এভারেস্ট সামিটের ডে টু ডে লগ খুবি অস্বাভাবিক ।তার লগ অনুযায়ী তিনি ক্লাইম্বিং করেন টানা প্রায় ৩৫-৩৬ ঘন্টা। যা খুবি অস্বাভাবিক।
যাহোক তারা বিভিন্ন্য সামাজিক স্বীকৃতি পেলেন। নিচের ছবি তার প্রমান।
সব থেমে গেল মুসা ফাস্ট মুহিত সেকেন্ড।
এরপর খবরে এল সকাল বেলার পাখি’ নামে একটি প্রবন্ধ সঙ্কলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমী, যাতে ইনাম আল হকের লেখা ‘বাংলাদেশের মানুষ আজ হিমালয়ে উঠে দাঁড়িয়েছে’ প্রবন্ধে বলা হয়েছে- বাংলাদেশের পক্ষে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম এ মুহিত।” তাই নিয়ে আদালতে মামলা করেছেন আরেক এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম।
গতকাল দেখলাম এম এ মুহিত চ্যানেল আই তে একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত সেখানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হল যে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন । উনি নিজেও উনি প্রথম এ বাপারে কোন কমপ্লেইন করলেন না ।
ভিডিও লিঙ্ক.......।
https://www.youtube.com/watch?v=DxYyhP8D-2c
তাহলে এর মানে কি? মুহিতই যদি প্রথম হয় তাহলে মুসা ইব্রাহীম পাহাড়ে উঠেন নি???
মুসা ইব্রাহীম এর নাম কিন্তু উইকি তে এখনো প্রথম হিসাবে দেখাচ্ছে এবং মুহিত সমন্ধে উইকি তে বাংলা ভার্সন এ আছে কিন্তু এর ইংলিশ ভার্সন এ কোন লেখা নাই । তাহলে …………………………? ???????
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




