
টিভিতে মোবাইল কোম্পানি গুলোর বিজ্ঞাপন দেখলে মনে হতে পারে পুরো বাংলাদেশ 3 জি নেটওয়ার্কে উপচে পড়ছে আর ইন্টারনেট স্পিড এর ধাক্কায় কিছু নেটওয়ার্ক ভারতেও চলে যায় মাজে মাজে । আপনি দেশের মধ্যে থেকে ইন্টারনেট আর 3 জি নেটওয়ার্ক নিয়ে মোবাইল কোম্পানি গুলোর এই মিথ্যাচার মোটেও টের পাবেন না । না পাবার কারণও অবশ্য আছে । কারণ আপনি ঠিক যেখানে আছেন সেখানে আপনি 3 জি নেটওয়ার্ক পাচ্ছেন আর ভাবছেন সারা দেশে একই অবস্থা ।মাঝে মধ্যে গ্রামের বাড়িতে গেলে হয়তো একটু সমস্যায় পড়েন কিন্তু শহরে ফিরে আসার পরই তা ভুলে যান আপনি । আপনার এই অদ্ভুত ভাবে ভুলে যাবার ক্ষমতাকে টেলিকম অপেরাটররা সাধুবাদ জানায় । কারণ গ্রামে থাকা আপনার স্বজনরা এতটা আপডেটেড না এই ইসু নিয়ে আগে বাড়িয়ে কথা বলবে ।
খুব বেশি এনালাইসিস করার দরকার নেই । আজকে আপনি শুধু দেশের প্রধান দুই অপারেটরের নিজস্ব সাইটে নিজেদের 3 জি কাভারেজ ম্যাপ এর অবস্থা দেখেন । বুজতে পারবেন আপনি কোথায় আছেন ।
https://www.grameenphone.com/personal/internet/see-also/coverage-map

এটা গ্রামীনফোনের 3 জি নেটওয়ার্ক ম্যাপ যা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে নেয়া । দূর থেকে দেখলে আপনি ভাববেন পুরো বাংলাদেশটাই 3 জি নেটওয়ার্কের আওতায় । একটু অপেক্ষা করুন আর জুম্ করে আরেকটু বড় করুন ম্যাপ টা

এবার বুজলেন আসল কাহিনীটা কি ? দেশের যে জায়গা গুলোতে 3 জি নেটওয়ার্ক এখনো কভার করা নেই ওই জায়গা গুলোতে বড় করে 3 জি এর একটা লোগো । আপনি খাতা কলম নিয়ে হিসেবে করে দেখতে পারেন মোটের উপর ৫০ ভাগ বাংলাদেশও কিন্তু 3 জি এর আওতায় নেই ।
এই কভারেজ দিয়ে যদি নিচের এই বিজ্ঞাপন দেয় তাহলে আপনি কি ভাববেন ?

https://www.robi.com.bd/internet/35g-internet/35-g-coverage/?lang=eng

এবার আসি রবি এর নেটওয়ার্ক নিয়ে । রবি অবশ্য ধামাচাপা দেবার চেষ্টা করে নাই । স্পষ্টই দেখা যাচ্ছে দেশের ৩০ ভাগ জায়গায়তেও রবির 3 জি নেটওয়ার্ক নেই ।

খুব সম্প্রতি শেষ হয় LTE কনফারেন্সে মোবাইল অপেরাটররা 4 জি নেটওয়ার্ক নিয়ে আসার ঘোষণা দিলেন । যেখানে 3 জি এর সেবা দিতে পারছে না এই প্রতিষ্ঠান গুলো সেখানে 4 জি কিভাবে আনবে আমার যান নেই । তবে যদি ঢাকা বা চট্টগ্রামের কিছু অভিজাত এলাকায় এই সেবা দিয়ে টিভিতে সারা দেশের কথা বলে বিজ্ঞাপন দেয় তাহলে হয়তো সম্ভব । কারণ প্রকারান্তে কভারেজের বাইরে থাকা লোকগুলো হয়তো এই চটকদার টিভি বিজ্ঞাপন থেকেও বঞ্চিত ।
বিশ্বের দ্রুত ইন্টারনেট স্পিডের দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার ভারত আর শ্রীলংকার নাম আছে আর আমাদের নাম নিচে থেকে খুঁজলে পেতে পারেন । ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এই সব অপেরাটরকে ধাক্কা দিয়ে ঢাকা থেকে বের করতে হবে । কারণ জুকারবার্গ যে ঢাকাতেই জন্মাবে তার গেরেন্টি কেও দেয়নি ।
দেশের সুবিধা বঞ্চিত মানুষদের সাধারণ সুবিধার আওতায় না আন্তে পারলে দেশে ডিজিটাল বিপ্লব সম্ভব না । আর টিভি বিজ্ঞাপনের উপর ভিত্তি করে তরুণ সমাজ যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবার না ।
বি টি আর সি এর উচিত এই কভারেজ বাড়ানোর জন্য অপেরাটরদের চাপ দেয়া । কারণ আইননানুগ ভাবে চুক্তি না থাকলে যেকোনো অপারেটর সামনে আর নেটওয়ার্ক কাভারেজ না বাড়ানোর ঘোষণা দিয়ে বসতে পারে । বি টি আর সি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখুনি এই সব অপেরাটরদের সাথে কভারেজ নিয়ে কথা বলা উচিত এবং তা না হলে টিভিতে প্রচার করা এদের বিজ্ঞাপন বদ্ধ করা উচিত । অন্তত বাংলাদেশ আর মিথ্যে স্বপ্ন দেখবে না ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




