somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ -ছাত্রলীগ ভাই ভাই, বদরুল তোমার ভয় নাই।!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করেছেন।



পরবর্তীতে -

লোকজন আসতে দেখে বদরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে জনতার কবল থেকে হামলাকারীকে উদ্ধার করে।এ বিষয়ে এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর সালেহ আহমদ সমকালকে বলেন, 'কিছু ছাত্র এসে একটি মেয়েকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে বলে আমাদের জানায়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে হামলাকারী যুবককে জনতার কবল থেকে উদ্ধার করে।

সিলেটে কলেজছাত্রীকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা

উপরের ছবিতে বদরুল ভাইয়ের চেহারায় চিন্তার ও ভয়ের ছাপ দেখা যাচ্ছে। কিন্তু ছাত্রলীগ নেতা বদরুল ভাইয়ের ভাইয়ের চিন্তার কিছু নাই।যেহেতু কোন এক ভিতু ব্যাক্তি ছাত্রলীগের ভয়ে বাধা দিতে পারেনি,তবে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।এতে কয়েকদিন মানববন্ধন-বিক্ষোভ হবে।বদরুল ভাই কয়েকদিন জেল খাটবেন। তারপর সবাই ভুলে যাবে।কোনো এক শুভ সকালে কারা নির্যাতিত নেতা বদরুল ভাই জেল থেকে ছাড়া পাবেন এবং ফুলের তোড়া দিয়ে তার সহকর্মীরা স্বাগত জানাবে। যেমনভাবে কিছু হয়নি -

১) ছাত্রলীগ নেতা সৌমেন দের। ২০১৪ সালের ৪ জানুয়ারী সিলেটের ওসমানী মেডিকেল কলেজের তৌহিদকে সোনার ছেলে সৌমেন দে পিটিয়ে, কুপিয়ে খুন করার পরও কিন্তু সৌমেনকে কয়েকদিনের জন্য জেলে পাঠানো হয়েছিল। তারপর পরিস্থিতি একটু ঠাণ্ডা হবার পরই তাকে ছেড়ে দেয়া হয়েছে।
২) অভিজিৎ দাস ও পিংকু চন্দ্র দাসেরও কিছু হয়নি। সিলেটেরই এক ব্যবসায়ী মো. আক্তার হোসেন ওরফে রাহুলকে গলা কেটে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেওয়ার নৃশংস ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) দৃশ্য দেখে সোনার ছেলে অভিজিৎ দাস ও পিংকু চন্দ্র দাসকে সনাক্ত করা হয়েছিল। তাদেরও কোন সমস্যা হয়নি।


তবে বিনা পয়সায় ছাত্রলীগের ভাইদের জন্য একটা পরামর্শ, কোপাকুপির সময় খেয়াল রাখবেন,আশেপাশে সিসি ক্যামেরা আছে কি না,বা কেউ ভিডিও করছে কি না। এগুল এড়িয়ে যেতে পারলেই জেলে যাওয়ার মত উটকো ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং মনের আনন্দে কোপাকুপি করতে পারবেন।
যারা বদরুল ভাইয়ের কোপাকুপির মনরোম সীন দেখতে চান,তারা নিচের লিংকে ক্লীক করুন।যদিও ভিডিও কোয়ালিটি খারাপ।

সিলেটে কলেজছাত্রীকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×