somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজ, আমি তোমার ফাঁসি চাই

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাজবাসী মানব নামের প্রাণীদের উদ্দেশ্যে,

আমি এক ফাঁসির আসামী। আগামী শুক্রবার বাদ ফজর আমার ফাঁসি হবে। আমি যে অপরাধ করেছি তার এই একটাই সাজা হওয়া উচিৎ। আমি যেতে যেতে কিছু কথা তোমাদের বলে যেতে চাই।

আমি এখন সেলের আলো আধারির কঠুরিতে বসে ফাঁসির অপেক্ষা করছি। কারণ আমি মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে এক সপ্তাহ এক ফার্ম হাউসে আটকে রেখে রেপ করেছি। তারপর মেয়েটিকে মেরে ফেলেছি। আমি ধরা হয়তো পড়তাম না। কিন্তু আমি আত্মসমর্পণ করেছি। কেন করেছি আমি বলছি।

আমি সেদিন মেয়েটির লাশ ডিসপোস করার পর বাসায় যাই। আমার পনের বছর বয়েসী মেয়ে সেদিন রুমের দরজা বন্ধ করে কাঁদছিল। কি হয়েছে জিজ্ঞসা করাতে আমার স্ত্রী বললো মেয়ে শপিং করার সময় এক লোকে গায়ে হাত দিয়েছে। আমার জীবনে প্রথম বারের মতো কোন মেয়ের জন্য খারাপ লাগে। কেন লাগলো? আমার নিজের মেয়ে বলে? তাহলে সেই মানসিক প্রতিবন্ধী মেয়েটিও তো কারো মেয়ে! আমি সপ্তাহ ব্যাপি ভাবলাম। তারপর পুলিশের কাছে আত্মসমর্পণ করলাম। কেন করলাম কি ভেবে করলাম সেটাও বলছি পরের অংশে।

সাজা ঘোষনার পরে আমার একমাত্র মেয়েটি সেদিন আমাকে দেখতে আসে। আমি সম্ভবত এই প্রথম কোন মেয়ের চোখের দিকে তাকিয়েছিলাম। আমার মেয়েটির চোখ তার বাবার প্রতি ঘৃণা আর ভালবাসার এক আশ্চর্য সম্মিলনে আর্দ্র ছিল। আমার মেয়েটাকে সেদিন মনে হচ্ছিল স্বর্গ হতে নেমে আসা কোন দেবীর মতো। মেয়েদের এই রূপ আমি কখন ও দেখি নি। মেয়েদের চোখের যে একটা ভাষা আছে সেটা তো আমি জানতাম না! সারাজীবন তাদের শরীরের ভাষা দেখে এসেছিলাম। কত ভুল ছিলাম আমি!

আমার মেয়ে কান্না আটকাতে আটাকতে বলেছিল ‘বাবা তুমি কেন এমন করলে?’ বলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ছুটে বেড়িয়ে গিয়েছিল। আমি মেযের দিকে আর তাকাতে পারিনি।

সেলের অন্ধকুঠুরিতে আমি সমাজের মানুষদের কাছে এই চিঠি লিখছি। তোমরা জানো আমি কিভাবে রেপিস্ট হলাম। আমাকে কে রেপিস্ট হতে উৎসাহিত করেছে।

গোড়া থেকে শুরু করি। জন্ম থেকে।
আমার জন্মের পর মা হাফ ছেড়ে বাঁচলেন। অবশেষে একটি পুত্রের জন্ম তো দিয়েছেন! শাশুড়ির কটাক্ষ আর শুনতে হবে না। আমার বড় বোন জন্মের সময় সবাই বলেছিলেন যে লোকের প্রথমে যার মেয়ে জন্ম হয় সে ভাগ্যবান। আমার বাবা ভাগ্যবান মেয়ে সন্তান পেয়ে। কিন্তু আমার মা ভাগ্যবতী হতে পারেন নি। কারণ এই প্রবাদ তো পুরুষের জন্য প্রজোয্য! বছর না ঘুরতেই ২য় সন্তান ও যখন মেয়ে হল তখন কেউ বললো না যে ২য় সন্তান মেয়ে হলেও বাবা ভাগ্যবান হবেন। কিন্তু শিক্ষিত হবার একটা মুখোশ আছে তাই কেউ কটাক্ষও করেনি। তবে দাদীজান অশিক্ষিত হবার পুরো ফায়দা তুলেছিলেন। তার কি দোষ তিনিও তো একসময় এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন! বছর খানিক পরে মা যখন আবার পোয়াতি হন তখন বাবা কপাল কুঁচকে ঠোঁটের কোণে সুক্ষ্ণ গোফের রেখা টানতে লাগলেন। আর আমার মা ফকির খাওয়ানো, দরগায় বাতি দেয়া শুরু করলেন। ফলাফল হেসেবে আমাকে পেয়ে মা সেদিন একটি দায়িত্ব হতে মুক্ত হয়েছিলেন।

