এই ক্ষেত্রে আমাদের আশেপাশের দেশগুলোকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে।
আমি এক পাকিস্তানীর সাথে এ ব্যাপারে আলাপ করে ছিলাম। এটার জন্য তাদের একটা আলাদা মন্ত্রনালয় আছে। তাদের জন প্রতি 25 পাকিস্তানী রুপী দিতে হয় , গরীবদের ফ্রি। প্রত্যেক এলাকায় সরকারের ভি স্যাট সংযুক্ত বুথ আছে। যে কেউ তার 18 তম জন্মদিনে গিয়ে তার জাতীয় আই ডি কার্ড বানাতে পারেন।
আমাদের ক্ষেত্রে, আমারা যেহেতু যথাসম্ভব কম সময়ে এটা করতে চাচিছ।
সরকারের উচিৎ হবে আমাদের Existing Resource গুলো যেমন স্কুল (স্থান/বুথ), শিক্ষক (ডাটা এন্ট্রি র জন্য), কাজে লাগানো।
দেশের ভাল কিছু ফটো স্টুডিও কে ডিজিটার ক্যামেরা দিয়ে ছবি তোলার কাজ দেয়া যেতে পারে যেমন আমরা বেসরকারী প্রেসকে ছাপার কাজগুলো দেই।
ভোটার লিষ্ট করার বর্তমান যে ষ্ট্রাকচার আছে সেটাকেই ব্যবহার করা যেতে পারে। আগে যেমন দুজন শিক্ষকের একটা দল বাড়ি বাড়ি যেত এখন সে জায়গায় এক জন শিক্ষকের সাথে একজন ফটোগ্রাফার + টেকনিক্যাল পার্সন থাকবে।
সরকার এর জন্য একদিন ছুটি ঘোষনা করতে পারেন যেমন ভোটের দিন হয়ে থাকে ঐ দিন সকল নাগরিক আই ডি বুথ (যেগুলো ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে থাকে) এ গিয়েও আই ডি এন্টির কাজটা করতে পারেন ।
যারা ঐ দিন ব্যর্থ হবে তারা এর পর বর্তী দশদিন সকাল 8 থেকে রাত 8 টার মধ্যে কমিশনার অফিস, বা ইউনিয়ন পরিষদে গিয়ে এই কাজটি করতে পারেন।
এর জন্য জনগন থেকে একটা নিদ্দিষ্ট্য পরিমান টাকা ফি হিসেবে নেয়া যেতে পারে এবং সেটা হতে পারে 5 - 20 টাকার মধ্যে।
যারা গরীব বলে দেয়ার সামর্থ নেই তাদের ফ্রি করা হবে কিন্তু আইডি কার্ডে এটা যে ফ্রি তা উল্লেখ থাকবে। যারা সামর্থ বান হয়েও এই সামান্য অর্থ দিতে কাপর্ণ করবেন বা ফ্রিতে করাবেন তাদের এরজন্য বিভিন্ন সামাজিক, ও প্রাতিষ্ঠানিক কাজে (যেমন বিয়ের কাবিনে, জমি রেজিস্ট্রেশনের সময়, কলেজ, বিশ্বিবদ্যালয়, ব্যাংক ইত্যাদিএত ফরম ফিলাপের সময়, বিদেশ যাত্রা ) সামাজিক ভাবে লজ্জিত হতে হবে। শুধু মাত্র হতদরিদ্ররাই ফ্রি কার্ডর সুযোগ পাবেন তবে এক্ষেত্রে সবার মুখের কথাকেই সত্য ধরে নিতে হবে। কারও প্রতি কোন প্রকার জোরজবরদস্তি করা চলবে না। যার সামান্যতম আত্নসন্মান বোধ আছে সে এই সামান্য অর্থ প্রদান করবে আর যে সামাজীক ভাবে ছোট হতে চায় সে সামর্থ থাকা সত্তেও বিনা ফিতে করাক।
Click This Link
Click This Link
[এটা এস এম মাহবুব মুর্শেদের "ভোটার আইডিঃ সম্ভাব্য সমাধান" লেখায় মন্তব্য আকারে প্রকাশিত হয়েছিল]
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


