somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শী লাভস মি, শী লাভস মি নট......... পর্ব- ৩

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধুর তিন দিন ধরে মেয়েটার কোনো দেখা নেই, কোনো মানে হয়! এইতো সেদিনও মেয়েটাকে ফলো করতে করতে মেয়েটার পিছু পিছু শাহবাগ পর্যন্ত গিয়েছিল আহসান। ধুর মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে, জলজ্যান্ত একটা মানুষের দেখা পাওয়া যাবে না এটা কোনো কথা!

কার্জন হল থেকে শুরু করে কলাভবন পর্যন্ত পুরো ভার্সিটি এলাকা এর মধ্যে এগারো বার ঘোরা শেষ।
এখন ভীষন মন খারাপ আর মেজাজ খারাপ নিয়ে টিএসসির বারান্দায় ক্যাফেটেরিয়ার সামনে বসে আছে সে।

কি করা যায় ভাবছে। বন্ধুদের কাছ থেকে একটু হেল্প নিলে মেয়েটাকে খুঁজে বের করা কোনো ব্যাপারই না। কিন্তু বললেই ঝামেলা। এমনিতে কেউ ওকে পঁচাতে কম পঁচায় না। সবাই তাকে ক্ষেপানোর জন্য ডাকে "চাচামিয়া"!
এখন এই মেয়ে খোঁজার কথা বললে তো তার আর রক্ষা নেই!


আহসান ঝিম ধরে বসে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মাথা ভীষন এলোমেলো হয়ে আছে।

"ঐ চাচ্চুউউউউ"
হঠাৎ করে তালাত এসে পিছন থেকে দিলো এক ধাক্কা! তালাত আহসানের ছোটবেলার বন্ধু। একসাথে ক্যাডেট কলেজে পড়ালেখা করেছে। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলজিতে পড়ছে। বন্ধুদের মধ্যে সে সবচেয়ে বেশি ফাজিল।

> চাচামিয়া এইখানে কেন বইসা আছো? ঘটনা কি?
> কিছু না, এমনি।
> কিছু তো একটা আছে ঠিকই। তাড়াতাড়ি ক ব্যাটা নাইলে কিন্তু বোম ফাটামু!
> খবরদার ইতরামি করবি না এখন
> তাইলে ক কি হইছে?
> কিছু না।
> কবি না তাইলে? ওকে আমি এখনি ইতরামি শুরু করতাছি
> ঐ চোপ হারামজাদা। এমনিতেই মাথা গরম হয়ে আছে।
> আচ্ছা ঠান্ডা কর

তালাত হাত-পা ছেড়ে হেলান দিয়ে বসে চুইঙ্গাম চাবাচ্ছে। আহসান ভাবছে কি করবে। শেষমেষ চিন্তা করলো যা হয় হবে, মেয়েটাকে তার খুঁজে বের করতেই হবে। তালাতের কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে পারলে ভালো হয়।