একমাত্র ছেলে হিসেবে আমি আমার বোনদের তুলনায় বেশী আদর পেতে লাগলাম। ছোটবেলায় আমাকে খেলনা দেওয়া হতো গাড়ি, বন্দুক, উড়োজাহাজ, ক্রিকেট ব্যাট, বল ইত্যাদি। আমার বোনেরা খেলতো কাপড়ের পুতুল দিয়ে। খুব নরম কিন্তু সুন্দর পুতুল গুলো আমি ছিড়ে ফেলতাম। আমার খুব আনন্দ হত তখন। বোনেরা প্রথম প্রথম বকা দিলেও পরে আর দিতো না। আমাকে রক্ষা করার জন্য তো অনেকেই আছে।

আর একটু বড় হয়ে স্কুলে ভর্তি হলাম। পড়াশোনায় যত না মনোযোগ এর চেয়েও বেশী মনযোগ খেলাধুলা, মারপিটে। তারপরও রেজাল্ট ভাল করতাম। বাবা বলতেন ছেলেদের ব্রেইন বেশী শার্প হয়। আমার বোনেরাও ভাল ছাত্রী ছিল। কিন্তু তাদের নিয়ে ততটা গর্ব করেনি আমার বাবা যতটা আমাকে নিয়ে করতেন।

একের পর এক ক্লাস পেরিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলাম। আমি বাসায় বোনেদের সাথে মারামারি করতাম কিন্তু তারা আমার সাথে পারতো না। আমি ভেবেছিলাম আমি ব্যাথা পাব তাই ওরা বেশী মারামারি করতো না। পরে বুঝতে পেরেছি মেয়েরা খব দুর্বল হয় শক্তিতে। তাদের গায়ের জোর কম হয়। তাদেরকে সহজেই ব্যাথা দেয়া যায়। এই বিষয়টা নিশ্চিত হয়েছিলাম আমাদের ক্লাস নাইনের বাংলা ব্যাকরণ বই পড়ে। ওখানে নারীর সমার্থক শব্দ ছিল অবলা। মানে বল নাই যার, শক্তি নাই যার।

আমাদের পরিবারে ও দেখতাম মা যখন পায়েস রান্না করতেন তখন আমার আর বাবার জন্য বড় একটা জামবাটিতে রেখে দিতেন পায়েস যেন ওখানেই সর পড়ে। মা আর বোনেরা ডেকচি থেকে নিয়ে খেতেন। মাছের বড় পিসটা, মুড়োটা আমার পাতেই পড়তো সবসময়। আমার এক বোন একদিন বায়না ধরলো মাছের মুড়ো খাবার। আমি দিয়েও দিতাম কিন্তু মা বোনকে বললো যে মেয়েদের মাছের মুড়ো খেতে নেই। আরো অনেক নিষেধাজ্ঞা ছিল আমার বোনেদের। আর আমি ধরেই নিয়েছিলাম আমি ছেলে বলে সবসময় আমিই বেশী পাবো। কারণ এই নিয়ম সমাজ বানিয়েছে। ছেলে হলো ঘরের বাতি। সেই বাতিতে ঘি পরিবারকে ঢালতেই হবে। আর ইসলাম ধর্ম ও বলে যে মেয়েরা পাবে একজন পুরুষের অর্ধেক সম্পত্তি, হিন্দু ধর্মে বাবার সব সম্পত্তি ছেলে পাবে, খ্রীষ্টান ধর্মে নারীদের সম্পত্তি বিষয়ে কিছুই বলা হয়নি। অনেক পরে সংবিধানের আইন তাদের অধিকার দিয়েছিল।

