somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাড়ন নাই

০৭ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুদিন আগেই তো উড়াল দিয়ে আসলাম, তাই দুচারটা ঘটনা মনে হয় এখানে ছাড়া যাবে। ব্লগে মনে হয় লন্ডনী দুচারজন আছেন তাদের উদ্দেশ্যে এই হেদায়েত। যাদের কাজে বা শখে উড়াউড়ির কারবার আছে তাদের মধ্যে কমই আছেন যে হিথ্রো এয়ারপোর্টে একদফা পা দিতে হয় নাই। পৃথিবীর অন্যতম ব্যাস্ত এয়ারপোর্টে ভালই লাগে ঘুরতে। আর সাথে যদি দেশে ফেরত যাবার মত সুখবর থাকে তাহলে তো কথাই নাই। আগে সবসময় একটা ঝামেলা ছিল যে এয়ারপোর্টে গেলে নামাজের কি হবে। তাই সাইডব্যাগে ফিনফিনা একটা জায়নামাজ আর কম্পাস রাখতাম আর টয়লেটের বেসিনের ওপরে পা উঠায়ে কুইক সার্ভিস। কি আর করা। দুই তিনবার এই ঘটনা করার পরে একদিন একজনরে বললাম যে এই ঝামেলা আর কতদিন। জবাব দিলেন যে যতদিন বেকুব থাকবা ততদিন। আমি বললাম মানে? উনি বললেন যে এরাইভাল আর ডিপার্চারে দুই দুইখান নামাজের যায়গা থাকতে বেকুবি করলে দোষ কার? আমি মাথা চুলকায়ে বললাম, পরের বার দেখা যাবে।

পরে দেখি যে এয়ারপোর্টে বিভিন্ন সাইনের মধ্যে চ্যাপেল বলে একটা চিহ্ন আছে। ঘুরতে ঘুরতে শেষে বের করলাম খুঁজে চ্যাপেল কাহাকে বলে। গিয়ে দেখি লেখা আছে মাল্টি ফেইথ প্রেয়ার রুম। মতলব অফিশিয়ালি এই যায়গায় একই সাথে জুম্মার খুতবা আর কালীপূজা চলতে পারে, যতক্ষণ না মারদাঙ্গা শুরু হচ্ছে। আর প্র্যাক্টিকালি হচ্ছে দিব্যি কিবলার দিক চিহ্ন দেয়া আছে, আর শেলফে একগাদা জায়নামাজ আর বইয়ের শেলফে কোরআন। এক দিকের শেলফে কয়েকটা বাইবেল আর এক দুই কপি গীতাও আছে মনে হল। নামাজের জন্য ছেলেদের আর মেয়েদের জন্য দিব্যি আলাদা যায়গা। আর সাথে অযুখানাও আছে।

আমি যখন আসছি তখন মাগরিবের সময় যায় যায় করছে। তাই দৌড়াদৌড়ি করে গিয়ে মাগরিব শেষ করে দেখি আর দশ মিনিট পরেই এশার সময়। তাই একটু দেরী করে রাত্রিপর্ব শেষ করে শান্তি। নামাজের যায়গায় আরব, ভারতীয়, মালে অনেক কিসিমের মানুষ দেখলেও লেডী সেকশন দেখি ফকফকা। শুধু সুইট চেহারার দুই চারটা মালে কন্যা এসে হুটহাট নামাজ পড়ে হাওয়া হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম ঢাকার বুকিং এর লম্বা লাইনে দাঁড়ানো বোরখা চাচীরা গেলো কই?

এত ফ্যাসিলিটি থাইকাও ফাঁকি দিলে খয়বরে গেলে ছাড়ন নাইঃ(। রেডি থাইকেন জনগণ।

বাই দা ওয়ে একবার গ্যাটউইক এয়ারপোর্টে গেসলাম। ওইখানেও ভিআইপি ফ্যাসিলিটি। কেউ গেলে চ্যাপেলের খোঁজ লাগাইয়েন। উপরের তলায় বিরাট রুম আছে। যে একঘন্টা ছিলাম, তখন এক বুড়াটাইপের পাদ্রী ফ্যামিলিরে (বুড়াবুড়ী)আধা ঘন্টা প্লেনের জন্য বসে থাকা ছাড়া আংরেজ আর কাউরে পাইলাম না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×