১.. ভালবাসা হল সকালের মত । স্বার্থর লম্বা ছায়া সূর্য উঠা মাত্র ছোট হতে আরম্ভ করে । সূর্য যখন মাথার ওপর তখন ছায়া পায়ের তলায় । ভালবাসার পূর্ণতা তখনই হয়ে যায় । তারপর বেলা যত গড়ায় , ছায়া লম্বা হয় , তত ভালবাসার আয়ু ফুরিয়ে আসে । পৃথিবীতে সব কিছুর মত ভালবাসার আয়ু বড় ক্ষণস্থায়ী । ভালবাসাহীন সম্পর্ক বয়ে চলা কষ্টকর । ............সাতকাহন............ সমরেশ মজুমদার
২.. আত্মসম্মান এমন এক বস্তু যে চিরকাল একই চেহারায় থাকে না । তোমার আত্মা যে সকল জিনিসের দ্বারা আজ অপমানিত বোধ করছে তা আগামীকাল সেইভাবে নাও ভাবতে পারে । বয়স, অভিজ্ঞতা এবং শিক্ষা মানুষকে উদার করে । আজ যে ব্যাপারে তোমার আত্মসম্মানে আঘাত লাগতেছে কাল সেটা গুরুত্বহীন হইতে পারে । .................................... সাতকাহন ।
৩.. জীবন বড় মধুময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন আর কল্পনা দিয়ে গড়া .................................... সাতকাহন ।
৪.. যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালবাসাও যায় না ......... সুইফট
৫.. ইতিহাসের অভিজ্ঞতা বলে ভাগ্য তাদেরই পক্ষে যায় যাঁদের নিজেদের পূর্বপ্রস্তুতি থাকে ...................... লুই পাস্তুর ( ফরাসি বিজ্ঞানী )
৬.. মানুষ ভাগ্যের শৃঙ্খলে বন্দী নয়, বরং সে বন্দী নিজের চিন্তা-চেতনার কাছে .....
...................... ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ( সাবেক মার্কিন প্রেসিডেন্ট )
৭.. একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না ...................... জর্জ লিললো ।
৮.. যদি তুমি কখনো অপমানিত বোধ কর, তবুও অন্যকে সেটা বুঝতে দেবে না ...................... বেকন ।
৯.. ধার্মিক হবার আগে ভদ্র হবার চেষ্টা করুন ................... ডাঃ লুৎফর রহমান
১০.. শ্রদ্ধা করতে জানলেই অন্যের শ্রদ্ধাভাজন হওয়া যায় ................... জন রে ।
১১.. আত্মগর্ব মানুষের আত্মবিপর্যয় ডেকে আনে ................... ঈশপ ।
১২.. মানুষের জ্ঞান-বিজ্ঞান বাড়িয়ে চলার সাধনায় চিরদিন সবচেয়ে বড় বাধা হয়ে থেকেছে আমিত্বের অহংকার । আমি যেটুকু জানি, সেটা জানাই যথেষ্ট এই অহংকার ................... মানিক বন্দ্যেপাধ্যায় ।
১৩.. সুখ এবং দুঃখ একসঙ্গে মিশে থাকে এমন ঘটনার সংখ্যা পৃথিবীতে খুব বেশি ।
১৪.. যত উপায়েই মানুষের কণ্ঠ রুদ্ধ করা হোক, মানুষের মন কিছুতেই নির্বাক হয় না । প্রতিটি জাগ্রত মুহূর্তেই মানুষের মন কিছু না কিছু বলে ।
১৫.. অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার । যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না ।
১৬.. মহত্তম পরোপকারও পরোপকারীর মুখ থেকে বারবার শুনলে তা তিক্ততায় পর্যবসিত হয় ।
১৭.. সারল্য ব্যাপারটা আমার সবাই পছন্দ করি । কিন্তু সেই সারল্য যখন মাত্রা ছাড়িয়ে গিয়ে বোকামির পর্যায়ে পড়ে, তখন বেশ রাগ হয় .................
......মানুষ ............... সুনীল গঙ্গোপাধ্যায় ।
১৮.. মানুষের স্বার্থচিন্তাই সব সময় প্রবল, কখনও তা অবচেতনে থাকে কখনও প্রকাশ্যে ............... মানুষ ............... সুনীল গঙ্গোপাধ্যায় ।
১৯.. বাড়ির মধ্যে নিজের স্বামীকে সম্মান করুক বা না করুক, বাইরের লোকের কাছে স্বামীর অসম্মান কোন স্ত্রী-ই সহ্য করতে পারে না ............... মানুষ ।
২০.. যদিও ঈমানদাররা অবিবেচক হতে পারে না তবুও ঈমানদারদের এই মানবিক বোধটাকেই বেঈমানেরা বরাবর কাজে লাগায় ।
৭ম পর্ব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