বাবাকে দেখতাম আমি কোন দোষ করলে মাকে বকতেন। আমি খুব চঞ্চল ছিলাম। তাই অন্যবাড়ি থেকে আমার নামে নালিশ আসলেও বাবা মাকেই গালিগালাজ করতেন। শুধু তাই না বাবার ব্যবসায় যখন লোকসান যেত তখন বাবা মেজাজ খারাপ করে ঘরে আসতেন। এমন সময় একটু উনিশ বিশ হলেই মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। এই বিছানার উপর টাওয়াল রেখেছিস কেনরে মাগী? চা এত গরম কেন? তোর মা তোরে চা বানানো শেখায় নাই খানকি? প্রতিমাসে এত এত শাড়ি তোর বাপেরে বলবি পাঠাতে! বিয়ার সময় তোর বাপে কি দিছে রে খানকি আমরা উপর কথা কস!- এই সব। শুধু আমার বাবা না অন্যেদের বাবাকেও দেখতাম এমন করতে।

মাকে আর বোনদেরকে গালি গালাজ করে বাবা মেজাজ ঠান্ডা করতেন। আমি ধরেই নিয়েছিলাম যে এটা খুব স্বাভাবিক ব্যাপার। মায়ের কাজই হল গালি খেয়ে যাওয়া। আঘাত পেয়ে যাওয়াই মেয়েদের নিয়তি ধরে নিয়েছিলাম। সত্যি বলতে কি কেতাব কলমে মেয়েরা মানুষ কিন্তু আমাদের সমাজে যেন তাদের আশ্চর্য এক স্পিসিস বানিয়ে রেখেছে। মানুষ হিসেবে কখন দেখিনি। দেখেছি নারী হিসেবে একজোড়া স্তন হিসেবে। হাজতের নিরাপত্তায়ও তারা অনিরাপদ! মেয়ে যেমনই হোক প্রতিবন্ধী বা সুস্থ তাদের কেউই নিরাপদ নয়! বাংলাদেশে ধর্ষনের শিকার কয় জন তা কি কেউ জানে?

দেখলাম সমাজের ভয়ঙ্কর সব গালি গুলাও মেয়েদের সাথে সম্পর্কিত- চুদির পুত, চুদির ভাই, তোর মারে ‍ুদি, তোর বোনেরে ‍ুদি, তোর বৌয়েরে ‍ুদি, বেশ্যা নটির পোলা, খানকির পোলা, খানকি মাগী, বহেনচোদ, মাদারচোদ ইত্যাদি। অন্য ছেলেদের সাথে ঝগড়া লাগলে এই গালিগুলো দিয়ে আনন্দ পেতাম।

আমার মনে মেয়েদের প্রতি তাচ্ছিল্যতার জন্ম এভাবেই নেয়। ধরেই নিয়েছিলাম মেয়েরা সব কষ্ট সহ্য করবে লাথ্থি উষ্ঠা সহ্য করবে। কিন্তু এটা ভেবে দেখিনি মেয়েরা তো আমাদের দৃষ্টিতে দুর্বল!

একদিন আমাদের বাসায় বাধা কাজের বুয়াকে মারপিট করে বাসা থেকে তাড়িয়ে দেয়া হলো। আমি বুঝিনি কেন এসব হয়েছে। শুধু বাবা বলছিলেন- আমার কি দোষ? ওই পাড়ার নটি কাপড় ঠিক রাথে না কেন? আমাদের পরিবারের সবাই বাবাকে সাপোর্ট করেছিলেন। শুধু মাকে দেখলাম রান্না ঘরে আঁচলে মুখ চেপে কান্নাকাটি করতে। নারীদের প্রতিবাদ করতে নেই। তারা শুধুই আঁচলে মুখ চেপে কাঁদবে!

বড় হয়ে বুঝেছিলাম কি ঘটেছিল। আমি এই ব্যাপারে বাবাকে সফলতার সাথে অনুসরণ করেছিলাম পরে।

সবে মাত্র মেট্রিক পাশ করেছি। ধীরে ধীরে এক ধরনের পরিবর্তন হতে লাগলো আমার। দেখলাম এই জেলিফিস গুলোকে দেখলে কেমন জানি একটা অনুভুতি হয়। সুন্দরী মেয়ে দেখলে মাথা আর গা গরম হয়ে উঠতো। আমি আমার বন্ধুদের নিয়ে সুন্দরী মেয়েদের উত্যক্ত করতে শুরু করলাম। মেয়েগুলোর ভয়ার্ত চেহারা আমাকে পৈশাচিক আনন্দ দিতো। আমার বাবার কাছেও নালিশ গিয়েছিল এই ব্যাপারে। কিন্তু বাবা উল্টো তাদেরকে বলে দিলেন মেয়েকে সামলে রাখতে, ভদ্র কাপড় পরাতে। আমিও ভেবে দেখলাম তাইতো! মেয়েদের বুকের ওড়না যদি ঠিক না থাকে তাহলে ছেলেদের মাথা তো গরম হবেই! এতে আমার কোন দোষ নাই। তাই আমিও খোঁজা শুরু করলাম কোন কোন মেয়ের মাথায় কাপড় নেই, বুকের ওড়না ঠিক নেই, কামিজ শর্ট, কোমড় কে কতটুকু দুলিযে হাটে। মেয়েদের চোখের দিকে তাকিয়ে দেখিনি কখনও মেয়েদের শরীরের দিকেই তাকাতাম শুধু।

