মনে হয় অনন্তকাল ধরে হেটে চলেছি
ঝোপঝাড়, কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে
আর কতকাল লাগবে
পৌছেতে ঐ পাহাড় চূড়ায়
আমি যে আর পারছি না
ক্লান্ত পথিক বিড় বিড় করে নিজের মনে
পা রক্তাক্ত, হাত ছিলে গেছে
উদ্ভ্রান্ত দৃষ্টিতে ক্ষীণ আশা
ঐ পাহাড়ের চূড়ায় উঠলেই তার মুক্তি
পৃথিবীটাকে সে দেখতে পাবে নতুন ভাবে
নিজের মত করে
আর কতদূর ? …………………….. কতদূর ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


