somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথ,ক্যাটরিনা কাইফ ও আপনার সন্তান

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমার আগ্রহের বেপারটা মাত্র কিছু দিন আগে থেকে। এর আগে যেটুকু জানতাম , তা পাঠ বইয়ের পাতা থেকে জানা । আমাদের কচি বেলায় আমরা নিজেদের ইন্টেলেক্ট মনে করানোর জন্য রবীন্দ্র সংগীত এর ক্যাসেট নিয়ে ঘুরতাম । অনেক সময় সেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ এর ছোট গল্পের একটা বই আমাদের জন্য বিশাল ইন্টেলেক্চুয়াল একটা বেপার ছিল । যদিও পুরো বেপারটাই ছিল , তৎকালীন একটা ফ্যাশন এর অংশ ।

এমন একটা সময় অনেকটা নিজের অজান্তেই রবি ঠাকুর এর একটা ছোট গল্প পড়ে ফেলি । সব মনে না রাখতে পারলেও নৌকা ডুবি নামের একটা ছোট গল্প অনেকদিন ধরে আমার মনের মধ্যে ছিল । পুরো গল্পটা না বুজলেও বুজতে পেরেছিলাম , গল্পটা অদ্ভুত । কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলাম না । বয়স বাড়ার সাথে সাথে নৌকাডুবি গল্পটা আমার কাছে আরো অনেক ইন্টারেস্টিং মনে হতে লাগলো । দুই জন মানুষ এর বৌ অদল বদল হয়ে গেলো একটা নৌকাডুবি তে । এর পর আবার মিল । নিতান্তই পারিপার্শিক কারণে , গল্পটার মৌলিকতা আমার কাছে পচ্ছিম এর একটা বিকৃত মানসিকতার সাথে কিছুটা মিল মনে হলো । এতে রবি ঠাকুর এর বেপার এ আমার আগ্রহ আরো বেড়ে গেলো ।

ইউটউব ঘেটে নৌকাডুবি ছবিটা এক বসায় দেখে নিলাম । আমি এতটা অবাক হলাম, এই ভেবে , এই পরিমান জটিল একটা কাহিনী তৎকালীন সময়ে এই বাংলার কারো পক্ষে চিন্তা করাও সম্ভব ছিল না । মৌলিক গল্পটা কোনো সাধারণ বাঙালির পক্ষে এখনো বুজে উঠা মুশকিল হবে । এর পর আমি নেমে পড়লাম ইউটউব এনালাইসিসে । আমার জানার ইচ্ছে ছিল , রবি ঠাকুর কিভাবে এই ইন্টেলেক্ট ধারণ করলো ? মানুষ এর বেড়ে উঠার পক্রিয়ার মধ্যে নির্ভর করে মানুষ এর ইন্টেলেক্ট । ইউটউব ঘেটে পেলাম রবি ঠাকুর এর উপর ঋতুপর্ণ ঘোষ এর ডকুমেন্টারি, যেখানে সহজ সরল ভাবে ডিজিটাল ফরমেট এ ধারণ করা কবি গুরুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু ।আমার ধারণা ঠিক প্রমান হলো । একটা মানুষ এর মানসিক বিকাশ এর জন্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধে এবং আনুষাঙ্গিক যা প্রয়োজন তার সব কিছুই ছিল কবি গুরুর বেড়ে উঠার পথে ।

কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে জিনিষটা আমার জানার আগ্রহ ছিল , তা ছিল পচ্ছিমা মানসিকতা আর তৎকালীন বাংলার মিশ্রণ এর প্রভাব । কবি উনার জীবন এর অনেকটা সময় বিলেতের লন্ডন , ব্রিস্টল , ব্রাইটন এইসব জায়গায় কাটান । শুধু সময় কাটানো বললে ভুল হবে , রবি ঠাকুর এর পরিবার এর নিজেস্য বাড়ি ছিল ব্রাইটন এ । বুজতেই পারছেন , এটা আমার আপনার মতো থাকা না । আমি বুজতে পারলাম কবি গুরুর মৌলিকতার উৎস কোথায় । পচ্ছিম এর সেই মৌলিক ধারা গুলোকে বাংলার পরিবেশ এর সাথে মিলিয়ে অবাক করা সব গল্প, উপন্যাস , কবিতা উপহার দিলেন রবি ঠাকুর । শেষ যে ছবিটা আমি দেখলাম , সেটা হলো ঘরে বাইরে । এবং সেই একই মৌলিক বিষয় । এর পর রবি ঠাকুর এর যত কিছুতেই আমি হাত দেয় না কেন , খুঁজে পেতে লাগলাম , সেই চির চেনা মৌলিকতা ।

