somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় সখি,

২৮ শে মে, ২০১২ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা নিস্‌। অ-নে-ক অ-নে-ক ভালোবাসা। যে ভালোবাসার কোনো শেষ নেই। আকাশের মতো অসীম।

..চিঠিটা পেয়ে কি তুই খুব অবাক হয়েছিস?দেখলি,পোস্ট করে চিঠি দেয়ার কথা কিন্তু তুইই আগে বলেছিস। আর এখন চিঠি দিয়ে আমিই ফার্স্ট। আবশ্য তুইও ফার্স্ট। চিঠিটা পড়ে।

বলতো, চিঠিটা আমি কোথায় পোস্ট করেছি।
তুই তো জানিস, বর্ণমালা স্কুলের সামনে আমার টিচার পড়ায়। ওখানে একটা পোস্ট বক্স আছে। আমি পড়তে যেয়ে চিঠিটা বক্সে ফেলে দিয়ে এসেছি। এবার বুঝলি?
আমার অনেক দিনের সখ ছিলো রে, আমি নিজ হাতে চিঠি পোস্ট করবো। এবার বুঝি সখটা পূরণ হলো।

জানিস, এরকম চিঠি চিঠি ব্যাপার আমার খুব ভালো লাগে। যখন কলেজে ছিলাম, তখন নাজমার সঙ্গে এরকম করতাম। আমি ওকে চিঠি দিতাম। ও আমাকে দিতো। ছোটোবেলায় মনে হতো, ইস্‌..কবে যে বড় হবো। আমাকে কেউ চিঠি লিখবে। আমি লিখবো। মামা যখন আমকে চিঠি লিখতো, আমার এত্ত খুশি লাগতো। আমিও ঝটপট লিখতে বসে যেতাম। জানিস্‌, আমার একটা চিঠি মামা খুব যত্ন করে রেখেছিলো। মামা যেখানে যেতো, আমার চিঠিও সেখানে যেতো। বল্‌তো, আমার চিঠিটা মামা কোথায় রেখেছিলো?
তার মানিব্যাগে। আমিও দেখেছিলাম চিঠিটা।তখন ক্লাস ফোর বা ফাইভ। এতো আগের চিঠি দেখে খুব অবাক হয়েছিলাম । অবশ্য পড়তে পারি নি। আমি যদি কখনও বলি, মামা আপনি আমাকে যে ভালোবাসেন, তার প্রমাণ কি? তখন আমাকে ঝটপট চিঠিটা বের করে দেখাবে ।
বুঝলি, এটা আমার জন্যে মামার ভালোবাসার দলিল। মামীও দেখেছে। আর পড়ে নাকি খুব মজা পেয়েছে। কি লিখেছিলাম, কে জানে ।
তবে মজার ব্যপার কি জানিস? কয়েকদিন আগে সেই মানিব্যাগটা পকেটমার হয়ে গেছে। মানিব্যাগ তো গেছে গেছেই, সাথে আমার দলিলটাও ফুট্টুস। শুনে আমি হাসতে হাসতে কি বলেছি শুনবি?
"মামা, আপনি যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ কি?"

আচ্ছা, আমার চিঠিটা পড়ে তোর কেমন লাগছে? তুই কি পড়ে আমাকে কোনো চিঠি দিবি? জানিস্‌, আমার কাছে নাজমা, ইভা, সোহাগ ওদের চিঠি আছে। তোর কবিতা আর পেছনে লেখা ছোট্ট কথা আছে।
আমি কি তোকে আর কখনো চিঠি দিয়েছি। আমার মনে হয় দিয়েছি।

আচ্ছা, আজ এ পর্যন্তই, কেমন?
ভালো থাকিস ।..




(গতকাল ডায়েরীর পাতা ঘাটতে ঘাটতে চিঠিটা পাই। মনেই ছিল না এর কথা। পোস্ট করার কথা ছিলো।কিন্তু পরে আর করা হয় নাই। যখন নিয়ে গেছি, দেখি বক্সে তালা। আর কি। ফিরে আসছি।
তখন ঐখানে পোস্ট করতে পারি নাই, এখন এইখানে পোস্ট করলাম।ও পড়ার আগে অন্যেরা পড়বে। এইই যা..!!)
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১২ দুপুর ১২:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×