তখন মাথায় ঢুকতো না যে আমার বোনেরাও এই রকম নিপীড়নের শিকার হয়। ওরা বাসায় কিছু বলতো না। কারণ এতে ছেলের গায়ে কালি না লেগে উল্টা মেয়ের গায়েই লাগবে। সমাজ অপবাদ দেবে মেয়ের পোষাক ঠিক নেই। এই পরিস্থিতির শিকার না হবার জন্য আমি যাদেরকে উত্যক্ত করতাম তারাও যেমন বাসায় বেশীর ভাগ সময় কিছু বলতো না তেমন আমার বোনেরাও বাসায় কিছু বলতো না।
কিন্তু এসব করে করে আর কত?
আরে ইনজয়মেন্ট চাই। একদিন এক বন্ধুর বাড়িতে দরজা লাগিয়ে দেখলাম পর্ণ মুভি। বাস্তবিক অর্থেই সেদিন অন্য এক দুনিয়া খুলে গিয়েছিল চোখের সামনে। একটাই ভিডিও যে কতবার দেখেছি! কিন্তু কয়দিন দেখে আর মন ভরে না। তাই একরাতে আমাদের বাসার কাজের ছেমড়িটার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কৈশরে বইয়ে পড়েছি মেয়েরা দুর্বল তাই বেশী বেগ পেতে হয় নি। বইয়ের কথা যে সত্যি সেদিন হাতে কলমে দেখলাম। হুমকি দিয়ে মেয়েটির মুখ বন্ধ করতেও কষ্ট হয়নি। আমার অভিজ্ঞতা বন্ধদের সাথে শেয়ার করলাম। তারাও এই অভিজ্ঞতা পেতে চাইলো। তাই মেয়েটিকে ফুঁসলিয়ে নিয়ে গেলাম অনেক দুরে। ছয়জন মিলে মেয়েটাকে ভোগ করলাম। মেয়েটি চিৎকার করতেও পারেনি। মেয়েটিকে পাশবিক অত্যাচার করে কি যে আনন্দ পেয়েছিলাম! শুধু রেপ নয়। মেয়েটিকে মোটা লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম। সাবধানে চলে এলাম সবাই। কয়েকদিন পরে যখন মেয়েটির নগ্ন গলিত লাশ পাওয়া গেল আমরা সবাই হাফ ছেড়ে বাঁচলাম। আমার মা অনুমান পর্যন্ত করতে পারে না আমি কি করেছি।

যাই হোক ইনজয়মেন্টর খোঁজ আমাদের জারি থাকলো। গণিকালয় যাত্রা নিয়মিত হয়ে উঠলো। সমাজে যারা সেক্স বিক্রি করে তাদের চেয়ে যারা সেক্স কেনে তাদের মর্যাদা অনেক বেশী কিনা! কিন্তু ওখানের মেয়েরা বাঁধা দেয় না। বাঁধা না পেলে কিসের মজা? বাঁধা দিবে, আমি মুখ চেপে ধরবো, পা চেপে ধরবো তবেই না মজা পাবো!

একদিন আমি আর আমার এক বন্ধু মিলে আরেকটি মেয়েকে রেপ করলাম। স্থানীয় বিচার সভা পর্যন্ত গড়ালো বিষয়টি সিদ্ধান্ত হলো যে মেয়েকে বেপর্দা ছিল তাই ছেলেরা তাকে আক্রমন করেছে। বেপর্দা মেয়েদের এটাই শাস্তি হওয়া উচিৎ। এই অপরাধে মেয়েটিকে ১০১ দোররা মারা হবে আর আমাকে দশহাজার টাকা জরিমানা করা হবে। আমার বাবা পুত্রের জন্য টাকা দিতে আপত্তি করলেন না। শুধু মা আমার সাথে কথা বলা ছেড়ে দিলেন। আর কখন ও কথা বলেন নি আমার সাথে। মেয়েটির পরিবার শেষ পর্যন্ত আদালতে যায়। কিন্তু আমার বাবা কিভাবে জানি সব ম্যানেজ করে ফেললেন।

