পর্ব- ০১
ভীষনভাবে কাতরাচ্ছি। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বুঝতে পারছি হাতে আর সময় নেই, এই বুঝি সব শেষ হয়ে গেল..............
অনেকক্ষন ধরেই একটু একটু করে মৃত্যুর স্বাদ পাচ্ছি।
অন্ধকার চারপাশ, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমার দৃষ্টিশক্তি কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। মনে হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না..............
হঠাৎ করেই কি যেন হলো। ভীষন ব্যাথা। পিঠের মাঝ থেকে ব্যাথাটা একদম বুকের বাম পাশে গিয়ে বিঁধলো। ধুম করে মাথাটা একটা বেশ বড় চক্কর খেলো..............
একটু নিঃশ্বাস নিতে চেষ্টা করলাম। খুব কষ্ট হচ্ছে, খুব.........
একেই বোধহয় নাভিঃশ্বাস বলে...........
বুঝতে পারলাম সময় সত্যিই শেষ আমার............
পর্ব- ০২
এখন আমি মৃত। আমার নিথর মৃতদেহটা পড়ে আছে মেঝেতে।
দেহ থেকে আমার আত্মাটা বেরিয়ে গেছে.............
এখন আর কিছুক্ষন আগের সেই কষ্টটা নেই। অনেকটা ফুরফুরে লাগছে, আবার ভীষন একাকিত্ব ঘিরে ধরেছে আমাকে।
চারদিক নিরব, নিশ্চুপ। আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছি এখন গভীর রাত, তবে ভোর হতে বেশী দেরি নেই।
পর্ব- ০৩
ভোর হয়ে গেছে। আযানের ধ্বনি ভেসে আসছে।
আকাশটা ধীরে ধীরে ফর্সা হচ্ছে।
আমার মৃতদেহটা আমার শোবার ঘরের মেঝেতে পড়ে আছে। বাসার কেউ এখনো টের পায়নি আমি যে মরে গিয়েছি।
পর্ব- ০৪
সূর্য্য উঠে গেছে। চারদিকে মিষ্টি রোদ ছেয়ে গেছে।
এতক্ষনে বাসার অনেকেই জেগে গেছে।
হঠাৎ মনে হলো কেউ আমার রুমে ঢুকছে। কিছুক্ষন পর ঘরে রোদ আসতে দেখে বুঝলাম কেউ জানালা খুলেছে।
একটু পর একটা আর্ত চিৎকার শুনলাম।
আমাদের বাসার বুয়া আমার লাশটা দেখেছে। বেচারি সকালবেলা ঘর ঝাড়ু দিতে এসে এই অবস্থা দেখলো..............
পর্ব- ০৫
বাসা ভর্তি এখন অনেক মানুষ। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীরা সবাই এখন আমাদের বাসায়।
কেউ কান্নাকাটি করছে, কেউ চুপচাপ আছে, কেউ গল্প করছে।
আমার এখন গোসল হবে। শুনতে পেলাম, আছর এর পর আমার জানাযা হবে।
আমাকে এখন কাফনের কাপড় পড়িয়ে খাটিয়ার ওপর শুইয়ে দেয়া হয়েছে।
বহু মানুষ এসেছে আমাকে শেষবারের মত দেখার জন্য। দেখছে, কেউ কেউ কান্না করছে।
পর্ব- ০৬
আছর নামায শেষ হয়েছে, আমার জানাযাও শেষ হয়েছে।
আমাকে একটু পরে ট্রাকে করে কবরস্থান এ নেয়া হবে। ইতোমধ্যে আমার কবরের জায়গাটা খোড়া শুরু হয়ে গেছে।
আমাকে একটা কাঠের কফিনে রাখা হয়েছে।
কিছুক্ষন পর কারা যেন আমাকে একটা ট্রাকে উঠালো।
একটু পর বুঝতে পারলাম ট্রাকটা চলতে শুরু করেছে।
বহু মানুষ যাচ্ছে আমাকে কবর দিতে।
পর্ব- ০৭
আমাকে ট্রাক থেকে নামানো হলো। লাশ সমেত আমার কফিনটাকে একটা খোড়া কবরের কাছে নেয়া হচ্ছে।
কবরের কাছে এনে আমাকে আস্তে আস্তে কফিন থেকে বের করা হলো।
আস্তে আস্তে আমাকে কবরের ভেতর শোয়ানো হলো। একটা একটা করে বাঁশ দেয়া হচ্ছে আমার ওপর।
একটু পর সবাই এক মুঠ, এক মুঠ করে মাটি দিতে থাকলো আমার ওপর।
একসময় আমাকে মাটিচাপা দিয়ে, দোয়া-দুরুদ পরে সবাই চলে গেলো....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



