somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি শেখর দেব’র প্রেম ক্রমশ বউ হয়ে ওঠার যন্ত্রণা থেকে

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টার শক্তিজাগানিয়া কবি শেখর দেব’র প্রথম কবিতার বই বেরুচ্ছে এবারের বই মেলায়। কবিতার বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোবাশ্বির আলম মজুমদার। কপালের শ্রুতিলিপি, নিবিষ্ট নিনাদ, শ্বাসবিদ্ধ শঙ্করাসহ অনেক নামের মাঝ থেকে তাঁর প্রথম বউ সন্তান বইটির উপযুক্ত নাম রাখা হয়েছে ‘প্রত্নচর্চার পাঠশালা’।
নামের ভেতরেই অঙ্কিত দেখাযায় যুব নারী সুন্দর গুলো।
কবি শেখর দেব তাঁর ফেসবুক পাতায় লিখেছেন তাঁর সময়ের শ্রেষ্ঠ প্রেমের প্রতিক্রিয়া
আমার একটি বউ হবে হবে করে প্রেমের বয়স হলো প্রায় দশ বছর। দশটি বছর তিল তিল করে গড়েছি আদর ও ভালোবাসা দিয়ে। বউটি আগাগোড়া কবিতা। অবশেষে বউটি আমার আসছে আগামী ফেব্রুয়ারিতে। এক গুণী শিল্পী তাকে তুলির ছোঁয়ায় সাজিয়েছে দারুণ। বউটি আমার ঘরে এনে সবাইকে দিয়ে দেব, যারা যারা নিতে চায়। তার বুকে আছে রমনীয় প্রত্নগন্ধ। তার শরীরে আছে মাতাল সোঁদা গন্ধ। তার প্রতিটি ভাঁজে ভাঁজে হাত বুলিয়ে আমি পুলকিত হই। আপনারাও মুগ্ধতার মত্ততায় হারাবেন আশা রাখছি। মূলত আপনাদের হাতে তুলে দেওয়াই বাসনা। যদিও খারাপ লাগছে নিজের বউ মানুষের মাঝে ছড়িয়ে দেব ভেবে। কি করা বউ এর নিয়তি! একটু পর তার অবয়ব খানি আমার প্রোফাইলে শোভা পাবে।
____________________
উপরের 'বউ'গুলো 'বই' হয়ে গেলে দারুণ হয়।
আমি কিন্তু এতো উদার বা পাগল নই!!!!”

প্রকাশ পূর্ব একটু পাঠে বেশ জোরালো ভাবে মনে হয়েছে প্রত্নচর্চার পাঠশালার কবিতাগুলো বিভিন্ন জায়গা থেকে নিজস্ব ধরণের আলাদা বলে মনে হয়েছে। এই সময়ের কবিতায় সংগ্রহে রাখার মতো কাজ হচ্ছে- এই খুশিতে আমিও বেশ আনন্দিত।
এবার তার একটি কবিতা পাড়া যাক

কাঠের সিন্দুকে জ্বলে লাখবাতি। অন্নপূর্ণার হাসিতে কোকিল
ডাকে ধানের গোলায়। পরিপাটি ধুতির ভাঁজ; জ্বলে হাসি সুখের
বাতি। রঙিন আঁচলে দেখা দীঘির দীঘল ঘাট সব জানে।
শিমুলতলায় ঝরাপাতা করবন্দি করে পেয়েছি সুদীর্ঘ আয়ু।
গন্ধরাজের বাগানে প্রজাপতি-চোখে খুঁজেছি তৃষ্ণাবিনাশী নদী।
অবশেষে সেই নদীতেই হারিয়েছি সব।
শুভ্র বসনা দিদির সন্তানেরা নিয়ম ভেঙে গড়েছে দিনরাত। আঁধার
সিন্দুকে জমা আছে দাদার শোক, দিদির দীর্ঘশ্বাস।

-লাখবাতি/ শেখর দেব / প্রত্নচর্চার পাঠশালা

কবি শেখর দেব লিখছেন দীর্ঘদিন থেকে, তবে প্রচলিত অর্থে বই আকারে লিখেনি। কবিতাগুলো বিভিন্ন সময় জন্ম নিলেও বইটা এখনো দেবজীর পেট হতে বেরোয়নি। মাত্র ক’দিন বদে মেলা শুরু। যদ্দুর জানি আগামী মেলার পাঠসূত্র থেকে যে কোন একদিন বইটি বাজারে চলে আসবে। আর প্রচ্ছদে লিখেছেন কবি এজাজ ইউসুফী..বিষয়টা বুঝতেই পারছেন নিশ্চয়ই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×