ধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ পাওয়া যাচ্ছে। আর লাশের সঙ্গে চিরকুটে ধর্ষকের স্বীকারোক্তি বা সম্ভাব্য ধর্ষকদের পরিণতি সম্পর্কে সাবধানবাণী লেখা থাকছে। চিরকুটে ধর্ষকের হত্যার দায় চাপানো হচ্ছে গ্রিক দেবতা হারকিউলিসের ওপর।
ধর্ষকের হত্যার দায় নিচ্ছে হারকিউলিস কিন্তু হারকিউলিসদের নির্দেশদাতারা যে দেশমাতাকে গণধর্ষণ করেছে, তার দায় কে নিবে ?

ছবি: গ্রিক দেবতা হারকিউলিস
হারকিউলিস ভাই তুমি বিনাবিচারে নারী ধর্ষণকারীদের হত্যা করতেছো মানবাধিকার লঙ্ঘন হলেও সাময়িক কিছু সুফল পাবে দেশের নারী সমাজ।
তবে 'হারকিউলিসের নির্দেশদাতা, পৃষ্ঠপোষকদের তান্ডবে দেশের গণতন্ত্র যে গণধর্ষিত হয়ে মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছে সেই গণতন্ত্র ধর্ষণকারী ভোট ডাকাতদের শাস্তিও আমরা চাই তুমি দিবা।
কারণ নারীর অপর নাম মা
আর দেশটাও তো আমাদের মা
নারীর ইজ্জত নিলে যেমন আমরা সহ্য করতে পারিনা,
তেমনি দেশটাও তো তাই।
এভাবেই আমাদের চোখের সামনে একটা রাষ্ট্রের আগে 'তথাকথিত' যুক্ত হবার সব আয়োজন সম্পন্ন হয়....কিন্তু আমরা থাকি নির্বিকার, সর্বংসহা।
আমরা বিচার চাই তবে তা যেন রাষ্ট্রের আইনি ধারায় হয় সাথে সকল অপরাধীকে যেন বিচারের মুখোমুখি হতে হয় সেই দাবি তুলছি।

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