এবার আসি ক্যাটরিনা কাইফ এর কথায় । আচ্ছা বলুন তো মুম্বাই এ এতো সুন্দরী সুন্দরী নায়িকা থাকতে ক্যাটরিনা কাইফ এতো জনপ্রিয় কেন ? এটাকে বলে ব্লেন্ডিং । আমরা সবাই ব্লেন্ডিং পছন্দ করি । মানে লন্ডন এ জন্ম , ইন্ডিয়ান চেহারা , ইংলিশ ACCENT সব কিছু যেন পরিমান মতো । খুব ভালো একটা ড্রিঙ্কস এর মতো । এই ব্লেন্ডিং হচ্ছে আমাদের পছন্দ আর অপছন্দের মূল কারণ ।আমাদের ভিতর এর ইন্টেলেকচুয়াল বেপার গুলো আমাদের বেড়ে উঠার উপর নির্ভর করে । আমাদের কথা , বার্তা , চাল চলন , মন মানসিকতা , সব কিছুই আমরা কিভাবে বেড়ে উঠছি এর উপর নির্ভর করে । ভালো গাছ চাইলে , ভালো চাড়া দিতে হবে আর ভালো যত্ন নিতে হবে । আপেক্ষিক এই বেপার গুলো আমরা সবাই জানি এবং চেষ্টা করি নিজেদের জন্য করার ।

হয়তো কখনো কখনো আমরা মানতে রাজি হই না । হটাৎ করেই হয়তো বলে ফেলি , পরিবেশ কোনো বেপার না, যে পারবে সে সব জায়গা থেকেই পারবে । হয়তো গোবর এ পদ্দ ফুল ফুটে , কিন্তু সব সময় না । আজকের দিন এ ছেলে পেলেকে নিয়ে বাবা মা এর ঘুম নেই । সবাই ছুটছে , কিন্তু বেশির ভাগ বাবা মার কোনো প্ল্যান নাই । ছেলে বা মেয়ে কে বড়ো হয়ে কি হতে হবে তা কেওই জানে না । শুধু পড়তে হবে তাই পড়ছে সবাই । কোনো ব্লেন্ডিং নেই এই পড়াশুনাতে । যে ডাক্তার হচ্ছে , তার মাঝে রবি ঠাকুর নেই / যে রবি ঠাকুর হচ্ছে , তার মাঝে ক্যাটরিনা কাইফ নেই । সবাই SPECIALIZED হচ্ছে । নিজের সন্তান কে নিজে পশুর চেয়ে হিংস্র করে তুলছে বাবা মা ।

দেশের অধিকাংশ ছেলে মেয়ে এখন বই পড়ে না , গল্প পড়ে না , তাদের কাছে রবীন্দ্রনাথ অনেক পুরোনো একটা বেপার । আর ছেলে মেয়েদের দোষ দিয়ে কি লাভ ? বাবা মা এইতো অবাক হবে, যদি কোন টিন এইজ ছেলে বা মেয়ের হাত এ রবীন্দ্রনাথ দেখে । কিন্তু বেপারটা এক মুহূর্তেই বদলানো যায় । আপনি শুধু রবীন্দ্রনাথ ঠাকুর এর ছেলেবেলাটা তুলে ধরুন কারো কাছে , দেখবেন আজকালকার যে কোনো ছেলে মেয়ে একবার এর জন্য হলেও অবাক হবে ।


আপনি কি কখনো দেখেছেন লন্ডন বা নিউ ইয়র্ক এর মেট্রো ট্রেন এ কি পরিমান লোক গল্পের বই পরে ? হয়তো দেখেন নি , তাই আপনি বই পড়েন না । কিন্তু আপনার সন্তান কে দেখান আর বলুন , দেখবেন ফ্যাশন করে হলেও বই নিয়ে ঘুরবে । ঘুরতে ঘুরতে হয়তো একবার কিছু একটা পড়ে ফেলবে । সন্তানটা ব্লেন্ডিং এর TASTE পেয়ে যেতে পারে । একবার শুধু আপনার সন্তানকে বুজতে দিন ব্লেন্ডিং এর মজা , এর পর নিজেই দেখবেন নিজের পথ খুঁজে নিবে । যার মনে রবিঠাকুর আছে , তার মনে ক্যাটরিনা কাইফ থাকলে দোষ এর কিছু নেই । বরং এটাই ব্লেন্ডিং , এটাই মানুষ খুঁজে বেড়ায় ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×