ধর্মও আমাকে সাপোর্ট দিয়েছিল। বলা আছে বাইরে বের হলে মেয়েদের কঠোর পর্দা করে বের হতে হবে, তারা ঘরে থাকবে সবসময়, তারা হলো পুরুষের ক্ষেত্র স্বরূপ, তাদের সহমরণে যেতে হবে, তারা স্বামীর দীর্ঘায়ু লাভের জন্য নানা রকম ব্রত পালন করবে, নামাজ রোজা করবে, পুরুয়েরা বহুবিবাহ করতে পারবে। সকল ধর্ম পুরুষের একাধিক স্ত্রী ছিল।

সব দোষ মেয়েদের। তারাই ছেলেদের কুপথে নিয়ে যায়, তাদের জন্যেই আদম বা এডাম বা মনু স্বর্গ হতে বিতাড়িত হয়েছিলেন। তার মানে আদি যুগ হতেই মেয়েরা পুরুষের বিপথে যাবার কারণ। শাস্ত্রে আছে স্ত্রী বুদ্ধি প্রলয়ংকারী, হাদিসে আছে নারীদের পরীক্ষা হতে বাঁচো, নরকের ৯৫ ভাগ অধিবাসীও নাকি নারী হবে। সো আমার কিসের চিন্তা? আমার তো প্রটেকশনের অভাব নেই।

যাই হোক বাবা আমাকে পাঠিয়ে দিলেন ঢাকায় পড়াশোনা করতে। এখানে এসে আরো অনেক আধুনিক হয়ে উঠলাম।

মেয়েদের আধুনিক কায়দায় উত্যক্ত করতে লাগলাম। এর পিছনে যে শুধু সেক্সচুয়াল অনুভুতি ছিল তা নয়। তাদের তাচ্ছিল্য জ্ঞান করতাম, ভয় দেখানোর জন্যেও এগুলো করতাম।

সমাজ মেয়েদের পোশাকের কথা বলে আমাকে এতদিন প্রটেক্ট করে আসছিল কিন্তু এক অন্ধকার রাতে ফুটাপাতের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষন করলাম। মেয়েটি হয়তো মরেই গিয়েছিল। আমি খোঁজ নিই নি। কেউ জানতেও পারে না কে একাজ করেছে। শুধু তাই না বাসার দশ বছর বয়েসী কাজের ছেলে জিতু মিয়াও আমার লালসার শিকার হয়েছিল। ছেলেটিকে পরে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম।

আমার বিয়ে হয়েছে ষোল বছর আগে। আমার সুন্দরী স্ত্রীকে ফেলে আমি যে আরো কতবার অকাজ করেছি তার হিসেব রাখিনি। তবে লোক দেখানো নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যও ছিলাম আমি। নারীর উপর সহিংসতা বন্ধ করতে আমিও শহীদমিনারে দাঁড়িয়েছি। ভিকটিম মেয়েকে এককালীন অর্থ সাহায্যও করেছি অনেকবার। সমাজে আমার একটা পজিশন আছে না?

আমি জানি আমি অপরাধী। আমার সকল অপরাধে ফিরিস্তি আমার মেয়ে জানে না। জানলে হয়তো বাবা ডাকতো না। আমি ভাবি আমার মেয়েটিকেও যদি কেউ রেপ করে! তাহলে কি ভাবে সহ্য করবে আমার মেয়ে? এই জন্যেই আমার সব দোষ স্বীকার করে নিয়েছিলাম আমি। আমি চাই আমার ফাঁসি হোক। যেন আর কেউ এই পৈশাচিক কাজ করার সাহস না পায়। তার সাখে আমি এই সমাজেরও ফাঁসি চাই। সমাজ আমি তোমার ফাঁসি চাই। তুমিই তো আমাকে রেপিস্ট বানিয়েছো। আমাকে প্রটেকশন দেবার জন্য কত

নিষেধাজ্ঞার আইন(ধর্মীয় আইন) বানিয়েছো মেয়েদের জন্য। আমার সাখে তোমাকেও ফাঁসির মঞ্চে উঠতে হবে। আমি তোমারও ফাঁসি চাই। আমি তোমারও ফাঁসি চাই!
ইতি
এক ফাঁসির আসামী।
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×