> দোস্ত একটা ঝামেলায় পড়ছি, হেল্প দরকার।
> ট্যাকা পয়সা দিতে পারুম না এখন।
> ট্যাকার কথা কইছি? আমি তোর কাছ থেইকা কোন কালে ট্যাকা নিছি হারামজাদা?
> তাইলে কি হেল্প চাস?
> একটা মাইয়া...
> ছি ছি ছি! আসতাগফিরুল্লাহ্! নাউজউবিল্লাহ্ মিন জালেক্! কি কস এইসব! শেষ পর্যন্ত মাইয়া লাগবো তোর! তাও আবার আমার মত একটা খাটি ঈমানদার মুমিন মুসলমান পোলার কাছে মাইয়া চাস!
> আরে শুনবি তো আগে
> কি আর শুনুম! দুনিয়া শেষ! কেয়ামত কাছায় আসছে! ভদ্র পোলাপানরা মাইয়া খুঁজে! ইয়া মাবুদ!
> দেখ ব্যাপারটা সিরিয়াস। আমি একটা মেয়েকে খুঁজতেছি, ও কার্জন হলেরই। তবে কোন ডিপার্টমেন্ট সেইটা জানি না। মেয়েটাকে আমি তিন দিন ধরে খুঁজতেছি,
> হুম। মাইয়ার নাম কি?
> জানি না
> তাইলে কেমনে কি! ডিপার্টমেন্ট জানোস না, নামও জানোস না! হইছে তোর আর মাইয়া খুঁজা লাগবো না!
> দেখ মাইয়াটারে বের করতেই হবে যেমনে হোক
> হুম, মাইয়া দেখতে কেমন?
> সুন্দর, ফর্শা, চুল সোনালি রঙের। অনেকটা ফরেনার টাইপ। চেহারায় কিঞ্চিত ড্যাম কেয়ার ভাব আছে।
> অ, বুঝতে পারছি। তুমি "মিস সোনালী আঁশ" রে খুঁজতেছো।
> মাইয়ার নাম সোনালী আঁশ!
> আরে না, পোলাপান এই নামে ডাকে। ওর নাম ইয়োলিয়া। ফিজিক্সে পড়ে, আমগোর জুনিয়র।
> ব্যাপক আনকমন নাম। এখন মাইয়ারে কেমনে পামু?
> আমি কি জানি! আমি কি মাইয়ার বাপ যে তোর হাতে মাইয়ারে তুইলা দিমু!?
> আরে ওর লগে কনটাক্ট করার ওয়ে ক। মাইয়ার ফোন নাম্বার দে।
> এহ্ কি সুন্দর কথা! চাহিবা মাত্র দিয়া দিমু! আগে ট্যাক্স দাও, গুরু-দক্ষিনা দাও, আমারে একটু খুশি করো, ওকে চাচ্চু?
> আচ্ছা পলাশি যাই চল, তোরে খুশি করতেছি।
> উঁহু হবে না, নো পলাশি যাওয়াযাওয়ি। চলো না বসুন্ধরায় যাই,


কি আর করা! আহসান তালাতকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেলো। ব্যাপক খাওয়া-দাওয়া করলো, স্টার সিনেপ্লেক্সে মুভি দেখলো, তালাতকে একটা পোলো শার্টও কিনে দিতে হলো। বসুন্ধরা সিটি থেকে বের হয়ে একটা চায়ের দোকানে গেল তারা।

> ঐ শালা নাম্বার দে।
> এখনো পুরাপুরি খুশি হই নাই।
> তোর খুশির খ্যতা পুড়ি হারামজাদা!
> এক প্যাকেট বেনসন দে আগে
> যা মর শালা!
> না দিলে নাম্বারও পাবি না। কি আর করা, আমি তাইলে মহসিন হলে গিয়া বোমটা ফাটায় দেই...
> থাম, সিগারেট দিতেছি তোরে।


অবশেষে তালাতকে এক প্যাকেট বেনসন দেয়ার পর ইয়োলিয়ার ফোন নাম্বার পাওয়া গেল.....

> তালাত মাইয়ার বাসা চিনস?
> হ চিনি তো! মাসে তিনবার কইরা দাওয়াত খাইতে যাই!
> ফাইজলামি করিস না। ঠিক কইরা ক
> বাসা চিনুম কইত্তে! তবে ধানমন্ডিতে থাকে এইটুক জানি।
> কালকে মাত্র একটা টিউশনের বেতন পাইলাম আর আজকে সব খাইয়া দিলি শালা।
> প্রেমের লাইজ্ঞা কত মাইনষে কত কিছু করলো, ইউসুফ নবী আঠারো বছর কিট-পতঙ্গের কামড় খাইলো। আর তুমি শালা চাচ্চু একটা টিউশনের বেতন নিয়া আফসোস করো!


***************************

রাত আড়াইটা বাজে। ইয়োলিয়া রুম অন্ধকার করে বারান্দায় বসে আছে। হালকা বাতাস বইছে বাইরে। হঠাৎ তার মোবাইলে একটা ম্যাসেজ আসলো একটা unknown নাম্বার থেকে,
"if you are a dream I don't want to wake up. goodnight honey"

ইয়োলিয়া ফোন হাতে নিয়ে অবাক হয়ে বসে আছে। unknown নাম্বার থেকে মাঝেমাঝে ম্যাসেজ আসতে পারে, কিন্তু এরকম ম্যাসেজ তো আসার কথা না। আর কেইবা তাকে এমন ম্যাসেজ পাঠাবে......


(চলবে....)
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×