somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার জন্মদিন..............

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৬ই জানুয়ারী। আজকে আমার বাবার জন্মদিন।


প্রতিবছর বাবার জন্মদিনে বাবাকে ছোট ছোট মজার মজার সারপ্রাইজ দিতাম। রাতের বেলা মাঝে মাঝে আমি আর বাবা বাইরে খেতে যেতাম। আমাদের পছন্দের খাবার আর পছন্দের রেস্টুরেন্টের অভাব নেই..................


আম্মুর মৃত্যুর পর থেকে আর আমার জ্ঞান হওয়ার পর থেকে, আব্বুর জন্মদিন আমি আর আব্বু মিলেই সেলিব্রেট করতাম।

ছোটবেলায় টিফিনের টাকা আর ঈদের সালামী জমিয়ে রাখতাম বাবার জন্মদিনের গিফট কেনার জন্য।
তখন স্কুল ফাঁকি দিয়ে অথবা লুকিয়ে লুকিয়ে বাবার গিফট কিনতে যেতাম। বাসায় এনে নিজেই একা একা ওগুলো সাজাতাম।

যখন একটু একটু করে বড় হতে থাকলাম তখন থেকে বাবার জন্মদিনগুলো আরো বেশী মজা করে পালন করতাম।



বাবার এক জন্মদিনের ঘটনা বলি.................

তখন আমি ক্লাস ফাইভ থেকে মাত্র সিক্সে উঠেছি। রান্নাবান্নার তেমন কিছুই জানি না।
খুব সকালে ঘুম থেকে উঠলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বু ঘুমাচ্ছে। আব্বু সাধারনত রুমের দরজা লাগিয়ে ঘুমায়। সেদিন আব্বুর রুমের দরজাটা ভেজানো ছিলো। আব্বু হয়তো সেদিন দরজা লাগাতে ভুলে গিয়েছিল। ভাবলাম বাবার জন্য নাস্তা বানাবো। পারি না তো কিচ্ছুই...............!!! :P
আমি পাউরুটিতে জেলির মত করে টমেটো কেচাপ লাগিয়ে খেতে খুব পছন্দ করি। বাবার জন্যও সেভাবে ৩, ৪ পিস পাউরুটি রেডি করলাম।
ট্রেতে সুন্দর করে রুটি, পানির গ্লাস আরো কি কি যেন সাজালাম। এরপর আব্বুর রুমে গিয়ে চিৎকার করতে করতে আর আব্বুর গায়ের ওপর উঠে ধাক্কাতে ধাক্কাতে আব্বুর ঘুম ভাঙালাম। এরপর বার্থডে উইশ করলাম, বাবাকে নাশতা দিলাম, এরপর গিফট গুলো দিলাম।
ঘুম থেকে উঠেই কেচাপ মাখানো রুটি গুলো খেয়ে তো ঝালে আব্বুর অবস্থা খারাপ। তবুও আব্বু কিছু বুঝতে দেয়নি। তাকে দেখে মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ..................



এবছরে বাবার জন্মদিনে অনেক কিছু করার প্ল্যান ছিল আমার। বাবাকে আর সারপ্রাইজ দেয়া হলো না। বাবাই আমাকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেলো।


Happy Birthday বাবা..........
I love you abbu.
Baba, living without you is so much painful to me. I cant live without you baba.


You held me up when I was weak.
You hugged me close when tears I'd weep.
When things got hard, you pushed me through.
You always showed me you loved me true.
I know there were times I made you cry, and to this day,
I don't know why.
For without you, where would I be?
I am thankful God gave you to me.
Thanks Dad for you are one in a million.



আব্বু অনেক মিস করি তোমাকে............................
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×